আপডেট :

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

মনে হচ্ছিল কেউ আমার জীবনীশক্তি চুষে নিচ্ছে: ওয়াসফিয়া নাজরীন

মনে হচ্ছিল কেউ আমার জীবনীশক্তি চুষে নিচ্ছে: ওয়াসফিয়া নাজরীন

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টে করোনাভাইরাসের বিরুদ্ধে তার যুদ্ধের কথা জানান বাংলাদেশের প্রথম এভারেস্টজয়ী পর্বতারোহী ও সমাজকর্মী ওয়াসফিয়া নাজরিন। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে লস এঞ্জেলেসে কোয়ারেন্টিনে আছেন তিনি।
বর্তমানে যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলসে বসবাস করা ওয়াসফিয়া তার পোস্টে জানান, স্থানীয়রা খাবার কিনে মজুদ করায় সেখানকার সুপারমার্কেটগুলোতে খাবার পাওয়া মুশকিল হয়ে যাচ্ছে। তিনি নিরামিষভোজী, কিন্তু বাজারে নিরামিষ জাতীয় খাবার না পাওয়ায় বাধ্য হয়ে শর্করা (কার্বোহাইড্রেট) জাতীয় খেয়েছেন তিনি।

শর্করা জাতীয় খাবার খেলে শরীরে ভাইরাসের বিস্তার বাড়ে যা তিনি জানতেন না। ফলস্বরূপ তার ফুসফুসে ভাইরাস ছড়িয়ে পড়ে এবং তিনি প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েন। এ প্রসঙ্গে তিনি লিখেন, ‘গত শনিবার আমি খুব কষ্ট করে শ্বাস নিচ্ছিলাম এবং সকাল বেলা (চিকিৎসকের হস্তক্ষেপের আগ পর্যন্ত) আমার মনে হচ্ছিল কেউ আমার মুখের মধ্য থেকে ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে সমস্ত বাতাস / জীবনীশক্তি চুষে নিচ্ছে।’

তিনি আর লিখেন, তার শ্বাসকষ্ট কাটিয়ে উঠতে গতকাল সারাদিন লেগে যায়। ওষুধ, প্রোটিন সেবন এবং ডাক্তারদের বিস্ময়কর যত্নের পর তিনি একটু সুস্থ হন। তবে তিনি এখনো খুবই দুর্বল। তার পুরো মস্তিষ্ক, মাথা, ঘাড় এবং দেহের অন্যান্য জায়গায় ক্রমাগত ধড়ফড় করছে।

চিকিৎসকদের মধ্যে ডা. জিন নামে এক চীনা চিকিৎসকের কথা বিশেষভাবে উল্লেখ করেন ওয়াসফিয়া। তিনি বলেন, ‘তার (ডা. জিন) অন্তর্দৃষ্টি এবং অলৌকিক ভেষজ প্রয়োগ না করলে হয়তো আমি এখন জীবিত থাকতাম না।

ওয়াসফিয়া আরও লিখেন, এখন আমার প্রথম অগ্রাধিকার হলো শতভাগ অক্ষত ফুসফুস নিয়ে এ ভাইরাস জয় করা। এ ভাইরাস থেকে সুস্থ হয়ে ওঠা অনেকের ফুসফুসের প্রায় প্রায় ৪০-৬০% ক্ষতিগ্রস্ত হয়েছে।

যদি আগামী সপ্তাহের মধ্যে ফুসফুস থেকে ভাইরাসের সংক্রমণ দূর হয়, তাহলে শতভাগ সুস্থ হতে হয়তো আর মাসখানেক লাগবে বলেও জানান বাংলাদেশি এই পর্বতারোহী।

সবার উদ্দেশে তিনি বলেন, যারা সুরক্ষিত থাকার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তারা খাদ্যতালিকা থেকে এমন জিনিস বাদ দিন যা এই ভাইরাসকে বাড়িয়ে তুলতে পারে, প্রোটিন খান বেশি করে যা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। সামাজিক-দূরত্বের বজায় রাখার সময়ে নিজেকে খুশি রাখা খুব গুরুত্বপূর্ণ। স্বাস্থ্যকর খাবার খান, পানি পান করুন, প্রার্থনা করুন, ধ্যান করার পরামর্শ দেন ওয়াসফিয়া।

শেয়ার করুন

পাঠকের মতামত