আপডেট :

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

বজ্রপাত থেকে রক্ষায় প্রযুক্তি

বজ্রপাত থেকে রক্ষায় প্রযুক্তি

বিরূপ প্রাকৃতিক পরিবেশে টিকে থাকতে মানুষের লড়াই প্রাগৈতিহাসিক কাল থেকে। ঘূর্ণিঝড়, ভূমিকম্প, বন্যা- এমন নানা দুর্যোগ থেকে বাঁচতে মানুষ বানিয়েছে ঘরবাড়ি। বিভিন্ন উদ্ভাবনের মধ্য দিয়ে চেষ্টা করেছে প্রকৃতিকে নিয়ন্ত্রণের। এসব উদ্ভাবন জীবনকে করেছে সহজ ও সাবলীল। এরই ধারাবাহিকতায় বজ্রপাত নিয়ন্ত্রণে নতুন প্রযুক্তি উদ্ভাবন করেছেন ইউরোপের একদল বিজ্ঞানী। তাঁরা দেখিয়েছেন, লেজার রশ্মির ব্যবহারের মাধ্যমে বজ্রবিদ্যুৎ নিয়ন্ত্রণ করা সম্ভব।

আড়াইশ বছরের বেশি সময় ধরে মানুষ বজ্রপাত ঠেকাতে ধাতব রডের ব্যবহার করে আসছে। ১৭৫২ সালে মার্কিন বিজ্ঞানী বেঞ্জামিক ফ্রাঙ্কলিন দেখান, ভবনে শুধু একটিমাত্র ধাতব রডের ব্যবহার কীভাবে বজ্রপাত থেকে সুরক্ষা দিতে সক্ষম। এখন পর্যন্ত এটিই বজ্রপাত ঠেকাতে বিশ্বব্যাপী অধিকতর প্রচলিত পন্থা। তবে প্রথমবারের মতো বিজ্ঞানীরা দেখিয়েছেন, লেজার রশ্মির ব্যবহার করেও বজ্রপাত ঠেকানো সম্ভব।

যেসব স্থানে ধাতব রড ব্যবহার সম্ভব নয়, সেখানে বজ্রপাতের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ধারণা থেকেই লেজার প্রযুক্তির উদ্ভাবন। এ প্রযুক্তির মাধ্যমে শত শত ফুট ওপরে বজ্রপাতকে নিয়ন্ত্রণ করা সম্ভব। এ নিয়ে ল্যাবরেটরিতে গবেষণা চলেছে বহু দশক ধরে। গবেষণায় লেজার রশ্মির বজ্রপাত ঠেকাতে সক্ষমতার প্রমাণও মেলেছে।

হাতেনাতে প্রমাণ পেতে বিজ্ঞানীরা সুইজারল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলের স্যান্তিস পর্বতে পরীক্ষা চালান। গত বছর কয়েক মাস ধরে চলে পরীক্ষা-নিরীক্ষা। সেখানে ৪০৭ ফুট উচ্চতার একটি টাওয়ারও রয়েছে। এর মাথায় থাকা ধাতব রডটিতে প্রতি বছর গড়ে ১০০ বার আঘাত হানে বজ্রপাত। বিজ্ঞানীরা টাওয়ারের পাশে গাড়ির আকৃতির একটি উচ্চ ক্ষমতার লেজারযন্ত্র স্থাপন করেন। ঝোড়ো আবহাওয়ার সময় এর রশ্মি আকাশে ছুড়তে থাকেন। তারা দেখলেন, বায়ুমণ্ডল এ রশ্মি দ্রুতই শোষণ ও বর্জন করছে। এতে বায়ুমণ্ডলে গরম ও কম ঘনত্বের একটি প্রণালি তৈরি হচ্ছে। এ প্রণালিটি বজ্রবিদ্যুৎ তার গতিপথ হিসেবে বেছে নিচ্ছে। এতে বিদ্যুতের গতিপথ নিয়ন্ত্রণ সম্ভব হচ্ছে।

বিজ্ঞানীরা মনে করেন, লেজারভিত্তিক এ বজ্রপাত সুরক্ষা ব্যবস্থা বিমানবন্দর ও আকাশচুম্বী ভবনগুলোতে ব্যাপকভাবে কাজ দেবে। গবেষক দলের প্রধান ফ্রান্সের প্যালাইসেউ অঞ্চলের ইকোল পলিটেকনিকের পদার্থবিদ ওরিলিয়েন হোয়ার্ড বলেন, প্রায় সব জায়গায়ই বজ্রপাত ঠেকাতে ধাতব রড ব্যবহার করা হয়। কিন্তু এর সুরক্ষা ক্ষমতা সীমাবদ্ধ থাকে কয়েক মিটারের মধ্যে। যদি লেজারে যথেষ্ট শক্তি থাকে, তবে এ সুরক্ষাকে কয়েকশ মিটার পর্যন্ত ব্যাপ্ত করা যেতে পারে।

বজ্রপাতের মাধ্যমে মেঘ বিপুল পরিমাণে বিদ্যুৎ নির্গমন করে। দুই থেকে তিন মাইল এলাকাজুড়ে এ বিদ্যুৎ চমকায়। বজ্রপাতের সময় তাৎক্ষণিকভাবে ৩০ হাজার ডিগ্রি সেলসিয়াস তাপ উৎপন্ন হয়, যা সূর্যের পৃষ্ঠদেশ থেকে পাঁচ গুণ বেশি তপ্ত। প্রতি বছর বিশ্বে ১০০ কোটির বেশি বজ্রপাত হয়। এতে হতাহত হন লাখো মানুষ। ক্ষতি হয় কোটি কোটি ডলারের।

ইউনিভার্সিটি অব নিউ হ্যাম্পশায়ারের পদার্থবিদ জোসেফ ডুয়ার এ উদ্ভাবনের ভূয়সী প্রশংসা করেছেন। তিনি এটাকে 'বড় ধরনের অগ্রগতি' বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, ধাতব রডের পরিবর্তে মানুষ লেজারের মাধ্যমে বজ্রপাত নিয়ন্ত্রণে বহুদিন ধরে গবেষণা চালিয়ে যাচ্ছে। লেজারের মাধ্যমে বজ্রবিদুতের নিয়ন্ত্রণ একটি চমৎকার ধারণা।

তবে শুধু রডের তুলনায় লেজার পদ্ধতির ব্যবহার অনেকটাই ব্যয়বহুল। কার্ডিফ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মানু হাদ্দাদ বলেন, শুধু রডের তুলনায় লেজার পদ্ধতির ব্যবহার ব্যয়বহুল। তথাপি বজ্রবিদ্যুৎকে নিয়ন্ত্রণ করতে এ লেজার পদ্ধতিটি ব্যাপক কার্যকর প্রমাণিত হতে পারে। সূত্র : দ্য গার্ডিয়ান ও দ্য ওয়াশিংটন পোস্ট।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত