আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

ডেল্টা এখন চার মাত্রার হারিকেন, যুক্তরাষ্ট্রে আছড়ে পড়বে শনিবার

ডেল্টা এখন চার মাত্রার হারিকেন, যুক্তরাষ্ট্রে আছড়ে পড়বে শনিবার

ছবি: এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের দিকে এবার ধেয়ে আসছে হারিকেন ডেল্টা। হারিকেন ডেল্টা ক্রমশ শক্তি অর্জন করছে ও বর্তমানে ঘণ্টায় ২১৫ কিলোমিটার বেগে সাউদার্ন ম্যাক্সিকোর দিকে ধেয়ে যাচ্ছে। আগামী শনিবারের মধ্যেই এটি যুক্তরাষ্ট্রের গালফ উপকূলে আঘাত হানতে পারে। 

হারিকেন ডেল্টা মঙ্গলবার রাতে বা বুধবার সকালে ম্যাক্সিকোর উপকূলীয় অঞ্চলে আঘাত হানবে। ওইসব অঞ্চলে হারিকেন ডেল্টার কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার আশংকা থাকায়  ইতোমধ্যে সতর্কতা জারি করে রাখা হয়েছে। 

ইউএস হারিকেন সেন্টার জানিয়েছে, চার মাত্রার হারিকেন ডেল্টা বর্তমানে ম্যাক্সিকোর কজুমেলের ৩০০ মাইল পূর্ব দক্ষিণে অবস্থান করছে। ম্যাক্সিকোয় পূর্ণ শক্তিতে আঘাত করার পর এটি যুক্তরাষ্ট্রের দিকে ধাবিত হবে। 

হারিকেনের কারণে ম্যাক্সিকো সরকার ইতোমধ্যে তুলুম থেকে জিলাম পর্যন্ত জরুরি সতর্কতা জারি করেছেন। এছাড়াও বিভিন্ন অঞ্চলে ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। 

চলতি সপ্তাহের শেষে এটি যুক্তরাষ্ট্রের গালফ কোস্ট উপকূলে আঘাত হানতে পারে। ডেল্টার কারণে লুইজিয়ানাসহ বিভিন্ন উপকূলীয় অঞ্চল হুমকির মুখে রয়েছে। এছাড়া ফ্লোরিডাসহ আশেপাশের অঞ্চলে ভারী বৃষ্টিপাতসহ জলোচ্ছ্বাস হওয়ার শংকা রয়েছে। 

আবহাওয়া অধিদপ্তর উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের নিয়মিত আবহাওয়া বার্তার দিকে নজর রাখতে পরামর্শ দিয়েছেন। হারিকেন ডেল্টা যে কোনো সময় এর গতিবিধি পাল্টাতে পারে বলেও সতর্ক করেছেন আবহাওয়া দপ্তর। 

হারিকেন ডেল্টা যুক্তরাষ্ট্রের দিকে ধেয়ে আসা নবম হারিকেন। কিছুদিন আগেই হারিকেন লরা ও স্যালির কারণে বিপর্যস্ত হয়েছিলো যুক্তরাষ্ট্রের উপকূলীয় অঞ্চল। সেই আঘাত না শুকাতেই এবার ফুঁসে উঠেছে হারিকেন ডেল্টা। 


এলএবাংলাটাইমস/ওএম 

শেয়ার করুন

পাঠকের মতামত