আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

টাইটানিক ঘিরে পর্যটনে আছে রোমাঞ্চ, আছে ঝুঁকিও

টাইটানিক ঘিরে পর্যটনে আছে রোমাঞ্চ, আছে ঝুঁকিও

ছবি: এলএবাংলাটাইমস

সশরীর টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ দেখতে পেয়েছেন হাতে গোনা মানুষ। এই ধ্বংসস্তূপ দেখতে যেতে চাইলে প্রয়োজন অর্থনৈতিক সক্ষমতা, বিশেষজ্ঞদের কাছে যাওয়ার সুযোগ ও নিরাপত্তা ঝুঁকি নেওয়ার ইচ্ছা।

যাঁরা এসব শর্ত পূরণ করতে পারবেন, তাঁদের জন্য আট দিনের মিশন ঘোষণা করে পর্যটন ও গবেষণা প্রতিষ্ঠান ওশানগেট এক্সপেডিশনস। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১৩ হাজার ফুট নিচে টাইটানিকের ধ্বংসাবশেষের কাছে নিয়ে যাবে কার্বন ফাইবারের তৈরি তাদের সাবমেরিন। এতে রয়েছে পাঁচটি আসন। জীবনের এই বিরল অভিজ্ঞতা নিতে প্রতি আসনের জন্য ব্যয় করতে হবে আড়াই লাখ মার্কিন ডলার।

রোমাঞ্চ-সন্ধানীদের মধ্যে ঝুঁকি রয়েছে এমন পর্যটনের প্রবণতা দিন দিন বাড়ছে। ওশানগেট এক্সপেডিশন শুধু একটি উদাহরণ। এমন অনেক প্রতিষ্ঠান আছে, যারা বেসরকারিভাবে কাজ করে। তারা মানুষকে সাগরতলের অভিজ্ঞতা দেয়। কোনো কোনো প্রতিষ্ঠান মহাসাগরের এমন গভীরে নিয়ে যায়, মানুষ সাধারণত যেখানে যাওয়ার কল্পনা করতে পারে না।

বিশেষ ইভেন্টের ক্ষেত্রবিশেষজ্ঞ জনসংযোগ প্রতিষ্ঠান টিএআরএর মালিক নিক ডি’ আনুঞ্জিও বলেন, ‘অতি-ধনাঢ্যদের কাছে ভিন্ন রকম অভিজ্ঞতা পেতে অর্থ ব্যয় কোনো বিষয় নয়। তারা এমন কিছু চায় যা, তারা কখনোই ভুলবে না।’
ওশানগেট ২০২১ ও ২০২২ সালে টাইটানিকের ধ্বংসস্তূপ দেখাতে তাদের অভিযান সফলভাবেই চালিয়েছে।

অতি বিলাসী ভ্রমণ খুবই ব্যয়বহুল। কারণ, এখানে রয়েছে অনেক খরচ আর সতর্ক প্রস্তুতির বিষয়। এর মধ্যে কিছু কিছু খুবই ব্যতিক্রম, যা নিয়মনীতির আওতায় থাকে না। টাইটানও সরকারের নিয়মনীতির অধীনে ছিল না। ওশানগেট দাবি করে, প্রযুক্তিটি এত নতুন এবং এখনো এটির পর্যালোচনা হয়নি।

উত্তর ক্যারোলাইনার ক্যাম্পবেল ইউনিভার্সিটির অধ্যাপক এবং সমুদ্র বিষয়ে ইতিহাসবিদ সাল মেরকোগ্লিয়ানোর মতে, টাইটান সাবমেরিনের নিরাপত্তা বিধি মেনে চলার প্রয়োজন নেই। কারণ, এটি আন্তর্জাতিক জলসীমায় কাজ করে।

ওশানগেটের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্টকটন রাশও বারবার দাবি করেছেন, ডুবোজাহাজ নিয়ে বিদ্যমান বিধানগুলো বাণিজ্যিক উদ্ভাবনের চেয়ে যাত্রী সুরক্ষাকে অগ্রাধিকার দেয়, যা আসলে অপ্রয়োজনীয়।

স্মিথসোনিয়ান ম্যাগাজিনের ২০১৯ সালের জুন মাসের সংখ্যায় প্রকাশিত একটি সাক্ষাত্কারে রাশ বলেছিলেন, ‘৩৫ বছরের বেশি সময় ধরে বাণিজ্যিকভাবে চলা ডুবোযানে কোনো দুর্ঘটনা ঘটেনি। এটি খুবই নিরাপদ। কারণ, তাঁদের এ–সংক্রান্ত নিয়মনীতি আছে।’

অ্যাবারক্রম্বি অ্যান্ড কেন্টের প্রাইভেট জেট এবং বিশেষ আগ্রহের ভ্রমণবিষয়ক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অ্যান এপ্টিং বলেছেন, বিলাসবহুল ভ্রমণের আয়োজনকারী কোম্পানি সাধারণত ভ্রমণকারীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রায় ১৮ মাস আগে থেকেই দুঃসাহসিক ভ্রমণের পরিকল্পনা করে।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত