আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

বাইডেনের সুর বদল: ট্রাম্পের করোনা থাকলে বিতর্ক সম্ভব নয়

বাইডেনের সুর বদল: ট্রাম্পের করোনা থাকলে বিতর্ক সম্ভব নয়

ছবি: এলএবাংলাটাইমস

দ্বিতীয় প্রেসিডেন্সিয়াল বিতর্কে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র‍্যাটিক প্রার্থী জো বাইডেন এর মুখোমুখি হওয়ার কথা ছিলো আগামী ১৫ অক্টোবর। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্পের করোনাভাইরাস শনাক্ত হওয়ায় আদৌ পুননির্ধারিত সময়ে বিতর্ক অনুষ্ঠিত হবে কি না, এই বিষয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। 

কিছুদিন আগে জো বাইডেন বলেছিলেন, চিকিৎসক ও বিজ্ঞানীরা যদি মনে করেন দ্বিতীয় বিতর্কে যোগ দিলে কোনো ঝুঁকি থাকবে না, তবে তিনি বিতর্কে যোগ দিবেন। প্রেসিডেন্ট ট্রাম্পও জানিয়েছেন, তিনি সশরীরে বিতর্কে যোগ দিতে প্রস্তুত। 

কিন্তু এবার বেঁকে বেসেছেন জো বাইডেন। তিনি বলছেন, ট্রাম্পের শরীরে যদি করোনাভাইরাস এখনো থেকে থাকে, তবে বিতর্কে যোগ দেওয়া কোনোভাবেই সম্ভব নয়। 

জো বাইডেন বলেন, 'আমাদের সবারই উচিত করোনাভাইরাসের সঠিক নির্দেশিকা মেনে চলা। কারণ এই মহামারি ভাইরাসটিতে প্রচুর মানুষ খুব দ্রুত সংক্রমিত হচ্ছেন'। 

যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশনের নির্দেশিকা অনুযায়ী, করোনাভাইরাস আক্রান্ত কোনো ব্যক্তিকে সুস্থ হওয়ার পর অন্তত আরো ১০ দিন আইসোলেশনে থাকতে হবে। সেই ক্ষেত্রে ট্রাম্পের সাথে বিতর্কে যোগ দেওয়া আদৌ কতোটা নিরাপদ হবে, এই বিষয়েই মূলত শঙ্কা প্রকাশ করছেন বাইডেন। 

এদিকে ডোনাল্ড ট্রাম্প টুইটে জানিয়েছেন, তিনি সশরীরে বিতর্কে যোগ দিতে প্রস্তুত। ট্রাম্পের প্রশাসনিক ও প্রচার কর্মকর্তারাও এই বিষয়ে সম্মতি দিয়েছেন। 


এলএবাংলাটাইমস/ওএম 

শেয়ার করুন

পাঠকের মতামত