আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

দেশজুড়ে তিনটি স্তরে ইন্টারনেটের দাম কমানো হচ্ছে

দেশজুড়ে তিনটি স্তরে ইন্টারনেটের দাম কমানো হচ্ছে

দেশজুড়ে তিনটি স্তরে ইন্টারনেটের দাম কমানো হচ্ছে বলে জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। আজ সোমবার সকালে নিজের ফেসবুক পোস্টে তিনি এই তথ্য জানান।

তিনি জানান, ফাইবার অ্যাট হোম তাদের আইটিসি (আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন সার্কিট), আইআইজি (ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে) এবং এনটিটিএন (ন্যাশনাল ট্রান্সমিশন নেটওয়ার্ক) পর্যায়ে ইন্টারনেটের দাম যথাক্রমে ১০, ১০ এবং ১৫ শতাংশ হারে কমানোর সিদ্ধান্ত নিয়েছে।  

তিনি আরও বলেন, ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবি সম্প্রতি ঘোষণা দিয়েছে যে, এখন থেকে ১০ এমবিপিএস ইন্টারনেট সেবা ৫০০ টাকায় গ্রাহকদের দেওয়া হবে। এছাড়া, বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল) আন্তর্জাতিক গেটওয়ে পর্যায়ে তাদের সব সেবায় ইতোমধ্যেই ১০ শতাংশ ছাড় দিয়েছে।


এছাড়াও সরকারি মোবাইল অপারেটর টেলিটক ঈদুল ফিতরের দিন থেকে ১০ শতাংশ ছাড়ে মোবাইল ইন্টারনেট সরবরাহ করছে বলেও তিনি জানান।

মোবাইল অপারেটরদের প্রতি ইন্টারনেটের মূল্য কমানোর আহ্বান জানিয়ে ফয়েজ আহমদ বলেন, সরকার ইতোমধ্যে মোবাইল কোম্পানিগুলোকে ডিডব্লিউডিএম ও ডার্ক ফাইবারের মতো সুবিধা দিয়েছে। এছাড়াও আন্তর্জাতিক ও জাতীয় স্তরে যৌথ উদ্যোগে পাইকারি ইন্টারনেটের দাম কমানো হয়েছে। তাই বেসরকারি মোবাইল কোম্পানিগুলোর পক্ষে এখন আর দাম না কমানোর কোনো যুক্তিসংগত কারণ নেই।  

তিনি আশাবাদ ব্যক্ত করেন, চলমান মূল্যস্ফীতির প্রেক্ষাপটে মোবাইল ইন্টারনেটের দাম কমানো হলে জনগণের ওপর আর্থিক চাপ কিছুটা লাঘব হবে।  

সরকার চাইছে মোবাইল কোম্পানিগুলো দুটি দিক থেকে মূল্যছাড় দিক: এক, পূর্বে শুল্ক বাড়ানোর পর যে বাড়তি দাম আরোপ করা হয়েছিল তা তুলে নেওয়া; এবং দুই, আইটিসি, আইআইজি ও এনটিটিএন পর্যায়ে যে হারে পাইকারি দাম কমানো হয়েছে, তার অনুপাতে গ্রাহক পর্যায়েও মূল্য হ্রাস করা।  

তিনি বলেন, দেশের মোবাইল ইন্টারনেটের গুণগত মান নিয়ে নানা অভিযোগ রয়েছে, এবং মানের তুলনায় দাম অনেক বেশি। তাই সরকারের লক্ষ্য, গ্রাহকস্বার্থে একটি যৌক্তিক ও সমন্বিত মূল্যনীতি বাস্তবায়ন করা।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত