আপডেট :

        ক্যালিফোর্নিয়ার করোনা হাইস্কুলে হামলার ষড়যন্ত্রের অভিযোগে রিভারসাইড কাউন্টির দুই কিশোর গ্রেপ্তার

        প্রশান্ত মহাসাগরীয় ঝড় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করল আবহাওয়া কর্তৃপক্ষ

        টানা ৯০০ মাইল সাঁতরে ক্যালিফোর্নিয়ার উপকূল পাড়ি, প্রথম নারী হিসেবে রেকর্ড গড়লেন তিনি

        ক্যালিফোর্নিয়ার মৃত গাছগুলো কোথায় যাচ্ছে, রহস্য খুঁজতে গোয়েন্দার ভূমিকায় পরিবেশকর্মী

        ভয়ংকর ঢেউয়ে ধ্বংস হচ্ছে লং বিচের উপদ্বীপ, শীতের এল নিনোতে আরও বাড়তে পারে বিপর্যয়

        পুতিনের সঙ্গে ট্রাম্পের দূতের বৈঠকের সময় রাশিয়ার মুক্তি পেলেন মার্কিন নাগরিক স্টিফেন হাবার্ড

        ক্যালিফোর্নিয়ায় ৭ হাজারের বেশি ভোটার পেলেন দুটি করে ব্যালট, ভুলটি যেভাবে হলো

        এশীয়-আমেরিকান শিক্ষার্থীদের ভর্তি নীতি নিয়ে সুপ্রিম কোর্টে নতুন মামলা, বদলাতে পারে স্কুলের নিয়ম

        জ্বালানির উচ্চ দাম ও সরকারি প্রণোদনায় ইউরোপে বৈদ্যুতিক গাড়ির বিক্রি রেকর্ড গতিতে বাড়ছে

        যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি ইলন মাস্কের

        যুক্তরাষ্ট্রজুড়ে ১৫ লাখ পাউন্ডের বেশি হট ডগ, ডেলি মিট ও অন্যান্য মাংসজাত পণ্য প্রত্যাহার

        ক্যালিফোর্নিয়ায় নির্বাচনী জালিয়াতির অভিযোগে ২৮ বিদেশি নাগরিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ভরে গেছে, নগর কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ প্রতিবেশীরা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপমাত্রা, সঙ্গে বৃষ্টির সম্ভাবনায় আবহাওয়ায় পরিবর্তনের আভাস

        লিংকন মেমোরিয়াল পুলে ভাঙচুর হলে কী হবে, নতুন মন্তব্যে চ্যালেঞ্জ ছুড়লেন ট্রাম্প

        ক্যালিফোর্নিয়ায় ভাগ্য বদলের চমক, আনাহেইমে বিক্রি হলো ৬৪ মিলিয়ন ডলারের লটারি টিকিট

        পর্যটনের নতুন স্বপ্ন ঘিরে বিতর্ক, উত্তর ক্যালিফোর্নিয়ার দীর্ঘ ট্রেইল নিয়ে উদ্বেগে আদিবাসীরা

        ক্যালিফোর্নিয়ায় প্রথমবার আদিবাসীদের নেতৃত্বে সামুদ্রিক সংরক্ষিত এলাকা গড়ার উদ্যোগ

        লস এঞ্জেলেসের পরবর্তী মেয়রের সামনে বড় চ্যালেঞ্জ, এলএএক্সের পিপল মুভার প্রকল্পেই স্পষ্ট সমস্যা

        যুক্তরাষ্ট্রে ঘরে তৈরি ও কৃত্রিম মা দকের বিস্তার, আরও গভীর হচ্ছে জনস্বাস্থ্য সংকট

সরকারের চাপে সমালোচনা মুছে দিচ্ছে ফেসবুক

সরকারের চাপে সমালোচনা মুছে দিচ্ছে ফেসবুক

বিভিন্ন দেশের সরকারের চাপে ফেসবুক সাইট থেকে ক্ষমতাসীনদের সমালোচনা বা বিতর্কিত স্ট্যাটাস মুছে দেয়ার অভিযোগ রয়েছে সামাজিক মাধ্যমটির বিরুদ্ধে। বিশ্বের বিভিন্ন প্রান্তে দাবি দাওয়া আদায়ে আন্দোলনরত কর্মীরা তাদের পোস্ট মুছে দেয়ার অভিযোগ করেছেন ফেসবুকের বিরুদ্ধে। এবার রুমানিয়ায় দুর্নীতি বিরোধী সমাবেশের আগে আন্দোলনকর্মীরা ফেসবুক থেকে তাদের পোস্ট মুছে দেয়ার অভিযোগ মুছে দেয়ার অভিযোগ করলেন।

এর আগে, গত সেপ্টেম্বর মাসে মিয়ানমারে রোহিঙ্গাদের গণহত্যার প্রতিবাদে দেয়া বিভিন্ন ফেসবুক পোস্ট ডিলিট করে দেয়ার অভিযোগ করেছিলেন আন্দোলন কর্মীরা।

রুমানিয়াতে ১০০-এরও বেশি সাংবাদিক, আন্দোলন কর্মী, ও সংগঠকের একাউন্ট হয় ব্লক করে দেয়া হয়েছে।

সরকারের দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার অনেকেই দাবি করেছেন ফেসবুকে পোস্ট দেয়ার সময় তাদেরকে অনেক রকম বিধিনিষেধের সম্মুখীন হতে হচ্ছে।

রুমানিয়ার ক্ষমতাসীন সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টি (পিএসডি)-এর বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করছে দেশটির মানুষ। সম্প্রতি পিএসডি একটি আইন প্রণয়ন করতে চাইছে। সমালোচকরা বলছেন নতুন আইনটি পাশ হলে রুমানিয়ায় বহুদিন ধরে চলে আসা দুর্নীতি নির্মূল করা কঠিন হয়ে পড়বে।

রুমানিয়ায় দুর্নীতি বিরোধী আন্দোলনের কর্মী ও ফেসবুকে আন্দোলনের প্রধান পেইজটির প্রতিষ্ঠাতা ফ্লোরিন বাদিতা ম্যাশেব্‌ল নিউজ সাইটকে ফেসবুকের সেন্সরশিপের শিকার ব্যক্তিদের একটি তালিকা দিয়েছেন। যেসব ব্যক্তি তাদের একাউন্ট বন্ধ করে দেয়া হয়েছে ও যাদেরকে ফেসবুকে পোস্ট দিতে বাধা দেয়া হচ্ছে বলে দাবি করছেন তাদের নাম রয়েছে ওই তালিকায়।

১০১ বছর বয়সী দার্শনিক মিহাই সোরা-এর নাম রয়েছে ফ্লোরিনের দেয়া তালিকায় ।

মিহাই সোরা জানান, তার ফেসবুক পোস্টকে স্প্যাম হিসেবে চিহ্নিত করে ব্লক করে দেয়া হয়েছিল। ব্লক করে দেয়া হয়েছিল তার একাউন্ট। একাউন্ট পুনরুদ্ধারে অনেক ঝামেলা পোহাতে হয় তাকে। শেষ পর্যন্ত তার পরিচয়পত্রের একটি কপি পাঠানোর পর সোরা-এর একাউন্টটি আনলক করে ফেসবুক।

বাদিতা জানান, সেখানে তারা কোনো পোস্ট দিতে গেলেই তাদের ফেসবুক পেজে এই মেসেজটি ভেসে উঠছিলঃ "আমরা এই পোস্টটি মুছে দিচ্ছি, কারণ আমাদের কাছে এটি স্প্যাম মনে হচ্ছে এবং এটি কমিউনিটি স্ট্যান্ডার্ড মেনে দেয়া হয়নি।"

গত সোমবার ম্যাশেব্‌ল ফেসবুকের কাছে এ বিষয়ে মন্তব্য চাইলে ফেসবুক কর্তৃপক্ষ জানায়, "যান্ত্রিক ত্রুটি"র কারনে আন্দোলন কর্মীদের পোস্টগুলো ব্লক করা হচ্ছিল এবং সে ত্রুটিগুলো সারিয়ে ফেলা হয়েছে। তবে রুমানিয়ার আন্দোলন কর্মীরা ফেসবুকের বক্তব্য সহজভাবে নিতে নারাজ।

তারা মনে করেন, সরকারের ভাড়া করা হ্যাকার ও ট্রোল ফেসবুকের স্বয়ংক্রিয় রিপোর্টিং ফাংশন বা অভিযোগ ব্যব্যস্থাকে কাজে লাগিয়েছে। একটি পোস্টের বিরুদ্ধে নির্দিষ্ট সংখ্যক অভিযোগ করা হলে ফেসবুক স্বয়ংক্রিয়ভাবে ওই পোস্টটি ব্লক করে দেয়। কতগুলো ফেসবুক একাউন্ট থেকে মিলিতভাবে তাদের উপর আক্রমণ চালানো হয়েছিল এবং ওই একাউন্টগুলো কোন জায়গা থেকে পরিচালিত হচ্ছিল তা জানার দাবি করেছে আন্দোলনকারীরা। একই সাথে, ফেসবুকে আবার এধরনের আক্রমণ হলে ফেসবুক কী ব্যবস্থা গ্রহণ করবে তাও জানতে চায় আন্দোলনকর্মীরা।

ফ্লোরিন বাদিতা দাবি করেন, পৃথিবীর "৮০% মানুষের কাছে ব্যর্থ প্রতিপন্ন হয়েছে ফেসবুক। ইংরেজি ভাষাভাষীদের জন্য তারা অনেক যত্নবান। কিন্তু অন্য ভাষায় ভুয়া একাউন্ট ও ঘৃণা ছড়ানোর জন্য দেয়া পোস্ট চেনার ক্ষেত্রে নেহাতই বাজে কাজ করছে ফেসবুক।"

এলএবাংলাটাইমস/আইসিটি/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত