আপডেট :

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

বীরোচিত জয়ে ইংল্যান্ডের সাথে সিরিজে সমতা

বীরোচিত জয়ে ইংল্যান্ডের সাথে সিরিজে সমতা

২৩৮ রানের পুঁজি নিয়েও যে দুর্দান্ত লড়াই করা যায়, সেটা দেখিয়ে দিলো বাংলাদেশের বোলাররা। শুরুতে মাশরাফি ঝড়। মাঝে জনি ব্যারেস্ট এবং জস বাটলারের জুটির ওপর ঘুরে দাঁড়িয়েছিল ইংল্যান্ড। এরপর তাসকিনের আঘাতে সব লণ্ডভণ্ড হয়ে গেলো ইংলিশদের। সঙ্গে যোগ দিলেন নাসির। তাতেই ৪৪.৪ ওভারে ২০৪ রানে অলআউট ইংল্যান্ড এবং ৩৪ রানের বীরোচিত জয়ে সিরিজেহ সমতা ফিরিয়ে আনলো টিম বাংলাদেশ।

শুরুটা করেছিলেন মাশরাফি বিন মর্তুজা। ব্যাট হাতে ঝড় তুলেছিলেন ইনিংসের শেষ দিকে এসে। বল হাতে ঝড় তুললেন শুরুতেই। ২৩৮ রানের পুঁজি নিয়ে ইংল্যান্ডের বিপক্ষে লড়াই করাটা বেশ দুরহ। এমন পরিস্থিতিতে মাশরাফি বিন মর্তুজার সামনে শুরুতেই চাপে পড়ে গেলো সফরকারী ইংল্যান্ড। মাশরাফি তোপে মাত্র ২৬ রানেই ৪ উইকেট হারিয়ে ফেলে ইংল্যান্ড।

যদিও এরপর জনি ব্যারেস্ট আর অধিনায়ক জস বাটলারের ব্যাটে ঘুরে দাঁড়িয়েছে ইংল্যান্ড। যে ঝড় মাশরাফি-সাকিব তুলেছিলেন, সেটা ধরে রাখতে পারেনি তাসকিন-শফিউল কিংবা নাসিররা। বরং বাংলাদেশের বোলারদের বেশ স্বচ্ছন্দেই খেলে ম্যাচ বের করে নেয়ার দিকে মনযোগি হয়েছিল ইংল্যান্ডের ওই দুই ব্যাটসম্যান। 

দু’জন মিলে গড়েছিলেন ৭৯ রানের জুটি। তাদের এই জুটিতে ধীরে ধীরে যেন ম্যাচ মাশরাফিদের হাতের মুঠো গলে বের হয়ে যাচ্ছিল। ওই সময় মাশরাফি বোলিংয়ে নিয়ে আসেন তাসকিনকে। যিনি আবার প্রথম স্পেলে ২ ওভার বল করে রান দিয়েছিলেন ১৯টি। এসেই তিনি ভেঙে দিলেন ইংল্যান্ডের দুর্ধর্ষ এই জুটি। জনি ব্যারেস্টকে ক্যাচ দিতে বাধ্য করলেন উইকেটের পেছনে।

জস বাটলারের সঙ্গে জুটি বাধতে মাঠে নামেন মঈন আলি। কিন্তু নাসির হোসেনের বলে মঈন আলির দুর্দান্ত এক ক্যাচ নেন সাকিব আল হাসান। এরপরই তাসকিন আহমেদের দুর্দান্ত এক ডেলিভারিতে পরাস্ত হন জস বাটলার। আম্পায়ার আউটের সিদ্ধান্ত না দিলে রিভিউর আবেদন করা হয়। রিভিউতে জিতলেন মাশরাফিরাই। ৫৭ রান করে ফিরে গেলেন ইংল্যান্ডের শেষ ভরসা জস বাটলার।

এরপর ক্রিস ওকসকে সাজঘরে ফেরালেন তাসকিন আহমেদ। ৯ রান করা ডেভিড উইলিকে ফেরান মোসাদ্দেক হোসেন। তবে শেষ উইকেট জুটি বাংলাদেশকে বেশ ভালোই ভুগিয়েছে। আদিল রশিদ আর জ্যাক বাল মিলে ৪৫ রানে জুটি গড়ে বাংলাদেশের জয় বিলম্বিত করেন। অবশেষে মাশরাফির বলে নাসিরের হাতে জ্যাক বাল ক্যাচ দিলে শেষ উইকেটটির পতন হয় এবং দুর্দান্ত জয়টি এসে যায় বাংলাদেশের।

এর আগে জয়ের জন্য ২৩৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নামে ইংল্যান্ড। সফরকারীদের সামনে খুব বেশি কঠিন লক্ষ্য ছিল না। তবে শুরুতে চেপে ধরার লক্ষ্যে বাংলাদেশের বোলিং আক্রমণ স্পিন দিয়ে। সাকিব আল হাসানকে দিয়েই আক্রমণ শুরু করালেন মাশরাফি।

অন্য প্রান্তে মাশরাফি নিজেই বোলিং ওপেন করলেন এবং নিজের দ্বিতীয় ওভারেই ব্রেক থ্রু এনে দিলেন বাংলাদেশকে। ইনিংসের চতুর্থ ওভারের চতুর্থ বলে জেমস ভিন্স মাশরাফির বলটিতে শট খেলতে গেলেন; কিন্তু ব্যাটের কানায় লেগে ক্যাচ উঠে গেলে ব্যাকওয়ার্ড পয়েন্ট। মোসাদ্দেক হোসেন সৈকত ক্যাচটি তালুবন্দী করলেন।

পরের ওভারেই গত ম্যাচে দুর্দান্ত ব্যাট করা বেন ডাকেটকে সরাসরি বোল্ড করে ফেরালেন সাকিব আল হাসান। সাকিবের ইনসুইঙ্গার রক্ষণাত্মক ভঙ্গিতে খেলতে গিয়েছিলেন; কিন্তু ব্যাট ফাঁকি দিয়ে সোজা বলটি আঘাত হানে স্ট্যাম্পে।

মাশরাফি ঝড় থামার কোন লক্ষ্মণ ছিল না। তার সেই ঝড়ে উড়ে গেলেন ইংলিশ ওপেনার জেসন রয় এবং গত ম্যাচে সেঞ্চুরিয়ান বেন স্টোকস। স্টোকসের তো স্ট্যাম্পই উড়িয়ে দিলেন তিনি। ইনিংসের ৮ম ওভারের পঞ্চম বলে জেসন রয়কে লেগ বিফোর আউট করে ফেরালেন মাঠের বাইরে।

এরপরের ওভারের চতুর্থ বলে বেন স্টোকসকে করলেন বোল্ড। গত ম্যাচের সেঞ্চুরিয়ার, আজ ফিরলেন পুরো ডাক মেরে। ২৬ বলে ইংলিশদের পড়লো ৪ উইকেট।


এলএবাংলাটাইমস/এস/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত