আপডেট :

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

আড়াই হাজার বছরে তৈরি বিস্ময়কর খাল

আড়াই হাজার বছরে তৈরি বিস্ময়কর খাল

ছোট একটি কৃত্রিম খালের ভেতর দিয়ে এগিয়ে চলেছে বিশ্বের অন্যতম বড় জাহাজ। চার মাইল দৈর্ঘ্য এ খাল পেরোনোর সময় জাহাজটির দু'পাশে ফাঁকা ছিল মাত্র কয়েক ইঞ্চি। ফলে জাহাজটিতে থাকা পর্যটকরা দেখেন প্রকৌশল বিদ্যার জাদু।

গ্রিসের এ কোরিন্থ খালটি মানুষের তৈরি বিশ্বের সবচেয়ে গভীরতম জলপথ। এটি চালু হয় ১৮৯৩ সালে। নীল স্বচ্ছ পানির স্তর থেকে খালের দেয়াল প্রায় ৩০০ ফুট উঁচুতে। লম্বায় ছয় দশমিক চার কিলোমিটার দৈর্ঘ্যের খালটি তৈরি করতে মোটামুটি ২ হাজার ৫০০ বছর লেগেছে। খালটি কোরিন্থ উপসাগরকে এজিয়ান সাগরের সঙ্গে যুক্ত করেছে। পাশাপাশি খালটি গ্রিক মূল ভূখণ্ড থেকে পেলোপনিসকে পৃথক করে একটি উপদ্বীপে পরিণত করেছে।

কোরিন্থ ক্যানেল এসএর জেনারেল ম্যানেজার জর্জ জুগলিস সিএনএনকে বলেন, এটি একটি জটিল ও চ্যালেঞ্জিং উদ্যোগ।নিঃসন্দেহে এটি তাঁর সময়ের সর্বশ্রেষ্ঠ প্রকৌশল অর্জনগুলোর একটি। যাতে বিশ্বের সবচেয়ে উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।

তিনি আরও বলেন, পর্যটকদের জনপ্রিয় গন্তব্য কোরিন্থ খাল। প্রতি বছর প্রায় ৬০টি দেশের ১২ হাজারের বেশি বাণিজ্যিক ও পর্যটন জাহাজ এই খাল দিয়ে যাতায়াত করে। সাধারণত এটি দিনের ২৪ ঘণ্টাই খোলা থাকে। তবে এর রক্ষণাবেক্ষণের জন্য প্রতি বুধবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা মোট ১২ ঘণ্টা বন্ধ থাকে। তবে ভূমিধসের কারণে বর্তমানে এটি বন্ধ রয়েছে।

রোমান সম্রাট নিরো ৬৭ খ্রিষ্টাব্দে এই খাল খননের উদ্যোগ নিলেও তিনি কাজ শেষ করতে পারেননি। আধুনিক যুগের অটোমান সাম্রাজ্য থেকে গ্রিসের স্বাধীনতার পরে খালের নির্মাণকাজ ১৮৮২ সালে শুরু হয়। মূলত মিসরের সুয়েজ খাল উদ্বোধনের পরই এটির পুনরায় নির্মাণকাজ শুরু করে কর্তৃপক্ষ। ১১ বছর কাজ চলার পর ১৮৯৩ সালের ২৫ জুলাই বিখ্যাত কোরিন্থ খালের উদ্বোধন করা হয়। ৮ মিটার গভীর খাল তৈরিতে কমপক্ষে ১২ মিলিয়ন ঘনমিটার মাটি উত্তোলন করা হয়। এতে ফ্রান্সের অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবহার এবং অন্তত ২ হাজার ৫০০ শ্রমিক কাজ করেন।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, বড় জাহাজ ও ৮০০ টনের বেশি বড় কার্গো এ খালের ভেতর দিয়ে যাওয়ার সময় অবশ্যই টাগবোটের সাহায্য নিতে হয়। পাশাপাশি পর্যটকরা এই খাল পার হতে রেলওয়ে, হাইওয়ে এবং উড়াল সেতু ব্যবহার করতে পারেন। এ ব্যাপারে জর্জ জুগলিস বলেন, কোরিন্থ খাল পার হওয়ার সময় এর সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। কারণ এর তলদেশ দিয়ে রয়েছে দুটি সেতু, যা পানির ভেতর থেকে বেরিয়ে জাহাজ পারাপারে সহায়তা করে।

জর্জ জুগলিস আরও বলেন, পরবর্তী দশকগুলোতে খালটি অ্যাড্রিয়াটিক সাগর, আয়োনীয় সাগর এবং পশ্চিম ভূমধ্যসাগর থেকে কৃষ্ণসাগর ও পূর্ব ভূমধ্যসাগরের বন্দরগুলোতে যাতায়াত করা জাহাজগুলোর জন্য গুরুত্বপূর্ণ নৌপথে রূপান্তরিত হয়। কোরিন্থ ক্যানেল কোম্পানি এক বিবৃতি জানিয়েছে, ২০২২ সালে ৭০টিরও বেশি দেশের পর্যটক এবং বাণিজ্যিক জাহাজ এই খাল দিয়ে যাতায়াত করেছে।

বর্তমানে কোরিন্থ খালকে ঘিরে পর্যটকের জন্য অবকাঠামো উন্নয়ন করা হচ্ছে। এর আওতায় ২০২৮ সালের মধ্যে একটি জাদুঘর ও ডিজিটাল সাইট খোলার পরিকল্পনা করছে কর্তৃপক্ষ। এগুলোতে তুলে ধরা হবে কোরিন্থ খাল নির্মাণের ইতিহাস। পাশাপাশি থাকবে নির্মাণে ব্যবহূত যন্ত্রপাতির প্রদর্শনী। তবে দুর্ভাগ্যজনকভাবে গুরুত্বপূর্ণ এই নৌপথটি ভূমিধসের কারণে বন্ধ রয়েছে। বর্তমানে নৌপথটি চালু করতে কাজ করছে কর্তৃপক্ষ।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত