আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

'লামা' নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার দৌড়ে মেটা

'লামা' নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার দৌড়ে মেটা

কৃত্রিম বুদ্ধিমত্তার দৌড়ে জোরেশোরে শামিল হলো ফেসবুকের মূল কোম্পানি মেটা। গবেষকদের জন্য নতুন লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (এলএলএম বা লামা) প্রকাশ করতে যাচ্ছে কোম্পানিটি। এই এলএলএম হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সিস্টেমের মূল সফটওয়্যার। কৃত্রিম বুদ্ধিমত্তার দৌড়ে মেটার এ ঘোষণা প্রতিযোগী প্রযুক্তি কোম্পানিগুলোকে নিশ্চিত চ্যালেঞ্জ ছুড়ে দেবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

মূলত মাইক্রোসফটের মালিকানাধীন ওপেন এআই কোম্পানির চ্যাটজিপিটি গত বছরের শেষ দিকে সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হলে এ খাতে লড়াইটা প্রকাশ্য হয়ে পড়ে। ইতোমধ্যে গুগলের মূল কোম্পানি অ্যালফাবেট থেকে শুরু করে চীনের বাইদু পর্যন্ত সবাই এআই নিয়ে সক্ষমতা তুলে ধরছে।

এক ব্লগে মেটা জানিয়েছে, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল মেটা এআই (লামা), শিগগিরই অবাণিজ্যিক ব্যবহারের জন্য গবেষক, সরকারি প্রতিষ্ঠান এবং শিক্ষাক্ষেত্রের সঙ্গে যুক্ত সংগঠনগুলোর জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। প্রয়োজনীয় তথ্যের সারসংক্ষেপ উপস্থাপন এবং কন্টেন্ট তৈরির জন্য এ লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল ইন্টারনেট থেকে অজস্র তথ্য সংগ্রহ করতে পারে। প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তারা এমন সব বাক্য গঠন করে, যা পড়লে মনে হবে যেন কোনো মানুষের লেখা।

মেটা দাবি করেছে, আগের সব ল্যাঙ্গুয়েজ মডেলের তুলনায় লামা অনেক কম কম্পিউটিং পাওয়ার ব্যবহার করে কাজ করতে পারে। মডেলটিকে প্রশিক্ষিত করা হয়েছে ২০টি ভাষার ওপর, যার মধ্যে লাতিন ও সিরিলিক বর্ণমালার মতো ভাষাগুলোও প্রাধান্য পেয়েছে।

ইনভেস্টমেন্ট কোম্পানি ডিএ ডেভিডসনের সিনিয়র সফটওয়্যার অ্যানালিস্ট গিল লুরিয়া বলেছেন, মেটার ঘোষণা শুনে মনে হচ্ছে, তারা তাদের এআই সক্ষমতা পরীক্ষা করতেই এই পদক্ষেপ নিয়েছে, যাতে ভবিষ্যতে তাদের পণ্য ও সেবায় এটা ব্যবহার করতে পারে। যখন প্রযুক্তি খাতে প্রবৃদ্ধি কমতে থাকায় ব্যাপকভাবে চাকরি ছাঁটাই এবং পরীক্ষামূলক বিভিন্ন প্রকল্পের ব্যয় সংকোচন শুরু হয়, তখন বিনিয়োগের জন্য এআই উজ্জ্বল সম্ভাবনার জায়গা হয়ে উঠেছে।

মেটা দাবি করেছে, লামার অ্যালগরিদম এমনভাবে তৈরি করা হয়েছে, অন্য যেসব ল্যাঙ্গুয়েজ মডেল আরও বেশি প্যারামিটার অথবা ভ্যারিয়েবল নিয়ে কাজ করে, তাদেরও ছাড়িয়ে যেতে পারবে লামা। ১৩ বিলিয়ন প্যারামিটার দিয়ে তৈরি লামার একটি সংস্করণ চ্যাটজিপিটির পূর্বসূরি জিপিটি-থ্রি থেকে ভালো কাজ করে এবং তাদের ৬৫ বিলিয়ন প্যারামিটারের লামা মডেলকে গুগলের ৭০ বিলিয়ন প্যারামিটারের চিনচিলা এবং ৫৪০ বিলিয়নের পামকেও টেক্কা দিতে পারবে।

 


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত