আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

অবশেষে বাতিল করা হলো দ্বিতীয় প্রেসিডেন্সিয়াল বিতর্ক

অবশেষে বাতিল করা হলো দ্বিতীয় প্রেসিডেন্সিয়াল বিতর্ক

ছবি: এলএবাংলাটাইমস

অবশেষে অনেক জল্পনাকল্পনার পর বাতিলই হয়ে গেলো দ্বিতীয় প্রেসিডেন্সিয়াল বিতর্ক। নির্বাচনের দুই প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেনের ক্রমাগত সিদ্ধান্ত পরিবর্তনের কারণে কম জল ঘোলা হয়নি দ্বিতীয় প্রেসিডেন্সিয়াল ডিবেট নিয়ে। ভার্চুয়াল বিতর্কে যোগ দিতে ট্রাম্প রাজি না থাকায় এবার বিতর্ক আনুষ্ঠানিকভাবে বাতিলেরই ঘোষণা দিলো দ্যা কমিশন অব প্রেসিডেন্সিয়াল ডিবেটস। 

১৫ অক্টোবরের দ্বিতীয় প্রেসিডেন্সিয়াল বিতর্কের মূল সমস্যার শুরু হয়েছিলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করোনাভাইরাস সনাক্ত হওয়ায়। টানা তিনদিন হাসপাতালে ভর্তি হওয়ার পর প্রশাসনিক কাজে ফিরেন ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প ও রিপাবলিকানদের প্রচার শিবির জানিয়েছিলো, স্বাস্থ্যবিধি মেনেই বিতর্কে অংশ নিবেন তিনি। ট্রাম্পে ব্যক্তিগত চিকিৎসক সিন কোনলি জানিয়েছিলেন, ট্রাম্পের করোনাভাইরাস সনাক্তের দশদিন পেরিয়ে গেছে। ফলে তাঁর দ্বারা সংক্রমণের কোনো ঝুঁকি নেই। 

এর আগে, ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছিলেন, চিকিৎসকেরা ঝুঁকিপূর্ণ মনে না করলে ট্রাম্পের সাথে বিতর্কে যোগ দিতে তাঁর কোনো আপত্তি নেই। কিন্তু দ্রুতই ডেমোক্রেটিক প্রচার শিবিবের আপত্তির মুখে সিদ্ধান্ত পরিবর্তন করেন জো বাইডেন। পরবর্তীতে জো বাইডেন বলেন, ট্রাম্পের উচিত আইসোলেশনে থাকা। তাঁর সাথে বিতর্কে যোগ দিয়ে করোনার স্বাস্থ্যবিধি লংঘন করবেন না তিনি। 

পরবর্তীতে দ্যা কমিশন অব প্রেসিডেন্সিয়াল ডিবেটস জানায়, দ্বিতীয় প্রেসিডেন্সিয়াল বিতর্ক ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে৷ তবে ডোনাল্ড ট্রাম্প সরাসরি এই সিদ্ধান্তের বিরোধীতা করে জানান, ভার্চুয়ালি বিতর্কে যোগ দিয়ে তিনি সময় নষ্ট করতে চান না। এর বদলে নির্বাচনী সমাবেশ করবেন তিনি। 

এদিকে, যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, দ্বিতীয় প্রেসিডেন্সিয়াল বিতর্ক বাতিল হওয়ায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন ট্রাম্প। এর কারণ, করোনাভাইরাস মোকাবেলায় প্রেসিডেন্ট ট্রাম্প ব্যর্থ হওয়ায় বেশ কিছু গুরুত্বপূর্ণ রাজ্যের ভোটারদের আস্থা হারিয়েছেন ট্রাম্প। সাম্প্রতিক নির্বাচনী জরিপেও জনমতের দিক থেকে পিছিয়ে গেছেন ট্রাম্প। ফলে দ্বিতীয় প্রেসিডেন্সিয়াল বিতর্কের মাধ্যমে ভোটারদের দলে টানার একটি সুযোগ ছিলো ট্রাম্পের।


 এলএবাংলাটাইমস /ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত