আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

মানুষের রক্তে প্লাস্টিকের সন্ধান

মানুষের রক্তে প্লাস্টিকের সন্ধান

প্লাস্টিকের সবচেয়ে ক্ষুদ্র কণা মাইক্রো প্লাস্টিকের সন্ধান পাওয়া গেছে মানুষের রক্তে। এটি নিয়ে রীতিমতো বিজ্ঞানীদের মধ্যে আতঙ্ক বিরাজ করেছে। খাবারের প্যাকেট ও কৃত্রিম রঙে যে প্লাস্টিক পাওয়া যায়, সেই প্লাস্টিকই রক্তে পাওয়া গেছে। জার্নাল ‘প্লস ওয়ান ‘-এ প্রকাশিত নতুন গবেষণার দাবি, মানুষের রক্তে ভেসে বেড়াতে পারে প্লাস্টিক এবং তা কলাকোষে জমতেও পারে। কিন্তু বিজ্ঞানীরা এখনো এটা বলতে পারেননি, মানুষের স্বাস্থ্যে এর প্রভাব ঠিক কতটুকু।

গবেষণায় বলা হয়েছে, রোগীদের বাইপাস সার্জারির সময় তাদের শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছিল। পরে সেটি নিয়েই গবেষণা চালায় হাল বিশ্ববিদ্যালয় ও হাল ইয়র্ক মেডিকেল স্কুলের এক গবেষক দল। গবেষকরা প্রতি গ্রাম শিরার ভেতরে ১৫ ধরনের মাইক্রোপ্লাস্টিক কণা ও পাঁচটি ভিন্ন ধরনের পলিমার পেয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ মিলেছে অ্যালকাইড রেসিন, সাধারণত যা কৃত্রিম রঙে পাওয়া যায়।

সব মিলিয়ে এ গবেষণার ফলাফল নিয়ে বেশ উদ্বিগ্ন বিজ্ঞানীরা। রক্ত ও কলাকোষে প্লাস্টিক থাকলে ঠিক কী ক্ষতি হতে পারে তা এখনো জানা না গেলেও অতীতের বিভিন্ন পরীক্ষায় যে ধরনের ইঙ্গিত মিলেছে তাতে উদ্বেগ বাড়ছে। এ নিয়ে গবেষক অধ্যাপক জিনেট্টি রচেল বলেন, ‘যদিও আমি জানি না মানুষের স্বাস্থ্যে এর প্রভাব ঠিক কী। কিন্তু এটুকু বলতেই পারি, গবেষণা থেকে দেখা গেছে কোষের মধ্যে প্রদাহ ও চাপ তৈরি হতে পারে।’ এর আগে গত বছর মাতৃদুগ্ধেও মিলেছিল প্লাস্টিক।




এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত