আপডেট :

        ক্যালিফোর্নিয়ার করোনা হাইস্কুলে হামলার ষড়যন্ত্রের অভিযোগে রিভারসাইড কাউন্টির দুই কিশোর গ্রেপ্তার

        প্রশান্ত মহাসাগরীয় ঝড় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করল আবহাওয়া কর্তৃপক্ষ

        টানা ৯০০ মাইল সাঁতরে ক্যালিফোর্নিয়ার উপকূল পাড়ি, প্রথম নারী হিসেবে রেকর্ড গড়লেন তিনি

        ক্যালিফোর্নিয়ার মৃত গাছগুলো কোথায় যাচ্ছে, রহস্য খুঁজতে গোয়েন্দার ভূমিকায় পরিবেশকর্মী

        ভয়ংকর ঢেউয়ে ধ্বংস হচ্ছে লং বিচের উপদ্বীপ, শীতের এল নিনোতে আরও বাড়তে পারে বিপর্যয়

        পুতিনের সঙ্গে ট্রাম্পের দূতের বৈঠকের সময় রাশিয়ার মুক্তি পেলেন মার্কিন নাগরিক স্টিফেন হাবার্ড

        ক্যালিফোর্নিয়ায় ৭ হাজারের বেশি ভোটার পেলেন দুটি করে ব্যালট, ভুলটি যেভাবে হলো

        এশীয়-আমেরিকান শিক্ষার্থীদের ভর্তি নীতি নিয়ে সুপ্রিম কোর্টে নতুন মামলা, বদলাতে পারে স্কুলের নিয়ম

        জ্বালানির উচ্চ দাম ও সরকারি প্রণোদনায় ইউরোপে বৈদ্যুতিক গাড়ির বিক্রি রেকর্ড গতিতে বাড়ছে

        যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি ইলন মাস্কের

        যুক্তরাষ্ট্রজুড়ে ১৫ লাখ পাউন্ডের বেশি হট ডগ, ডেলি মিট ও অন্যান্য মাংসজাত পণ্য প্রত্যাহার

        ক্যালিফোর্নিয়ায় নির্বাচনী জালিয়াতির অভিযোগে ২৮ বিদেশি নাগরিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ভরে গেছে, নগর কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ প্রতিবেশীরা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপমাত্রা, সঙ্গে বৃষ্টির সম্ভাবনায় আবহাওয়ায় পরিবর্তনের আভাস

        লিংকন মেমোরিয়াল পুলে ভাঙচুর হলে কী হবে, নতুন মন্তব্যে চ্যালেঞ্জ ছুড়লেন ট্রাম্প

        ক্যালিফোর্নিয়ায় ভাগ্য বদলের চমক, আনাহেইমে বিক্রি হলো ৬৪ মিলিয়ন ডলারের লটারি টিকিট

        পর্যটনের নতুন স্বপ্ন ঘিরে বিতর্ক, উত্তর ক্যালিফোর্নিয়ার দীর্ঘ ট্রেইল নিয়ে উদ্বেগে আদিবাসীরা

        ক্যালিফোর্নিয়ায় প্রথমবার আদিবাসীদের নেতৃত্বে সামুদ্রিক সংরক্ষিত এলাকা গড়ার উদ্যোগ

        লস এঞ্জেলেসের পরবর্তী মেয়রের সামনে বড় চ্যালেঞ্জ, এলএএক্সের পিপল মুভার প্রকল্পেই স্পষ্ট সমস্যা

        যুক্তরাষ্ট্রে ঘরে তৈরি ও কৃত্রিম মা দকের বিস্তার, আরও গভীর হচ্ছে জনস্বাস্থ্য সংকট

আগামী দুই বছরে সাইবার নিরাপত্তায় বিপর্যয় ঘটতে পারে

আগামী দুই বছরে সাইবার নিরাপত্তায় বিপর্যয় ঘটতে পারে

গত কয়েক বছরে বেশ কয়েকটি সংস্থা ও দেশ সাইবার হামলার শিকার হয়েছে। এতে সাইবার নিরাপত্তা একটি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়িয়েছে। যারা হামলার শিকার হয়েছেন ও ঝুঁকিতে রয়েছেন, তারা এটি মোকাবিলার চেষ্টা করছেন। সাইবার নিরাপত্তাবিষয়ক এক প্রতিবেদনে বলা হয়েছে- আগামী দুই বছরে সাইবার হামলা নজিরবিহীন হুমকি হয়ে দাঁড়াতে পারে। খবর উইওয়ান

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) এক প্রতিবেদনে বলা হয়, বিশ্বে সাইবার নিরাপত্তা হুমকিতে রয়েছে। অদূর ভবিষ্যতে সাইবার হামলা হতে পারে। ডব্লিউইএফের ব্যবস্থাপনা পরিচালক জেরেমি জার্গেনস বলেন, ভূরাজনৈতিক অস্থিতিশীলতায় আগামী দুই বছরের মধ্যে সাইবার নিরাপত্তায় বিপর্যয়কর পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

তিনি বলেন, ৯৩ শতাংশ সাইবার লিডার ও ৮৬ শতাংশ সাইবার বিজনেস লিডারের কাছ থেকে এ তথ্য পাওয়া গেছে। আগের জরিপের তথ্যের চেয়ে এ সংখ্যা অনেক বেশি। সম্প্রতি বড় ধরনের সাইবার হামলার শিকার হওয়া দেশগুলোর মধ্যে অন্যতম আলবেনিয়া। দেশটির সরকারি ওয়েবসাইটগুলোয় সাইবার হামলা হয়। হ্যাকাররা ওয়েবসাইটটির টোটাল ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (টিআইএমএস) সম্পূর্ণ নিয়ন্ত্রণে নেয়। ফলে স্বাভাবিক সেবা কার্যক্রম ব্যাহত হয়। কয়েক সপ্তাহ তদন্তের পর এর জন্য ইরানি হ্যাকারদের দায়ী করে যুক্তরাষ্ট্র। এর জন্য দেশটির ওপর নিষেধাজ্ঞাও আরোপ করে ওয়াশিংটন।




এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত