আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

বেজোসের সাথে মহাশূণ্য ভ্রমণে খরচ ২৮ মিলিয়ন!

বেজোসের সাথে মহাশূণ্য ভ্রমণে খরচ ২৮ মিলিয়ন!

ছবি: এলএবাংলাটাইমস

অ্যামাজনের মালিক ধনকুবের জেফ বেজোস মহাকাশ ভ্রমণে যাচ্ছেন, এই খবর পুরোনো। তবে নতুন খবর হলো, জেফ বেজোসের সহযাত্রী যিনি হতে যাচ্ছেন, তাকে খরচ করতে হচ্ছে ২৮ মিলিয়ন মার্কিন ডলার।

ব্লু অরিজিনের তৈরি স্পেসশিপে করে এই মহাশূণ্য ভ্রমণে যাওয়া হবে। আর জেফ বেজোসের সহযাত্রী হতে অজানা এক ব্যক্তি ২৮ মিলিয়ন ডলারে নিলাম জিতে নেন।

এই মহাশূণ্য ভ্রমণের অপর আরেকজন যাত্রী হলো জেফ বেজোসের ভাই মার্ক।

১২ জুলাই এই নিলাম অনুষ্ঠিত হয়। আগামী সপ্তাহে নিলাম বিজেতার নাম প্রকাশ করা হবে বলে টুইটার বার্তায় জানায় ব্লু অরিজিন।

প্রায় ১৪০টি দেশ থেকে এই নিলামে অংশ নেয় মানুষ। আগামী ২০ জুলাই মহাকাশের পথে যাত্রা করবেন জেফ বেজোস, তার ভাই মার্ক এবং ২৮ মিলিয়ন ডলারের বিনিময়ে নিলাম বিজেতা ব্যক্তি।

নিলামের অর্থ ব্লু অরিজিনের ফাউণ্ডেশন 'ক্লাব ফর ফিউচারে' দান করে দেওয়া হবে বলে জানিয়েছে ব্লু অরিজিন।

এর আগে জেফ বেজোস এক ইন্সটাগ্রাম পোস্টে জানান, 'পাঁচ বছর বয়স থেকে আমি মহাশূন্য ভ্রমণ করার স্বপ্ন দেখছি। জুলাই এর ২০ তারিখ আমি ও আমার ভাই সেই স্বপ্ন পূরণ করতে যাচ্ছি৷ আমার প্রিয় বন্ধুর সাথে এটি সবচেয়ে বড় রোমাঞ্চকর যাত্রা হতে যাচ্ছে'।

ব্লু অরিজিনস জানায়, তারা আর্থ সার্ফেস থেকে ১০০ কি:মি: উপরে যাত্রীদের নিয়ে মাইক্রোগ্রেভিটি অনুভব করাবেন। এই ভ্রমনটি হবে ১০ মিনিটের।

যেই যান দিয়ে যাত্রা করা হবে, সেটির ক্যাপসুল বাইরের দৃশ্য দেখার উপযোগী করে কাঁচ দিয়ে তৈরি করা হয়েছে।

পৃথিবীতে ফিরে আসার আগে তিন মিনিটের জন্য মহাশূন্যে ভেসে থাকার সুযোগ পাবেন যাত্রীরা।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত