আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

ইহসান : মুমিনের অলঙ্কার

ইহসান : মুমিনের অলঙ্কার

মানবদেহ যেমন বাহারি অলঙ্কারে সুশোভিত হয়ে দৃষ্টি আকর্ষণ করে, তেমনি মুমিন মানস ইহসানের অলঙ্কার মাথায় নিয়ে পৃথিবীতে অনন্য মর্যাদায় আসীন হয়। আল্লাহ বলেন, ‘তোমরা ইহসান করো। কেননা আল্লাহ ইহসানকারীদের ভালোবাসেন’ (সূরা বাকারা-১৯৫)।
ইহসান আরবি পরিভাষা। এর বাংলা প্রতিশব্দ কর্মের বিশুদ্ধতা, একনিষ্ঠতা, দয়া করা, সৎকর্ম ইত্যাদি। ইহসান হলো স্রষ্টা ও সৃষ্টির প্রতি মানুষের যেসব দায়িত্ব ও কর্তব্য আছে, সেগুলো সুন্দর ও উত্তমরূপে পালন করা।
তাকওয়ার সর্বোচ্চ স্তর হচ্ছে ইহসান। আল্লাহ তায়ালা ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সা:-এর বিধান মতে জীবনের সব কাজ সুসম্পন্ন করা, কাউকে তার প্রাপ্য থেকে বেশি দেয়া কিন্তু তার থেকে নেয়ার সময় কিছু ছাড় দেয়া এবং লোভ, ক্রোধ, হিংসা-বিদ্বেষ, গিবত, অপবাদ, মিথ্যা, অহঙ্কার ইত্যাদি মন্দ স্বভাব থেকে পবিত্র হয়ে ইখলাস, আমানতদারিতা, বিনয়-নম্রতা, সততা ও ন্যায়পরায়ণতা ইত্যাদি উত্তম চরিত্র দ্বারা নিজেকে সুশোভিত করাই হলো ইহসানের মূল কথা।
আমলের বাহ্যিক সব শর্ত ও নিয়মাবলি রক্ষা করা (যেমন- নামাজে কেরাত, রুকু, সিজদা ইত্যাদি সঠিকভাবে আদায় করা), নিয়ত বিশুদ্ধ করা, অন্তরে খুশু জাগ্রত হওয়া, অঙ্গগুলোর খুজু থাকা, একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে আমল করা হলো ইহসানের শর্ত।
মূলত ইহসান মহান আল্লাহ তায়ালার একটি গুণ। যেমন- আল কুরআনে বলা হয়েছে, ‘তিনি যেসব বস্তু সৃষ্টি করেছেন, তার প্রত্যেকটিকে করেছেন ইহসানমণ্ডিত’ (সূরা সাজদা-৭)।
ইহসান নবী-রাসূলদেরও এক উল্লেখযোগ্য গুণ। আল্লাহ তায়ালা কুরআনে তাদেরকে মুহসিনিন নামে অভিহিত করেছেন।
হাদিসে জিবরাইলে রাসূলুল্লাহ সা: ইহসানের দু’টি পন্থার কথা বলেছেন। এক. বান্দা এমনভাবে আল্লাহর ইবাদত করবে, যেন সে আল্লাহকে দেখতে পাচ্ছে। বান্দার মধ্যে যখন এমন অনুভূতি সৃষ্টি হবে তখন সে অন্যায় কাজ বর্জন করতে পারবে। দুই. আর যদি বান্দা আল্লাহকে দেখতে না পায়, তবে অবশ্যই বান্দার মধ্যে এমন অনুভূতি সৃষ্টি হওয়া যে, আল্লাহ তাকে দেখতে পাচ্ছেন। তাহলেই তার ইবাদতে কোনো ত্রুটি থাকবে না।
শুধু ব্যক্তিগত ইবাদতেই নয়, খাঁটি মুমিন ব্যক্তি সামাজিক জীবনের সব কর্তব্য ইহসানের সাথে পালন করে থাকেন।
শাদ্দাদ ইবনে আওস রা: থেকে বর্ণিত- রাসূলুল্লাহ সা: বলেন, ‘আল্লাহ তায়ালা সব কিছুর ওপর ইহসানকে অবধারিত করেছেন। অতএব তোমরা (হত্যার উপযুক্ত কাউকে) হত্যা করলে সুন্দরভাবে হত্যা করো এবং ( কোনো পশু) জবাই করলে সুন্দরভাবে জবাই করো। জবাইকারী যেন তার ছুরি ধার করে নেয় এবং জবাইয়ের পশুকে শান্তি দেয়’ (সহিহ মুসলিম)।
মুহসিন হওয়া একজন মুমিনের জীবনের চাওয়া-পাওয়া হওয়া উচিত। আল্লাহ তায়ালা আমাদেরকে মুহসিন ঈমানদার হিসেবে কবুল করুন। আমীন।

শেয়ার করুন

পাঠকের মতামত