আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

ম্যাক্সিকোকে লণ্ডভণ্ড করে হারিকেন ডেল্টা এখন যুক্তরাষ্ট্রের পথে

ম্যাক্সিকোকে লণ্ডভণ্ড করে হারিকেন ডেল্টা এখন যুক্তরাষ্ট্রের পথে

ছবি: এলএবাংলাটাইমস

তীব্র ঝড়ো বাতাস এবং জলোচ্ছ্বাস সহযোগে উত্তর ম্যাক্সিকোর ইয়াকাতান পেনিনসুলা অঞ্চলে আঘাত হেনেছে হারিকেন ডেল্টা। উপকূলীয় অঞ্চলে আঘাত হানার সময় দুই মাত্রার হারিকেন ডেল্টার গতিবেগ ছিলো ঘণ্টায় ১১০ কিলোমিটার। 

ইউএস ন্যাশনাল হারিকেন সেন্টার ডেল্টার গতিবিধি পর্যবেক্ষণ করে জানিয়েছেন, হারিকেনটি আরো শক্তি সঞ্চয় করে আমেরিকার উত্তরাঞ্চলের দিকে এগিয়ে আসছে। 

ইউএস ন্যাশনাল হারিকেন সেন্টার আরো জানায়, ম্যাক্সিকোর পুয়ের্তো মরেলোস প্লেয়া দেল কারমেন ও রিসোর্টের শহর ক্যাককানে ডেল্টা আঘাত হানে। হারিকেনের কারণে আট থেকে বারো ইঞ্চি পর্যন্ত ভারী জলবদ্ধতার সৃষ্টি হয়। 

এরপর হারিকেনটি দ্রুত পেনিনসুলার দিকে সরে যায় এবং গালফ অব ম্যাক্সিকোকে যেতে আবার হারিকেনের রূপ ধারণ করে। ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে, খোলা সাগরে হারিকেনটি আরো বেশি শক্তি সঞ্চয় করে যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঞ্চলে আঘাত হানবে। ইতোমধ্যে হারিকেন ও জলোচ্ছ্বাসের জন্য সতর্কবার্তা জারির নির্দেশ দিয়েছে ওই অঞ্চলের কর্তৃপক্ষ। 

হারিকেন ডেল্টা খুব দ্রুতই শক্তি অর্জন করছে। যুক্তরাষ্ট্রে আঘাত হানার সময় এটি চার মাত্রার হারিকেনে রূপ নিতে পারে। ফলে লুইজিয়ানা ও আলাবামার বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নিতে ও অন্যত্র আশ্রয় নিতে নির্দেশ জারি করা হয়েছে। 

লুইজিয়ানার মেয়র নিক হান্টার বলেন, হারিকেন লরার আঘাতই লুইজিয়ানা এখনো সামলে উঠতে পারেনি। এখনো আশ্রয়কেন্দ্রগুলো ভর্তি রয়েছে। হারিকেন ডেল্টার কারণে এবার আরো বেশি ক্ষয়ক্ষতির আশংকা রয়েছে। 

হারিকেন ডেল্টা এ বছর যুক্তরাষ্ট্রে আঘাত হানা দশম হারিকেন ও গালফ কোস্টে আঘাত হানা পঞ্চম হারিকেন। এর আগে এতো বেশি হারিকেন এর প্রকোপ যুক্তরাষ্ট্রে দেখা যায়নি। এই বছর আঘাত হানা উল্লেখযোগ্য হারিকেনগুলো হলো হেনা, ইসাইয়াস, লরা, স্যাকি ইত্যাদি। 


এলএবাংলাটাইমস/ওএম 

শেয়ার করুন

পাঠকের মতামত