আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

সেলফি দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট ভেরিফিকেশন!

সেলফি দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট ভেরিফিকেশন!

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক তাদের কিছু অ্যাকাউন্টধারীর পরিচয় নিশ্চিত করতে মুখমণ্ডলের পরিষ্কার ছবি আপলোড করতে বলছে। তবে এমন ভেরিফিকেশন পদ্ধতি ফেসবুকে একেবারেই নতুন না। অনেক ব্যবহারকারী রেডিট এবং ফেসবুক হেল্প সেন্টারে চলতি বছরের এপ্রিলে এমন অভিজ্ঞতার কথা জানিয়েছিল।

সন্দেহজনক ফেসবুক অ্যাকাউন্টধারীর স্ক্রিনে একটি বার্তা দেখানো হচ্ছে- ‘অনুগ্রহ করে আপনার একটি ছবি আপলোড করুন যেখানে আপনার মুখমন্ডল পরিষ্কারভাবে বোঝা যায়। ছবি পাঠালে আমরা এটি অ্যাকাউন্টে মিলিয়ে দেখব এবং স্থায়ীভাবে ওই ছবি আমাদের সার্ভার থেকে মুছে ফেলব’।

বিশ্বব্যাপী এমন ফিচারের মাধ্যমে ফেসবুক তাদের সাইটে সন্দেহজনক কার্যক্রম সহজেই সনাক্ত করতে পারবে। এছাড়া নতুন অ্যাকাউন্ট তৈরি, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো, অ্যাড পেমেন্ট সিস্টেম অথবা বিজ্ঞাপন তৈরি ও সম্পাদনায় এটি ব্যবহার করা হবে। দ্য ভার্জে দেওয়া এক অফিসিয়াল বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ফেসবুক।

এটি একটি স্বয়ংক্রিয় প্রক্রিয়া। একজন ব্যবহারকারী উক্ত বিষয়গুলোর যেকোনো একটির ক্ষেত্রে ফেসবুক ছবি মিলিয়ে দেখবে। এটি তখনই কাজ করবে যখন ব্যবহারকারী ফেসবুকে সঠিক ছবি দিবে যা আগে কখনো ফেসবুকে আপলোড করা হয়নি।
ছবি দেওয়ার পরে বিশ্লেষণ করার সময় গ্রাহক ৭২ ঘণ্টা অ্যাকাউন্টে লগ ইন করতে পারবে না। বিশ্লেষণের পর ফেসবুক গ্রাহকের সাথে কন্টাক্ট করলে আবার অ্যাকাউন্ট সচল হয়ে যাবে।

এলএবাংলাটাইমস/আইসিটি/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত