আপডেট :

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

নারী নির্যাতনের অভিযোগে পদত্যাগ করলেন নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল

নারী নির্যাতনের অভিযোগে পদত্যাগ করলেন নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল এরিক শ্নেইডারম্যান পদত্যাগ করেছেন। চার নারীর নির্যাতনের অভিযোগের ভিত্তিতে তিনি সোমবার পদত্যাগ করেন।

ম্যাগাজিন দ্য নিউ ইয়র্কার সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করে। সেখানে চার নারীর উদ্ধৃতি দিয়ে বলা হয়ে, শ্নেইডারম্যান তাদেরকে নির্যাতন করেছেন। এই চারজনের মধ্যে দুইজন তার প্রাক্তন গার্লফ্রেন্ড। এর পরই তার পদত্যাগের এই ঘোষণা এলো।

শ্নেইডারম্যান অবশ্য তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেছেন। ব্যক্তিগতভাবে তিনি যৌন নিপীড়নবিরোধী সাড়া জাগানো হ্যাশট্যাগ ‘মি টু’ এর পক্ষে সরব সমর্থক ছিলেন।

সোমবার রাতে এক বিবৃতিতে শ্নেইডারম্যান বলেন, ‘গত কয়েক ঘণ্টায় আমার বিরুদ্ধে গুরুতর অভিযোগ, যেগুলোর আমি শক্তভাবে প্রতিবাদ জানাই, করা হয়েছে। যদিও এসব অভিযোগ আমার পেশাগত আচরণ কিংবা অফিস পরিচালনার সাথে সম্পর্কিত নয়, তবে তা এই ক্রান্তিকালে আমাকে অফিস পরিচালনা থেকে কার্যত প্রতিহত করবে। তাই আমি পদত্যাগ করলাম।’


এলএবাংলাটাইমস/এনওয়াআই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত