আপডেট :

        মূল্যস্ফীতি কমানোর প্রতিশ্রুতি দিয়েও চাপে ট্রাম্প, বাইডেনের মতো একই সংকটে হোয়াইট হাউ

        ইরানের গোয়েন্দা সংস্থাকে সহায়তার অভিযোগে ব্রিটেনে দুই নাগরিক অভিযুক্ত, তদন্তে নতুন মোড়

        ৬০ লাখ ডলারে বিক্রির অপেক্ষায় বিরল ডাইনোসরের কঙ্কাল, জনসমক্ষে দেখা যাবে কি ভবিষ্যতে

        হ্যালোইন সাইকেল রাইডে গাড়ির ধাক্কায় দুইজনের মৃ ত্যু, এক ব্যক্তিকে টেনেহিঁচড়ে নিয়ে গেল চালক

        ক্যানসারের চিকিৎসার মধ্যে আইনজীবীকে বিষ দিয়ে হ ত্যার অভিযোগ, সম্পত্তি দখলে সৎপুত্র গ্রেপ্তার

        হাসপাতাল ও ক্লিনিক বাড়াচ্ছে ইউসিএলএ, তবু কম আয়ের রোগীদের চিকিৎসা নিয়ে উদ্বেগ

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে কয়েক দিনের বন্যার শঙ্কা, রেকর্ড উচ্চতায় উঠতে পারে সমুদ্রের পানি

        ক্যালিফোর্নিয়ার বিলাসবহুল প্রাসাদে সারোগেসিতে জন্ম নেওয়া ২৬ শিশু, নি র্যাতনের অভিযোগে গ্রেপ্তার দম্পতি

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে যে পাঁচটি বড় পরিবর্তন এসেছে

        জাপানে নারী হ ত্যা ও লুটের অভিযোগে মার্কিন মেরিন সেনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন

        মধ্যপ্রাচ্যে মার্কিন কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করতে ইরানের তৎপরতা বেড়েছে, গোয়েন্দা প্রধানের সতর্কবার্তায় বাড়ছে উদ্বেগ

        অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন কিনতে লস এঞ্জেলেসে রাতভর অপেক্ষা, দাম প্রায় দুই হাজার ডলার

        মৌসুমের শুরুতেই ফ্লুতে দুইজনের মৃত্যু, টিকাদানে দ্রুত পদক্ষেপ নিতে বলছে লস এঞ্জেলেস কাউন্টি

        ক্যালিফোর্নিয়ার ছয়টি অমীমাংসিত খুনের রহস্য সমাধানে ৩ লাখ ডলার পুরস্কার ঘোষণা নিউজমের

        ছয় সপ্তাহ বন্ধ থাকার পর ফিরল ডিজনিল্যান্ডের ইন্ডিয়ানা জোন্স রাইড, কী কী পরিবর্তন হলো এবার

        ক্যালিফোর্নিয়ার উপকূলে বাড়ছে জলোচ্ছ্বাসের ঝুঁকি, বালুর বাঁধ নির্মাণে রাতদিন কাজ করছেন কর্মীরা

        আর্কাডিয়ায় ১৫ বছরের কিশোরীকে হত্যার পর নিজেকেও গুলি করলেন সাবেক প্রেমিক, জানাল পুলিশ

        মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানির দাম কমাতে ভারতীয় তেল শোধনাগারের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        মিসিসিপিতে ওয়ালমার্টের পার্কিংয়ে পুলিশের গুলিতে এক বছরের শিশুর মৃত্যু, প্রকাশ পেল বডিক্যামের ভিডিও

        আলাস্কার সিনেট নির্বাচনে রিপাবলিকান হারলে ফল ঘোষণা আটকে দিতে আদালতের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

নাগরিক প্রণোদনা নিয়ে হেঁয়ালি, নির্বাচনের আগেই পাশ হতে পারে ভাতা

নাগরিক প্রণোদনা নিয়ে হেঁয়ালি, নির্বাচনের আগেই পাশ হতে পারে ভাতা

ছবি: এলএবাংলাটাইমস

নাগরিক প্রণোদনা নিয়ে ট্রাম্প প্রশাসন একেবার একেকরকম কথা বলছেন। কিছুদিন আগেই টুইট করে ট্রাম্প জানিয়েছিলেন, নির্বাচনের আগে কর্মহীনদের বেকারভাতা বা নাগরিক প্রণোদনার বিল পাশ হওয়ার কোনো সম্ভাবনা নেই। 

কিন্তু সম্প্রতি এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প জানালেন, খুব শীঘ্রই নাগরিক প্রণোদনার বিল পাশ হতে পারে৷ এই বিষয়ে কংগ্রেসের সাথে আলোচনা ঠিকভাবে এগোচ্ছে। 

বৃহস্পতিবার (৮ অক্টোবর) ফক্স নিউজের সাথে এক ফোন ইন্টারভিউ এ ট্রাম্প জানান, 'নাগরিক প্রণোদনা বিষয়ক আলোচনা ভালোভাবেই এগোচ্ছে'।

এর আগে, বুধবার সন্ধ্যায় হাউজ রিপ্রেজেনটেটিভস স্পিকার ন্যান্সি পেলোসি ট্রেজারি সেক্রেটারি স্টিভেন মুনচিনের সাথে আলোচনা করেন। সেখানে করোনাভাইরাসের কারণে বেশ কিছু সেক্টরের কর্মহীনদের ভাতা দেওয়ার বিষয়ে আলোচনা করা হয়। 

শুধুমাত্র এয়ারলাইন্স কোম্পানির কর্মচারীদের সাহায্যের জন্য ডেমোক্রেটিকরা ২৫ বিলিয়ন প্রণোদনা দাবি করছেন। এছাড়াও স্টেট ও লোকাল গভর্নমেন্ট এর জন্যেও আলাদা অর্থ চেয়েছেন তারা। 

এছাড়াও কর্মহীন নাগরিকদের প্রণোদনার জন্য মাসিক ১২০০ ডলার ভাতার বিষয়েও আলোচনা খুব শীঘ্রই চূড়ান্ত হতে পারে। ট্রাম্প এর আগে টুইটারে জানিয়েছিলেন, তিনি প্রত্যেক নাগরিককে ১২০০ ডলার চ্যাক দিতে প্রস্তুত। 


এলএবাংলাটাইমস/ওএম 

শেয়ার করুন

পাঠকের মতামত