আপডেট :

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

কৃত্রিম বুদ্ধিমত্তায় সমৃদ্ধ হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড

কৃত্রিম বুদ্ধিমত্তায় সমৃদ্ধ হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড

কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর চ্যাটবট চ্যাটজিপিটির বহুমাত্রিক ব্যবহারে উদ্যোগ নিয়েছে মাইক্রোসফট। আগামী মাসেই আসতে পারে চ্যাটজিপিটিনির্ভর মাইক্রোসফট ওয়ার্ড অ্যাপ। প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ এক প্রতিবেদনে জানিয়েছে, মাইক্রোসফট ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, আউটলুকসহ অন্যান্য 'মাইক্রোসফট ৩৬৫' অ্যাপে 'প্রমিথিউস এআই' নামের প্রযুক্তি এবং ওপেনএআইয়ের ভাষাভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তা ফিচার কী করতে পারে, মার্চে সেটি দেখাতে প্রস্তুতি নিচ্ছে কোম্পানিটি।

সম্প্রতি নতুন সংস্করণের 'বিং' সার্চ ইঞ্জিন চালু করেছে মাইক্রোসফট। সফটওয়্যার কোম্পানি ওপেনএআইর প্রমিথিউস মডেলের সহায়তায় এটি বিভিন্ন অনুসন্ধানী প্রশ্নে 'মানুষের মতো' জবাব দিতে পারে। পাশাপাশি প্রমিথিউস এআই মডেলে চালিত বিল্ট ইন 'এআই কোপাইলট' সুবিধা থাকা নতুন সংস্করণের 'এজ' ব্রাউজার নিয়ে এসেছে মাইক্রোসফট। ভার্জ জানায়, নিজস্ব এআই প্রযুক্তি দিয়ে পাওয়ার পয়েন্ট বা এক্সেলে বিভিন্ন গ্রাফ ও গ্রাফিক্স তৈরি করাতে চায় মাইক্রোসফট।

মাইক্রোসফট নিজস্ব এআই মডেলকে দিয়ে বিভিন্ন অফিস অ্যাপের মধ্যে 'সহজ প্রম্পটের' ভিত্তিতে টেক্সট লেখার সুবিধাও দিতে চায়। মূলত প্রযুক্তি জায়ান্ট গুগল প্রতিদ্বন্দ্বী এআই ব্যবস্থা চালুর আগেই যত বেশি সম্ভব সেবায় চ্যাটজিপিটির ফিচার অন্তর্ভুক্ত করতে চায় মাইক্রোসফট। এ জন্যই মূলত নিজেদের বিভিন্ন পণ্য ও সেবায় দ্রুত চ্যাটজিপিটির সেবা একের পর এক যোগ করে চলেছে কোম্পানিটি। গত মাসেই চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআইয়ে কয়েকশ কোটি ডলার বিনিয়োগের চুক্তি করেছে কোম্পানিটি।




এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত