আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

সনির মামলায় কাঠগড়ায় মাইক্রোসফট

সনির মামলায় কাঠগড়ায় মাইক্রোসফট

৬৯ বিলিয়ন মানে ৬ হাজার ৯০০ কোটি ডলারে 'কল অব ডিউটি' এবং 'ক্যান্ডি ক্রাশ'-এর মতো জনপ্রিয় গেম নির্মাতা 'অ্যাকটিভেশন ব্লিজার্ড' অধিগ্রহণ চুক্তি করেছে মাইক্রোসফট। এ অধিগ্রহণ সম্পন্ন হলে ভিডিও গেমিং খাতে মাইক্রোসফটের একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠিত হবে, যাতে ক্ষতিগ্রস্ত হবে প্রতিযোগী নির্মাতা ও গেমাররা- এমন অভিযোগ এনে মাইক্রোসফটকে কাঠগড়ায় তুলেছে জাপানি গেমিং কোম্পানি সনি।

গেমিং কনসোল প্লেস্টেশন নির্মাতা সনির অভিযোগ হচ্ছে, এ অধিগ্রহণের মাধ্যমে বিশ্বের জনপ্রিয় গেমগুলোর ওপর মাইক্রোসফটের একপেশে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হবে। এ নিয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) আদালতে গত মঙ্গলবার শুনানি হয়েছে। গেম খেলার ডিভাইস মাইক্রোসফটের এক্সবক্স-এর সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী সনি প্লেস্টেশন।

ইইউ আদালতে শুনানিতে সনির অভিযোগ উড়িয়ে দিয়েছে মাইক্রোসফট। মাইক্রোসফট প্রেসিডেন্ট ব্রাড স্মিথ বলেন, 'এটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। আমরা স্পষ্ট করে বলতে চাই, আমাদের প্রস্তাবিত একীভূতকরণ প্রতিযোগিতা বাড়াবে। নির্মাতা ও গেমারদের জন্য আরও ভালো সুযোগ তৈরি করবে।'

বিবিসি জানিয়েছে, শুনানিকালে গুগল ও চিপ নির্মাতা এনভিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন। তবে এ শুনানিতে জনসাধারণ কিংবা গণমাধ্যমের প্রবেশাধিকার ছিল না। সনির শঙ্কা, অধিগ্রহণের ফলে অ্যাকটিভেশন ব্লিজার্ডের গেমগুলো হয়তো শুধু এক্সবক্স ডিভাইসেই খেলা যাবে। মাইক্রোসফট প্রতিশ্রুতি দিয়ে বলেছে, অন্তত আগামী ১০ বছরের জন্য অ্যাকটিভেশন ব্লিজার্ডের গেমগুলো সনি, নিনটেন্ডো ও স্টিম প্ল্যাটফর্মে খেলা যাবে। তবে এ ধরনের প্রতিশ্রুতি প্রত্যাখ্যান করে সনি বিবৃতি দিয়ে বলেছে, বিষয়টি আদালতেই সমাধান করা হবে।

এদিকে চিলি, ব্রাজিল ও সৌদি আরবের মতো দেশগুলো এ মাইক্রোসফটের এ অধিগ্রহণে সম্মতি দিয়েছে। যুক্তরাজ্যের আদালত চূড়ান্ত আদেশ না দিলেও কল অব ডিউটি গেম আলাদাভাবে বিক্রির পরামর্শ দিয়েছে মাইক্রোসফটকে।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত