আপডেট :

        ক্যালিফোর্নিয়ার করোনা হাইস্কুলে হামলার ষড়যন্ত্রের অভিযোগে রিভারসাইড কাউন্টির দুই কিশোর গ্রেপ্তার

        প্রশান্ত মহাসাগরীয় ঝড় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করল আবহাওয়া কর্তৃপক্ষ

        টানা ৯০০ মাইল সাঁতরে ক্যালিফোর্নিয়ার উপকূল পাড়ি, প্রথম নারী হিসেবে রেকর্ড গড়লেন তিনি

        ক্যালিফোর্নিয়ার মৃত গাছগুলো কোথায় যাচ্ছে, রহস্য খুঁজতে গোয়েন্দার ভূমিকায় পরিবেশকর্মী

        ভয়ংকর ঢেউয়ে ধ্বংস হচ্ছে লং বিচের উপদ্বীপ, শীতের এল নিনোতে আরও বাড়তে পারে বিপর্যয়

        পুতিনের সঙ্গে ট্রাম্পের দূতের বৈঠকের সময় রাশিয়ার মুক্তি পেলেন মার্কিন নাগরিক স্টিফেন হাবার্ড

        ক্যালিফোর্নিয়ায় ৭ হাজারের বেশি ভোটার পেলেন দুটি করে ব্যালট, ভুলটি যেভাবে হলো

        এশীয়-আমেরিকান শিক্ষার্থীদের ভর্তি নীতি নিয়ে সুপ্রিম কোর্টে নতুন মামলা, বদলাতে পারে স্কুলের নিয়ম

        জ্বালানির উচ্চ দাম ও সরকারি প্রণোদনায় ইউরোপে বৈদ্যুতিক গাড়ির বিক্রি রেকর্ড গতিতে বাড়ছে

        যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি ইলন মাস্কের

        যুক্তরাষ্ট্রজুড়ে ১৫ লাখ পাউন্ডের বেশি হট ডগ, ডেলি মিট ও অন্যান্য মাংসজাত পণ্য প্রত্যাহার

        ক্যালিফোর্নিয়ায় নির্বাচনী জালিয়াতির অভিযোগে ২৮ বিদেশি নাগরিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ভরে গেছে, নগর কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ প্রতিবেশীরা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপমাত্রা, সঙ্গে বৃষ্টির সম্ভাবনায় আবহাওয়ায় পরিবর্তনের আভাস

        লিংকন মেমোরিয়াল পুলে ভাঙচুর হলে কী হবে, নতুন মন্তব্যে চ্যালেঞ্জ ছুড়লেন ট্রাম্প

        ক্যালিফোর্নিয়ায় ভাগ্য বদলের চমক, আনাহেইমে বিক্রি হলো ৬৪ মিলিয়ন ডলারের লটারি টিকিট

        পর্যটনের নতুন স্বপ্ন ঘিরে বিতর্ক, উত্তর ক্যালিফোর্নিয়ার দীর্ঘ ট্রেইল নিয়ে উদ্বেগে আদিবাসীরা

        ক্যালিফোর্নিয়ায় প্রথমবার আদিবাসীদের নেতৃত্বে সামুদ্রিক সংরক্ষিত এলাকা গড়ার উদ্যোগ

        লস এঞ্জেলেসের পরবর্তী মেয়রের সামনে বড় চ্যালেঞ্জ, এলএএক্সের পিপল মুভার প্রকল্পেই স্পষ্ট সমস্যা

        যুক্তরাষ্ট্রে ঘরে তৈরি ও কৃত্রিম মা দকের বিস্তার, আরও গভীর হচ্ছে জনস্বাস্থ্য সংকট

ফোনে বিজয় কি-বোর্ড বিনামূল্যে দেওয়া হবে : মোস্তাফা জব্বার

ফোনে বিজয় কি-বোর্ড বিনামূল্যে দেওয়া হবে : মোস্তাফা জব্বার

দেশের অনুমোদিত সব অ্যান্ড্রয়েড ফোনে বিনামূল্যে দেওয়া হবে বিজয় কি-বোর্ড অ্যাপ। বিজয় কি-বোর্ড অ্যাপ ইনস্টলে মোবাইল ফোন নির্মাতা/ আমদানিকারক অথবা গ্রাহক কাউকেই কোনো টাকা দিতে হবে না। এটি পুরোপুরি বিনামূল্যে ব্যবহার করা যাবে। পাশাপাশি এ অ্যাপ ব্যবহারে কোনো ধরনের বাণিজ্যিক সংশ্নিষ্টতাও থাকবে না অ্যাপটির নির্মাতা প্রতিষ্ঠান আনন্দ কম্পিউটার্সের। মঙ্গলবার সমকালের সঙ্গে এ কথা বলেন বিজয় কি-বোর্ডের স্বত্বাধিকারী ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। তিনি বলেন, 'কোনো টাকা তো নেওয়া হবেই না, এমনকি এ অ্যাপ ব্যবহারের সময় বিজ্ঞাপন দেখিয়ে আয়ও করবে না আনন্দ কম্পিউটার্স।'

তবে কেন বিজয় কি-বোর্ড ব্যবহারে অ্যান্ড্রয়েড ফোনের জন্য বাধ্যবাধকতা দেওয়া হলো- এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বাংলা ভাষাভাষী জনগোষ্ঠীর জন্য ফোনে বাংলা লেখায় একটি স্ট্যান্ডার্ড কি-বোর্ড যেন থাকে, এটি সরকার নিশ্চিত করতে চায়। তবে বাংলা লিখতে গিয়ে যেন আবার বাড়তি খরচ কোনো পক্ষকে করতে না হয়, সেটিও আমরা দেখছি। বিজয় কি-বোর্ডকে বিএসটিআই 'স্ট্যান্ডার্ড' হিসেবে স্বীকৃতি দিয়েছে। এ জন্য টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) নির্দেশনায় সে কারণে বিজয় কি-বোর্ডের কথাই বলা হয়েছে।

এখন বাংলা স্ট্যান্ডার্ড কি-বোর্ড একাধিক থাকলে একাধিক থেকে যে কোনো একটি অন্তত ব্যবহারে বাধ্যবাধকতা দেওয়া হতো। অনেকেই বিষয়টি নিয়ে সমালোচনা করছে। এ প্রসঙ্গে তিনি বলেন, এটি নিয়ে বিতর্কের অবকাশ নেই। আমাদের যদি কোনো বাণিজ্যিক উদ্দেশ্য থাকত, তবে সমালোচনা গ্রহণযোগ্য হতো। উল্লেখ্য, সব অ্যান্ড্রয়েড স্মার্টফোনে বিজয় কি-বোর্ড ব্যবহারের বাধ্যবাধকতা রয়েছে বলে দেশের মোবাইল ফোন নির্মাতা ও আমদানিকারকদের নির্দেশনা দিয়েছে বিটিআরসি।

গত শুক্রবার কোম্পানিগুলোকে এ সংক্রান্ত চিঠি দিয়েছে সংস্থাটি। চিঠিতে বলা হয়েছে, আমদানি করা ও স্থানীয়ভাবে উৎপাদন করা সব অ্যান্ড্রয়েড স্মার্টফোনে বিজয় অ্যান্ড্রয়েড এপিকে ফাইল ব্যবহারের লক্ষ্যে বিটিআরসির তরঙ্গ বিভাগ থেকে বিনামূল্যে ফাইলটি দেওয়া হবে। স্মার্টফোনগুলো কমিশন থেকে বাজারজাতকরণের অনুমতি নেওয়ার আগে এপিকে ফাইলটি ইনস্টল করে তা প্রদর্শন করতে হবে। না হলে ফোন বাজারজাতে অনাপত্তিপত্র দেওয়া হবে। চিঠি দেওয়ার দিন থেকেই নির্দেশনাটি কার্যকর হবে বলে জানানো হয়েছে। এ নির্দেশনা জারির পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়েছে বিটিআরসি।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত