আপডেট :

        ক্যালিফোর্নিয়ার করোনা হাইস্কুলে হামলার ষড়যন্ত্রের অভিযোগে রিভারসাইড কাউন্টির দুই কিশোর গ্রেপ্তার

        প্রশান্ত মহাসাগরীয় ঝড় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করল আবহাওয়া কর্তৃপক্ষ

        টানা ৯০০ মাইল সাঁতরে ক্যালিফোর্নিয়ার উপকূল পাড়ি, প্রথম নারী হিসেবে রেকর্ড গড়লেন তিনি

        ক্যালিফোর্নিয়ার মৃত গাছগুলো কোথায় যাচ্ছে, রহস্য খুঁজতে গোয়েন্দার ভূমিকায় পরিবেশকর্মী

        ভয়ংকর ঢেউয়ে ধ্বংস হচ্ছে লং বিচের উপদ্বীপ, শীতের এল নিনোতে আরও বাড়তে পারে বিপর্যয়

        পুতিনের সঙ্গে ট্রাম্পের দূতের বৈঠকের সময় রাশিয়ার মুক্তি পেলেন মার্কিন নাগরিক স্টিফেন হাবার্ড

        ক্যালিফোর্নিয়ায় ৭ হাজারের বেশি ভোটার পেলেন দুটি করে ব্যালট, ভুলটি যেভাবে হলো

        এশীয়-আমেরিকান শিক্ষার্থীদের ভর্তি নীতি নিয়ে সুপ্রিম কোর্টে নতুন মামলা, বদলাতে পারে স্কুলের নিয়ম

        জ্বালানির উচ্চ দাম ও সরকারি প্রণোদনায় ইউরোপে বৈদ্যুতিক গাড়ির বিক্রি রেকর্ড গতিতে বাড়ছে

        যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি ইলন মাস্কের

        যুক্তরাষ্ট্রজুড়ে ১৫ লাখ পাউন্ডের বেশি হট ডগ, ডেলি মিট ও অন্যান্য মাংসজাত পণ্য প্রত্যাহার

        ক্যালিফোর্নিয়ায় নির্বাচনী জালিয়াতির অভিযোগে ২৮ বিদেশি নাগরিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ভরে গেছে, নগর কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ প্রতিবেশীরা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপমাত্রা, সঙ্গে বৃষ্টির সম্ভাবনায় আবহাওয়ায় পরিবর্তনের আভাস

        লিংকন মেমোরিয়াল পুলে ভাঙচুর হলে কী হবে, নতুন মন্তব্যে চ্যালেঞ্জ ছুড়লেন ট্রাম্প

        ক্যালিফোর্নিয়ায় ভাগ্য বদলের চমক, আনাহেইমে বিক্রি হলো ৬৪ মিলিয়ন ডলারের লটারি টিকিট

        পর্যটনের নতুন স্বপ্ন ঘিরে বিতর্ক, উত্তর ক্যালিফোর্নিয়ার দীর্ঘ ট্রেইল নিয়ে উদ্বেগে আদিবাসীরা

        ক্যালিফোর্নিয়ায় প্রথমবার আদিবাসীদের নেতৃত্বে সামুদ্রিক সংরক্ষিত এলাকা গড়ার উদ্যোগ

        লস এঞ্জেলেসের পরবর্তী মেয়রের সামনে বড় চ্যালেঞ্জ, এলএএক্সের পিপল মুভার প্রকল্পেই স্পষ্ট সমস্যা

        যুক্তরাষ্ট্রে ঘরে তৈরি ও কৃত্রিম মা দকের বিস্তার, আরও গভীর হচ্ছে জনস্বাস্থ্য সংকট

কর্মী ছাঁটাইয়ের ‘মহোৎসবে’ প্রযুক্তি জায়ান্টরা

কর্মী ছাঁটাইয়ের ‘মহোৎসবে’ প্রযুক্তি জায়ান্টরা

প্রযুক্তি খাতে ছোট-বড় সব প্রতিষ্ঠানই যেন নেমেছে কর্মী ছাঁটাইয়ের মহোৎসবে। আয় ও ব্যয়ে সামঞ্জস্য আনতে কর্মসংস্থানের সুযোগও কমানো হচ্ছে। সর্বশেষ গুগল ও মাইক্রোসফট বড় ধরনের ছাঁটাই করেছে। টুইটার অধিগ্রহণ করে কর্মীর বড় অংশকে অব্যাহতি দিয়েছেন ইলোন মাস্ক। এরই মধ্যে খবর বেরিয়েছে মিউজিক স্ট্রিমিং জায়ান্ট স্পটিফাইইয়ের। অনেকটা বাধ্য হয়েই কর্মী ছাঁটাইয়ের কথা ভাবছে প্রতিষ্ঠানটি। চলতি সপ্তাহেই সিদ্ধান্ত আসতে পারে।

এর আগে ফেসবুক মালিকানাধীন মেটাও হেঁটেছে একই পথে। প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর এমন পদক্ষেপের কারণে বিশ্বের গেমিং শিল্পও বড় ধরনের ক্ষতির মুখে রয়েছে। একটি পর্যায়ে এসে ভিডিও গেম লে অফস নামের একটি ওয়েবসাইট প্রতি সেকেন্ডে প্রযুক্তি খাতে ছাঁটাইয়ের তথ্য সংগ্রহ শুরু করে। সে সময় চারদিকে গুঞ্জন ওঠে। প্রতিষ্ঠানগুলোর নির্বাহীরা বড় কোনো পণ্য বাজারজাতের আগে কর্মীদের নিয়োগ দেয়, হাড়ভাঙা খাটুনি আদায় করে। এরপর যখন পণ্য বা গেম প্রকাশ পায়, তখন গণহারে তাদের ছাঁটাই করা হয়। চলতি সপ্তাহে মাইক্রোসফট ১০ হাজারের বেশি কর্মসংস্থান কমিয়েছে।

চীনের টেনসেন্ট হোল্ডিংসের মালিকানাধীন প্ল্যাটফর্ম রায়ট লিগ অব লিজেন্ডস গেমটি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির প্রকাশনা, নিয়োগ এবং ই-স্পোর্টস বিভাগেও কয়েক ডজন ছাঁটাইয়ের ঘটনা ঘটেছে। রায়ট ১৫০টি পদে নতুন করে নিয়োগ দেওয়ার পরিকল্পনা করছে। আগে যাদের বাদ দেওয়া হয়েছে তাদের বিষয়টি এখন প্রতিষ্ঠানটির মাথাব্যথার কোনো কারণ নয় বলেও জানানো হয়। বিপুল ছাঁটাইয়ের ঘটনায় আশ্চর্য হওয়ারও কিছু নেই। কেননা গত বছর অর্থনৈতিক দুর্দশা থেকে সুরক্ষিত থাকার জন্য সবাই উদ্বিগ্ন ছিল।

পাশাপাশি ভালো বেতনের আশায় গেমিং খাতের কর্মীরা এক হয়েছেন। ব্যাপারটি শুনতে খারাপ লাগলেও যেসব কারণে কর্মীরা এ সিদ্ধান্ত নিয়েছেন, এক দশক আগেও তা অন্য রকম ছিল। তবে এটা সত্য, একটি গেম বাজারে আসার পর সেটির সঙ্গে সংশ্লিষ্ট কর্মীরা নিরাপত্তাহীনতায় ভোগেন। কিন্তু শুধু একটি গেম উন্মোচনের মাধ্যমে কর্মীদের চাকরির নিরাপত্তা বিষয়টি নির্ভরশীল নয়।

গত কয়েক মাসে প্রযুক্তি জায়ান্টগুলো এক লাখের বেশি কর্মসংস্থান কমানোর ঘোষণা দিয়েছে। মহামারির সময় ভালো আয় হলেও বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি জটিল হওয়ায় এ সিদ্ধান্ত নিতে হচ্ছে বলে স্বীকারও করেছে প্রতিষ্ঠানগুলো। অ্যামাজন, মাইক্রোসফট ও অ্যালফাবেট মালিকানাধীন গুগলের মতো প্রতিষ্ঠান কর্মীদের কাছে অনুশোচনামূলক ই-মেইল পাঠিয়েছে।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত