আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

ভাইস প্রেসিডেন্সিয়াল বিতর্ক: কোন প্রার্থী কী বললেন?

ভাইস প্রেসিডেন্সিয়াল বিতর্ক: কোন প্রার্থী কী বললেন?

ছবি: এলএবাংলাটাইমস

প্রথম ও একমাত্র ভাইস প্রেসিডেন্সিয়াল বিতর্কে বৃহস্পতিবার (৮ অক্টোবর) মুখোমুখি হয়েছিলেন রিপাবলিকান পার্টির প্রার্থী মাইক পেন্স এবং ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কামালা হ্যারিস। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, ভাইস প্রেসিডেন্সিয়াল বিতর্ক ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেনের মধ্যকার বিতর্কের থেকে অনেক বেশি গোছালো ও তথ্য সম্বৃদ্ধ হয়েছে। 

বিতর্কের প্রথম ১৫ মিনিটেই রিপাবলিকান ভাইস প্রেসিডেন্ট প্রার্থী মাইক পেন্সকে করোনাভাইরাস নিয়ে ট্রাম্প প্রশাসনের ব্যর্থতা বিষয়ে চেপে ধরেন কামালা হ্যারিস। কামালা হ্যারিস বলেন, ট্রাম্প প্রশাসন একেবারেই করোনাভাইরাস মোকাবিলা করতে ব্যর্থ হয়েছেন। বরাবরই করোনাভাইরাসকে খাটো করে দেখার কারণে ও সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ না করায় এটির কারণে ২ লাখের উপর মানুষ মারা গেছে যুক্তরাষ্ট্রের। এ সময় আরো বেশকিছু তথ্য উপাত্ত দিয়ে মাইক পেন্সকে চেপে ধরেন কামালা হ্যারিস। 

জবাবে মাইক পেন্স কামালা হ্যারিসকে কথার মাঝখানে থামিয়ে দিতে চাইলে হ্যারিস পেন্সকে উদ্দেশ্য করে বলেন, 'জনাব ভাইস প্রেসিডেন্ট, আমি এখনো কথা বলছি'। 

অপরদিকে ভালো বিতার্কিক হিসেবে পরিচিত মাইক পেন্সও বেশ কিছু উল্লেখযোগ্য তথ্য তুলে ধরেছেন বিতর্কে৷ বিশেষ করে কামালা হ্যারিস ও জো বাইডেনের আগের বিভিন্ন নীতি, পাশাপাশি ট্যাক্স, গ্রীন নিউ ডিল ও চীনের সাথে ডেমোক্র্যাটদের সখ্যতার বিষয়টি তুলে ধরেন। এ সময় পেন্সও বেশকিছু তথ্য ও উপাত্ত উল্লেখ করে কামালা হ্যারিসকে চেপে ধরেন। 

এছাড়া মাইক পেন্স ও কামালা হ্যারিস সামাজিক দূরত্ব মেনে চলা, মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধির দিকে নজর দেওয়া বিষয়ে মতানৈক্য করে বিতর্ক করেন। মাইক পেন্স স্বাস্থ্যবিধি মেনে চলাকে একটি স্বতন্ত্র স্বাধীনতা হিসেবে উল্লেখ করেন, যেখানে কামালা হ্যারিস বলেন, এটি একটি জাতিগত সমস্যা। এর মোকাবিলা একজনের স্বদিচ্ছার উপর নির্ভর করবে না। 

আপাতদৃষ্টিতে বিতর্কে কে জিতেছে, সে বিষয়ে এখনো সুষ্পষ্ট কোনো ভোটিং পুল না হলেও বিভিন্ন গণমাধ্যমে দাবি, কামালা হ্যারিস বিতর্কে বাজিমাত করেছেন। অপরদিকে ডোনাল্ড ট্রাম্প টুইটের মাধ্যমে দাবি করেন, বিতর্কে বড় ব্যবধানে জিতেছে মাইক পেন্স৷ 

তবে ফলাফল যাই হোক, দর্শক ও রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, ভাইস প্রেসিডেন্সিয়াল ডিবেট ট্রাম্প ও জো বাইডেনের প্রেসিডেন্সিয়াল বিতর্ক থেকে অনেক গোছানো ও তথ্যবহুল হয়েছে। 



এলএবাংলাটাইমস/ওএম 

শেয়ার করুন

পাঠকের মতামত