আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

এবার সিলেটে বাড়িভাড়া মওকুফ করলেন সাংবাদিক খালেদ

এবার সিলেটে বাড়িভাড়া মওকুফ করলেন সাংবাদিক খালেদ

করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছে সারাবিশ্ব। সম্প্রতি নাগরিকদের হোম কোয়ারেন্টিনে থাকার সুবিধার্তে বাড়ির মালিকদের তিন মাসের ভাড়া না নেওয়ার নির্দেশ দিয়েছে উগন্ডার সরকার।

বাংলাদেশের বিভিন্ন যায়গায় কিছু মানুষ ব্যক্তি উদ্যোগে ঠিকই এগিয়ে এসেছেন। এরইমধ্যে সিলেটের তরুণ সাংবাদিক বিজয় টিভির সিলেট প্রতিনিধি খালেদুর রহমান’ তার শহরের নিজস্ব বাড়ি ও মার্কেটের বসবাসরত ভাড়াটিয়াদের মার্চ মাসের ভাড়া মওকুফ করে দিয়েছেন।

খালেদুর রহমান বলেন, ‘করোনাভাইরাসের কবলে পড়ে সারা পৃথিবী এখন থমকে গেছে। এইটা থামাতে আমাদের নিজ নিজ অবস্থান থেকে যতটা সম্ভব কিছু করা উচিত।

তিনি আজ ফেইসবুকে এই ঘোষণা দেন। পোস্টটি হুবহু তুলে ধরা হলো…

হলি নিবাস ১২/২ বাদাম বাগিচা আম্বরখানা সিলেট। আমাদের বাসা এবং মার্কেটের আগামি এক মাসের জন্য বাসা বা দোকান ভাড়া পানি বিলসহ ইত্যাদি বিল পরিশোধ করতে হবেনা। সকল বাড়িওয়ালারা এই বিপদে মানুষের পাশে দাড়ান। এটি কঠিন সময় আল্লাহ আমাদের সবাই কে হেফাজত করুন।

সিলেটের নিজ বাড়ির ভাড়াটিয়াদের ভাড়া মওকুফ নিয়ে তিনি আরও  বলেন, ফেসবুক পোস্টটি করার পর থেকে অনেকে প্রশংসা করছেন সত্যি ভালো লাগছে। আসল কথা হচ্ছে আমি প্রথমে চাইনি নিজের একটা সামান্য কাজ প্রচার করতে। কিন্তু এটা বাস্তব যে এর আগে ঢাকা শহরে বাড়ি ভাড়া মওকুফ নিয়ে সোশ্যাল মিডিয়ায় কয়েকজনের পোস্ট দেখে নিজেও অনুপ্রাণিত হই।

এবং আমি বিশ্বাস করি এটা দেখে দেশের আরও অনেক বাড়ির মালিক উদ্বু্গ্ধ হবে। তারাও এগিয়ে আসবে ভাড়াটিয়াদের পাশে।’

শেয়ার করুন

পাঠকের মতামত