আপডেট :

        রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির সন্দেহে যুক্তরাজ্যে গ্রেপ্তার মার্কিন সেনাবাহিনীর কর্মকর্তা

        চীনা গুপ্তচর সন্দেহে জেনসেন হুয়াংয়ের সম্পর্ক তদন্তে বড় মার্কিন আইনজীবী প্রতিষ্ঠান নিয়োগ এনভিডিয়ার

        ফ্লোরিডায় বিশেষ চাহিদাসম্পন্ন মেয়েকে শিকল দিয়ে বেড়ায় বেঁধে রাখার অভিযোগে মা গ্রেপ্তার

        ইতিহাস গড়ল লস এঞ্জেলেস, মেয়রসহ তিন নগর পদে দায়িত্ব পাচ্ছেন এশীয় আমেরিকানরা

        নভেম্বরেও গ্রীষ্মের উত্তাপ দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা

        পৃথিবী থেকে ১ হাজার আলোকবর্ষ দূরের গ্রহ হঠাৎ অদৃশ্য, রহস্যের সমাধান করলেন জ্যোতির্বিজ্ঞানীরা

        বিক্রি কমায় ঋণের চাপে ক্যালিফোর্নিয়ার আরেক নামী ওয়াইনারি, বন্ধ হওয়ার শঙ্কা

        প্রায় ৫০ বছর ধরে বন্ধ এলএ মহাসড়ক, এবার এল নিনোর ঝড়ে টিকে থাকা নিয়ে শঙ্কা

        বীমা কোম্পানির প্রিমিয়াম বাড়ানোর বিরোধিতা, চাকরি হারানোর অভিযোগ ক্যালিফোর্নিয়ার বিচারকের

        ক্যালিফোর্নিয়া ছেড়ে টেক্সাসে পাড়ি, এবার ডেমোক্র্যাটদের নীল ঢেউয়ে বদলে যাচ্ছে রাজ্য

        চীনা গুপ্তচরের সঙ্গে সম্পর্কের অভিযোগে চাপে এনভিডিয়া প্রধান জেনসেন হুয়াং

        সান্তা বারবারা হাফ ম্যারাথনে অসুস্থ হয়ে হাসপাতালে অন্তত ১৯ দৌড়বিদ

        পরীক্ষায় মিলছে নতুন বিষাক্ত রাসায়নিক, নিরাপদ গাঁজা নিশ্চিত করতে হিমশিম ক্যালিফোর্নিয়া

        লস এঞ্জেলেস কাউন্টির নির্বাচিত নির্বাহী পদে প্রার্থী হতে কাগজ জমা দিলেন লিন্ডসে হরভাথ

        ক্যালিফোর্নিয়ায় চিকিৎসা গবেষণায় ৮৪০ কোটি ডলারের বন্ড অনুমোদন করলেন ভোটাররা

        লস এঞ্জেলেস বিমানবন্দরে মাঝআকাশে সংঘর্ষের মুখে এয়ার ফ্রান্স ও আমেরিকান এয়ারলাইনসের উড়োজাহাজ

        যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ‘ইরানিয়ান কিং অব ইনস্টাগ্রাম’, দীর্ঘ অপরাধের ইতিহাস সামনে আনল আইসিই

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ কংগ্রেসনাল নির্বাচনে জয়ী কেন ক্যালভার্ট

        ক্যালিফোর্নিয়ায় ধনকুবেরদের ওপর বিশেষ কর বাতিল, অর্থনীতি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় ভোটারদের ‘না’

        ট্রাম্পের নির্দেশে অভিবাসন সংস্কারে ডেমোক্র্যাটদের সঙ্গে আলোচনায় বসছেন হোমল্যান্ড সিকিউরিটি প্রধান

ইংলিশ চ্যানেলে অভিবাসনপ্রত্যাশীদের নৌকাডুবি, ১২ জনের মৃত্যু

ইংলিশ চ্যানেলে অভিবাসনপ্রত্যাশীদের নৌকাডুবি, ১২ জনের মৃত্যু

ছবি: এলএবাংলাটাইমস

ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে পৌঁছানোর সময় ফরাসি উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় ১২ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। তাঁদের অধিকাংশই নারী ও শিশু। স্থানীয় সময় মঙ্গলবার ফ্রান্সের বুলান শহরের কাছে নৌকাটি ডুবে যায়।

ঘটনাস্থল পরিদর্শন করে ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিন বলেছেন, নৌকাটি অতিরিক্ত যাত্রীবোঝাই ছিল। তা ছাড়া অধিকাংশ যাত্রীর লাইফজ্যাকেট ছিল না। নৌকাডুবির ঘটনায় এখনো দুজন অভিবাসী নিখোঁজ রয়েছেন।

ফরাসি কোস্টগার্ড জানিয়েছে, নৌকাডুবির ঘটনায় ৫০ জনের বেশি অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

ফ্রান্সের উপকূলীয় শহর বুলানের সরকারি কৌঁসুলি জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মৃত সবাই আফ্রিকার দেশ ইরিত্রিয়ার নাগরিক। তবে উদ্ধারকারীরা তাঁদের নাগরিকত্ব সম্পর্কে এখনো পর্যন্ত সুনির্দিষ্ট কোনো তথ্য জানাতে পারেনি।

এদিকে নৌকাডুবিতে প্রাণহানির ঘটনাকে ‘ভয়ংকর ও অত্যন্ত দুঃখজনক’ হিসেবে আখ্যায়িত করেছেন যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী ইভেত্তে কুপার।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থার তথ্য অনুযায়ী, মঙ্গলবারের আগপর্যন্ত চলতি বছর নৌকার করে যুক্তরাজ্যে পৌঁছানোর চেষ্টার সময় ৩০ জন অভিবাসী মারা গেছেন৷ যা ২০২১ সালের রেকর্ডকে ছাড়িয়ে গেছে৷ ওই বছর ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে ৪৫ জনের মৃত্যু হয়েছিল।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত