আপডেট :

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

একসাথে দুই প্রেমিকাকে বিয়ে করবেন রোনালদিনহো!

একসাথে দুই প্রেমিকাকে বিয়ে করবেন রোনালদিনহো!

ব্রাজিলের ফুটবল জাদুকর রোনালদিনহো একসাথে দুই জনকে বিয়ে করতে যাচ্ছেন। এমনটাই জানিয়েছে ‍ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইল।

আগামী আগস্টে ‘দুই বাগদত্তা’ প্রিসিলা কোয়েহো ও বিয়াত্রিজ সুজাকে একত্রে বিয়ে করবেন রোনালদিনহো। গত ডিসেম্বর থেকেই দুই বাগদত্তাকে নিয়ে রিও ডি জেনেরিওতে রোনালদিনহোর বিলাসবহুল বাড়িতে একসাথে আছেন । তারা একসাথে পরবর্তী ধাপ পেরুনোর পরিকল্পনা করছেন।

৩৮ বছর বয়সী রোনালদোর পুরো নাম রোনালদো ডি আসিস মোরেইরা । তিনি তার দুই সঙ্গীকে বিয়ে করছেন বলে ব্রাজিলিয়ান গণমাধ্যম নিশ্চিত করেছে।

যদিও একসঙ্গে দুই পত্নী গ্রহণ ব্রাজিলে অবৈধ। এর জন্য ৬ বছরের জেলও হতে পারে। যাই হোক, এই দুই মহিলার সাথে বিয়েটি সম্ভবত একটি সাধারণ অনুষ্ঠানের মতো হবে এবং এতে দুটি বিয়ের যে ধরণের রেজিস্ট্রেশন করা হয় তা হবে না।

সাবেক বার্সা তারকা ২০১৬ সাল থেকে বিয়াত্রিজের সঙ্গে সম্পর্ক শুরু করেন। তবে এর আগে থেকেই রোনালদিহোর সঙ্গে প্রেম চলছিল প্রিসিলার ।

সংবাদ মাধ্যমের তথ্যানুযায়ী, রোনালদোর দুই প্রেমিকাই প্রতি মাসে ১,৫০০ ইউরো হাত খরচ পেয়ে থাকেন তাদের নিজেদের খরচের জন্য। তিনি দুজনকে সব সময় একই রকম উপহার দেন। সম্প্রতি কোন এক বিদেশ ভ্রমনের সময় দুই প্রেমিকাকে একই ধরণের পারফিউম উপহার দেন।

ব্রাজিলিয়ান কলামিস্ট লিও ডিয়াজ ব্রাজিলের স্থানীয় ও ডিয়া পত্রিকাতে উল্লেখ করেন, রোনালনিহো জানুয়ারিতে দুজনকেই একই সঙ্গে বিয়ের আংটি পরিয়েছেন।

রোনালদিনহোর বোন ডেইজি, তার ভাইয়ের বহুগামিতার বিরুদ্ধে। এরই মধ্যে তিনি এই বিয়েতে আসবেন না বলে জানিয়েছেন।

গত বছর যখন এই খবর প্রকাশ হয় রোনালদিনহো সামাজিক যেগাযোগ মাধ্যমে তা অস্বীকার করেছিলেন। তিনি টুইট বার্তায় বলেছিলেন, ‘এসব সংবাদে বিশ্বাস করবেন না, আমি যখন বিয়ে করবো তখন আপনাদেরকে জানাবো।’

বার্সা তারকার অস্বীকার সত্ত্বেও এই গুজব ছড়িয়েছে । স্থানীয় গণমাধ্যম দাবি করেছে ব্রাজিলিয়ান গায়ক জর্জ ভার্সেলো যিনি রোনালদিনহোর প্রতিবেশী তিনি বিয়ের সঙ্গীত পরিচালনার দায়িত্বে থাকবেন।

প্রিসিলা ও বিয়াত্রিজ দুজনেই বেলো হরিজন্ত এর বাসিন্দা। রোনালদিনহো যখন অ্যাটলেটিকো মিনেইরোর হয়ে খেলেছিন সে সময়ে এ দুজনের সঙ্গে পরিচয় হয়েছে বলে মনে করা হয়।

যদিও রোনালদিনহো এখনো জনসন্মুখে দুই নারীর সাথে তার সম্পর্কের ব্যাপারে কিছুই প্রকাশ করেন নি। তবে রোনালদিনহোর বন্ধুরা বলেছেন যে, প্রায় সব স্থানেই ভ্রমণ সঙ্গী হিসেববে দুই প্রেমিকাকে তার দেখা যায়।

এবছরের মার্চে জাপান ভ্রমনের সময় দুই প্রেমিকার সাথে সাম্বা নাচের ছবি এবং ভিডিও ইনস্টাগ্রামে তার ৩২ মিলিয়ন ফলোয়ারের সাথে শেয়ার করেন।

রোনালদিনহো গত সপ্তাহে ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ায় গিয়েছিলেন। ব্রাজিলের মধ্য-ডানপন্হী দল ব্রাজিলিয়ান রিপাবলিক পার্টি (পিআরবি) তে রাজনৈতিক ক্যারিয়ার শুরু করেছেন। সেখানেও তার সঙ্গী ছিলেন দুই প্রেমিকা।

গত এপ্রিলে প্রিসিলার পরিবার জানতে পারেন, সে রোনালদোর দুই প্রেমিকার একজন। তাদের এক পারিবারিক বন্ধু স্থানীয় পত্রিকাকে জানিয়েছেন, প্রিসিলার পরিবার এটা নিয়ে উদ্ধিগ্ন।

শেয়ার করুন

পাঠকের মতামত