আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

কুমড়ার নৌকায় ৪৫.৬৭ মাইল ভ্রমণ করে রেকর্ড

কুমড়ার নৌকায় ৪৫.৬৭ মাইল ভ্রমণ করে রেকর্ড

ছবিঃ এলএবাংলাটাইমস

কাঠের বা লোহার নয়, ১ হাজার ২১৪ পাউন্ড ওজনের বড় এক কুমড়া দিয়ে বানিয়ে ফেললেন নৌকা। সেই কুমড়ার নৌকা ভাসিয়ে দিলেন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের নদীতে। সেই নৌকায় ৪৫ দশমিক ৬৭ মাইল ভ্রমণ করে গড়লেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস।

যুক্তরাষ্ট্রের অরেগন অঙ্গরাজ্যের হ্যাপি ভ্যালি এলাকার ওই ব্যক্তির নাম গ্যারি ক্রিস্টেনসেন। ২০১১ সাল থেকে তিনি বড় আকারের কুমড়ার চাষাবাদ করে আসছেন। ওয়েস্ট কোস্ট জায়ান্ট পাম্পকিন রেগাটা প্রতিযোগিতায় অংশ নিতে তিনি ২০১৩ সাল থেকে তাঁর খেতের বিশাল আকারের কুমড়া দিয়ে নৌকা বানানোর কাজ শুরু করেন। তিনি টানা চারবার এ প্রতিযোগিতায় জয়ী হয়েছেন।

কুমড়াকে কেটে নৌকা বানিয়ে দীর্ঘদিন ধরে প্রতিযোগিতায় অংশ নিয়ে ‘পাঙ্কি লোফস্টার’ খেতাবও পেয়েছেন কারস্টেন। আর কুমড়ার প্যাডেলচালিত নৌকা দিয়ে ভ্রমণ করে গড়ে ফেললেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস।

ওয়াশিংটনের ওই নদী থেকে কারস্টেন নৌকা নিয়ে ৪৫ দশমিক ৬৭ মাইল চালিয়ে কলম্বিয়া রিভারে যান। এতে তাঁর মোট সময় লাগে ২৬ ঘণ্টা। এর আগে অন্য একজন কুমড়ার নৌকা ৩৯ মাইল চালিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস গড়েছিলেন।

কারস্টেন বলেন, কুমড়ার নৌকা চালিয়ে নতুন রেকর্ড গড়ার পথ মোটেই মসৃণ ছিল না। প্রচণ্ড বাতাস আর উত্তাল নদীতে এই রেকর্ড গড়তে গিয়ে বেশ বেগ পেতে হয়েছে তাঁকে।

কারস্টেন অরেগন পাবলিক ব্রডকাস্টিংকে বলেন, ‘আমাদের ভ্রমণের সময় নদীতে ঘণ্টায় ৩০ থেকে ৩৫ মাইল বেগে বাতাস বইছিল।’ তিনি বলেন, ‘আমরা ভনিভাইল বাঁধ থেকে যাত্রা শুরু করেছি। মাঝেমধ্যে নদীর ঢেউ কুমড়ার নৌকার ওপর আছড়ে পড়ছিল। আমি নদীর ঢেউয়ের পানিতে ভিজে যাচ্ছিলাম। নৌকায় পানি জমে যাচ্ছিল।’

কারস্টেন তাঁর এই কুমড়ার নৌকায় ভ্রমণের পুরোটাই ভিডিও রেকর্ড করেছেন। পাশাপাশি কুমড়ার নৌকার এক পাশে লিখে রেখেছিলেন, ‘এটা সত্যি।’ এ কথা লিখে রাখার কারণও জানালেন তিনি। বললেন, উৎসুক জনতার অনেকে এই নৌকা নিয়ে নানা প্রশ্ন করতে পারেন। তাঁদের এত প্রশ্নের জবাব যেন দিতে না হয়, সে জন্য এই লেখা দেওয়া হয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত