আপডেট :

        মূল্যস্ফীতি কমানোর প্রতিশ্রুতি দিয়েও চাপে ট্রাম্প, বাইডেনের মতো একই সংকটে হোয়াইট হাউ

        ইরানের গোয়েন্দা সংস্থাকে সহায়তার অভিযোগে ব্রিটেনে দুই নাগরিক অভিযুক্ত, তদন্তে নতুন মোড়

        ৬০ লাখ ডলারে বিক্রির অপেক্ষায় বিরল ডাইনোসরের কঙ্কাল, জনসমক্ষে দেখা যাবে কি ভবিষ্যতে

        হ্যালোইন সাইকেল রাইডে গাড়ির ধাক্কায় দুইজনের মৃ ত্যু, এক ব্যক্তিকে টেনেহিঁচড়ে নিয়ে গেল চালক

        ক্যানসারের চিকিৎসার মধ্যে আইনজীবীকে বিষ দিয়ে হ ত্যার অভিযোগ, সম্পত্তি দখলে সৎপুত্র গ্রেপ্তার

        হাসপাতাল ও ক্লিনিক বাড়াচ্ছে ইউসিএলএ, তবু কম আয়ের রোগীদের চিকিৎসা নিয়ে উদ্বেগ

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে কয়েক দিনের বন্যার শঙ্কা, রেকর্ড উচ্চতায় উঠতে পারে সমুদ্রের পানি

        ক্যালিফোর্নিয়ার বিলাসবহুল প্রাসাদে সারোগেসিতে জন্ম নেওয়া ২৬ শিশু, নি র্যাতনের অভিযোগে গ্রেপ্তার দম্পতি

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে যে পাঁচটি বড় পরিবর্তন এসেছে

        জাপানে নারী হ ত্যা ও লুটের অভিযোগে মার্কিন মেরিন সেনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন

        মধ্যপ্রাচ্যে মার্কিন কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করতে ইরানের তৎপরতা বেড়েছে, গোয়েন্দা প্রধানের সতর্কবার্তায় বাড়ছে উদ্বেগ

        অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন কিনতে লস এঞ্জেলেসে রাতভর অপেক্ষা, দাম প্রায় দুই হাজার ডলার

        মৌসুমের শুরুতেই ফ্লুতে দুইজনের মৃত্যু, টিকাদানে দ্রুত পদক্ষেপ নিতে বলছে লস এঞ্জেলেস কাউন্টি

        ক্যালিফোর্নিয়ার ছয়টি অমীমাংসিত খুনের রহস্য সমাধানে ৩ লাখ ডলার পুরস্কার ঘোষণা নিউজমের

        ছয় সপ্তাহ বন্ধ থাকার পর ফিরল ডিজনিল্যান্ডের ইন্ডিয়ানা জোন্স রাইড, কী কী পরিবর্তন হলো এবার

        ক্যালিফোর্নিয়ার উপকূলে বাড়ছে জলোচ্ছ্বাসের ঝুঁকি, বালুর বাঁধ নির্মাণে রাতদিন কাজ করছেন কর্মীরা

        আর্কাডিয়ায় ১৫ বছরের কিশোরীকে হত্যার পর নিজেকেও গুলি করলেন সাবেক প্রেমিক, জানাল পুলিশ

        মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানির দাম কমাতে ভারতীয় তেল শোধনাগারের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        মিসিসিপিতে ওয়ালমার্টের পার্কিংয়ে পুলিশের গুলিতে এক বছরের শিশুর মৃত্যু, প্রকাশ পেল বডিক্যামের ভিডিও

        আলাস্কার সিনেট নির্বাচনে রিপাবলিকান হারলে ফল ঘোষণা আটকে দিতে আদালতের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

ভার্চুয়াল বিতর্কে যোগ দিতে নারাজ ডোনাল্ড ট্রাম্প

ভার্চুয়াল বিতর্কে যোগ দিতে নারাজ ডোনাল্ড ট্রাম্প

ছবি: এলএবাংলাটাইমস

দ্বিতীয় প্রেসিডেন্সিয়াল বিতর্কে ভার্চুয়ালি যোগ দিতে অস্বীকৃতি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কমিশন অন প্রেসিডেন্সিয়াল ডিবেটস সিদ্ধান্ত নিয়েছিলো, রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জো বাইডেন এর মধ্যকার দ্বিতীয় প্রেসিডেন্সিয়াল বিতর্কে ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে। 

তবে ডোনাল্ড ট্রাম্প কমিশন অন প্রেসিডেন্সিয়াল ডিবেটস এর এই সিদ্ধান্তের প্রতি অস্বীকৃতি জানিয়ে বলেছেন, 'আমি ভার্চুয়াল বিতর্কে যোগ দিবো না। ভার্চুয়ালি সময় নষ্ট করতে আমি চাই না'।

এদিকে, বৃহস্পতিবার ডেমোক্রেটিক শিবির জানিয়েছিলো, ভার্চুয়াল প্লাটফর্মে বিতর্কে যোগ দিতে তাদের দিক থেকে কোনো আপত্তি নেই। কিন্তু ট্রাম্পের এই মন্তব্যের পর দ্বিতীয় প্রেসিডেন্সিয়াল বিতর্ক আদৌ হবে কী না, হলেও কবে হতে পারে- এসব নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। 

রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, ডোনাল্ড ট্রাম্প যদি দ্বিতীয় বিতর্কে যোগ না দেন, তবে সেটি তাঁর জন্যই খারাপ হবে। এর কারণ হচ্ছে আসন্ন নির্বাচন কেন্দ্রিক সাম্প্রতিক জনমত জরিপে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাজ্যে ট্রাম্প পিছিয়ে রয়েছেন। ওইসব রাজ্যের বাসিন্দাদের নিজের দলে টানতে এটি ট্রাম্পের কাছে একটি বড় সুযোগ ছিলো। প্রথম প্রেসিডেন্সিয়াল ডিবেটে দর্শক ছিলো ৪৩ মিলিয়ন, সেই হিসেবে ট্রাম্পের জন্য দ্বিতীয় প্রেসিডেন্সিয়াল বিতর্কে যোগ না দেওয়া রাজনৈতিকভাবে ভুল সিদ্ধান্ত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। 

এদিকে, প্রেসিডেন্সিয়াল ডিবেট কমিশনের প্রধান ফ্র‍্যাঙ্ক ফাহরেনকফ জানিয়েছেন, ভার্চুয়ালি বিতর্ক অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত নেওয়ার আগে রিপাবলিকান ও ডেমোক্রেটিক দুই দলের সাথেই আলোচনা করা হয়েছিলো। 

কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প গণমাধ্যমের সাথে সাম্প্রতিক সাক্ষাৎকারে বলছেন, 'ভার্চুয়াল বিতর্ক মানে আমাকে একটি কম্পিউটারের সামনে বসে থাকতে হবে। আর মডারেটরের যখন ইচ্ছা, তখনই চাইলে আমাকে থামিয়ে দিতে পারবে। এভাবে বিতর্ক সম্ভন নয়'। 

ট্রাম্পের ক্যাম্পেইন ম্যানেজার বিল স্টেপিয়েন বিবৃতিতে জানিয়েছেন, প্রেসিডেন্সিয়াল ডিবেট কমিশন 'ইন-পারসন' বিতর্কের আয়োজন বন্ধ করেছে জো বাইডেনকে অনৈতিক সুবিধা দিতে৷ প্রেসিডেন্ট ট্রাম্প ভার্চুয়াল ডিবেটে অংশ নিয়ে সময় নষ্ট না করে সেই সময়টুকু নির্বাচনী প্রচারণায় কাজে লাগাবে। 

এলএবাংলাটাইমস/ওএম 

শেয়ার করুন

পাঠকের মতামত