আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

যাত্রী নেই, কলকাতার ফ্লাইট বন্ধ করল নভোএয়ার

যাত্রী নেই, কলকাতার ফ্লাইট বন্ধ করল নভোএয়ার

শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে ভারতীয় দূতাবাস ভিসা কার্যক্রম সীমিত করায় ঢাকা-কলকাতা রুটে বিমানপথে যাত্রী অনেক কমেছে। এতে লোকসানে পড়েছে বেসরকারি এয়ারলাইন্সগুলো।

তাই আর লোকসান না গুনতে ঢাকা-কলকাতা ফ্লাইট বন্ধের ঘোষণা দিয়েছে নভোএয়ার। তবে ভিসা কার্যক্রমে গতি এলে এই রুটে ফের ফ্লাইট চালু করা হবে বলে জানা গেছে।
সোমবার (১৬ সেপ্টেম্বর) নভোএয়ারের হেড অব মার্কেটিং অ্যান্ড সেলস মেসবাউল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, ভিসা না পাওয়ায় বাংলাদেশ থেকে অধিকাংশ যাত্রী ভারতে যেতে পারছেন না। ফ্লাইটগুলোতে যাত্রী অর্ধেকেরও নিচে এখন। সেজন্য সোমবার থেকে কলকাতা রুটে ফ্লাইট সাময়িকভাবে বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। ভিসা কার্যক্রমে গতি এলে অর্থাৎ যাত্রী বাড়লে এই রুটে ফের ফ্লাইট চালু করা হবে।

নভোএয়ার সূত্রের খবর, ঢাকা-কলকাতা রুটে আগে প্রতিদিন একটি করে সপ্তাহে সাতটি ফ্লাইট ছিল এই প্রতিষ্ঠানের। মাসে প্রায় দুই হাজারের বেশি যাত্রী যাতায়াত করতেন। বর্তমানে এই রুটে তিনটি ফ্লাইট চলছে। তাতেও লস হচ্ছিল। যাত্রী নেই বললেই চলে। এ রুটে স্বল্পদূরত্বে ওড়ার উপযোগী এটিআর ৭২-৫০০ এয়ারক্রাফট দিয়ে ফ্লাইট পরিচালনা করে নভোএয়ার, যার ধারণক্ষমতা ৭০ জন। বর্তমানে এর অর্ধেক সিট ফাঁকা যাচ্ছে।

এদিকে, একই কারণে (যাত্রী খরায়) বাংলাদেশ থেকে আরেক বেসরকারি এয়ারলাইন্স ইউএস-বাংলার ঢাকা-কলকাতা রুটে ১৪টি ফ্লাইটের জায়গায় ছয়টি চলছে এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এখন ৭টি ফ্লাইট চলছে, আগে তাদের এর দ্বিগুণ সংখ্যায় ফ্লাইট চলতো। একইসঙ্গে এ দুটি এয়ারলাইন্সের ঢাকা-চেন্নাই ও ঢাকা-দিল্লি ফ্লাইট সংখ্যাও কমেছে।

উল্লেখ্য, ঢাকা থেকে কলকাতা রুটের ভাড়া এয়ারলাইন্স ভেদে ১২ হাজার থেকে ১৮ হাজার টাকা।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত