আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

যুক্তরাজ্যে প্রতি ৪ জনে ৩ জনেরই আস্থা নেই ফেসবুক-টুইটারে!

যুক্তরাজ্যে প্রতি ৪ জনে ৩ জনেরই আস্থা নেই ফেসবুক-টুইটারে!

যুক্তরাজ্যে প্রতি চারজনের মধ্যে মাত্র একজন ফেসবুক-টুইটারের মতো সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর আস্থা রাখেন; তার মানে শতকরা ৭৫ ভাগ ব্রিটিশেরই আস্থা নেই এতে। তাঁরা সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর কঠোর নিয়ন্ত্রণ দেখতে চান।

এডেলম্যান ট্রাস্ট ব্যারোমিটারের বার্ষিক জরিপে এ কথা বলা হয়েছে। বিশ্বব্যাপী ব্যবসা, সরকার, বেসরকারি সংস্থা ও গণমাধ্যমের প্রতি মানুষের বিশ্বাস কতটুকু, তা নিয়ে জরিপ চালিয়ে থাকে এডেলম্যান ট্রাস্ট ব্যারোমিটার।

সংস্থাটির জরিপে দেখা গেছে, দেশটি দুই-তৃতীয়াংশ নাগরিক মনে করেন, ফেসবুক টুইটারের মতো প্ল্যাটফর্মগুলো জঙ্গিবাদসহ অনৈতিক ও অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে যথেষ্ট ব্যবস্থা নিচ্ছে না।
তবে যুক্তরাজ্যের জনগণের মধ্যে প্রচলিত সাংবাদিকতার প্রতি বিশ্বাস গত বছরে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এডেলম্যান বলছে, সামাজিক যোগাযোগমাধ্যম মাধ্যমগুলোর পদক্ষেপ নেওয়ার সময় এসেছে। বিপণন ও জনসংযোগ প্রতিষ্ঠান এডেলম্যান যুক্তরাজ্যের প্রধান নির্বাহী এড উইলিয়ামস বলেন, ‘অনলাইনে নিরাপত্তা-সংশ্লিষ্ট মূল ইস্যুগুলোর বিষয়ে জনগণ পদক্ষেপ চায়। এসব বিষয়ে পদক্ষেপ না নিলে মানুষের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমের প্রতি আস্থা আরও কমবে।’

এডেলম্যান বলছে, যুক্তরাজ্যের অর্ধেকের বেশি নাগরিক ভুয়া খবরের বিষয়ে চিন্তিত। ৬৪ শতাংশ মানুষ বলেছে, তারা ভুয়া খবর ও প্রকৃত সাংবাদিকতার মধ্যে পার্থক্য করতে পারে না।

সম্প্রতি ফেসবুক তাদের প্ল্যাটফর্মে ভুয়া খবর প্রতিরোধের ঘোষণা দিয়ে বলেছে, খবরের কোন কোন সূত্রকে ব্যবহারকারীরা বিশ্বাসযোগ্য বলে মনে করেন, সে বিষয়ে জরিপ চালানোর পরিকল্পনা করেছে ফেসবুক এবং জরিপের মাধ্যমে খবরের ভুয়া উৎসকে শনাক্ত করে তা বন্ধ করবে তারা। ফেসবুকের এ ঘোষণার মধ্যে এডেলম্যান তাদের জরিপের ফল ঘোষণা করল।

এডেলম্যানের জরিপে দেখা গেছে, ৬৩ শতাংশ মানুষ মনে করেন সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর মধ্যে স্বচ্ছতার অভাব রয়েছে। ৬২ শতাংশ মনে করেন, এসব কোম্পানি ব্যবহারকারীদের অজ্ঞাতে তাদের তথ্য বিক্রি করছে।

এলএবাংলাটাইমস/আইসিটি/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত