আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

১০ হাজার কর্মী ছাঁটাই করছে মাইক্রোসফট

১০ হাজার কর্মী ছাঁটাই করছে মাইক্রোসফট

বৈশ্বিক অর্থনীতিতে মন্দার আলামত যেন ক্রমশই দৃশ্যমান হতে শুরু করেছে। আগেভাগে জানান দিচ্ছে প্রযুক্তি খাত। এবার জানা গেল, মার্কিন প্রযুক্তি কোম্পানি মাইক্রোসফট আরও ১০ হাজার কর্মী ছাঁটাই করতে যাচ্ছে। এর ফলে প্রতিষ্ঠানটির প্রায় পাঁচ শতাংশ কর্মী কমে যাবে।

মাইক্রোসফটের এক অভ্যন্তরীণ এক নোটিসের মাধ্যমে কর্মী ছাঁটাইয়ের এ তথ্য জানা গেছে। ওই নোটিসে প্রধান নির্বাহী সত্য নাদেলা বলেছেন, “কোভিডের সময় গ্রাহকেরা ব্যয়ের পরিমাণ বাড়িয়েছিলেন। তবে এখন মানুষ ‘সতর্কতার নীতি’ অনুসরণ করছে। বিশ্বের অনেক অংশে মন্দা চলছে। অনেক জায়গায় (মন্দা) আসন্ন।”

কোভিডকালে প্রযুক্তি ব্যবসা ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় অনেক কর্মী নিয়োগ করতে হয়েছিল এ খাতের প্রতিষ্ঠানগুলোকে। ২০২১ সালের জুন থেকে ২০২২ সালের জুন পর্যন্ত ৪০ হাজার নতুন কর্মী নিয়েছিল মাইক্রোসফট। ফলে প্রতিষ্ঠানটির স্থায়ী কর্মীর সংখ্যা দুই লাখ ২১ হাজারে দাঁড়িয়েছিল। এর মধ্যে ৯৯ হাজার যুক্তরাষ্ট্রের বাইরের।

গত বছর ব্যাবসার সেই গতিতে ভাটা পড়েছে। ফলে শুরু হয় কর্মী ছাঁটাই। সর্বশেষ ১০ হাজার কর্মী ছাঁটাইয়ের প্রক্রিয়া এ বছরের তৃতীয় ত্রৈমাসিকে সম্পন্ন হবে। তবে কৃত্তিম বুদ্ধিমত্তায় বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করে চলেছে প্রতিষ্ঠানটি। চ্যাটজিপিটি’র (জেনারেটিভ প্রি-ট্রেইন্ড ট্রান্সফরমার) নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই-তে কয়েক বিলিয়ন ডলার বিনিয়োগ করছে মাইক্রোসফট।

অ্যামাজন, ফেসবুক-ইনস্টাগ্রাম-হোয়াটসঅ্যাপের মালিকানা প্রতিষ্ঠান মেটাসহ কয়েকশ প্রতিষ্ঠান গত কয়েক সপ্তাহে কর্মী ছাঁটাইয়ের কথা জানিয়েছে। সম্প্রতি অ্যামাজন জানায়, পরিস্থিতি মোকাবিলায় ১৮ হাজারের বেশি কর্মীকে ছাঁটাই করা হবে। নভেম্বরে মেটা জানায়, তারা তাদের ১৩ শতাংশ অর্থাৎ ১১ হাজারের মতো কর্মীকে ছাঁটাই করবে।




এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত