আপডেট :

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

‘এক্সিলেন্স বাংলাদেশ’-এর ক্যাম্পাস ক্লাব সামিট ৬-৭ নভেম্বর

‘এক্সিলেন্স বাংলাদেশ’-এর ক্যাম্পাস ক্লাব সামিট ৬-৭ নভেম্বর

দেশের বিশ্ববিদ্যালয় ভিত্তিক ক্লাবের সদস্যদের অংশগ্রহণে আগামী ৬ ও ৭ নভেম্বর অনলাইনে হবে ‘ক্যাম্পাস ক্লাব সামিট-২০২০’। সামিটের মূল সহযোগী হিসেবে রয়েছে ‘মাইডাস ফাইনান্সিং লিমিটেড’ এবং আয়োজক প্রতিষ্ঠান ‘এক্সিলেন্স বাংলাদেশ’ ও ‘দ্য ডেইলি স্টার’।

দেশীয় বিশ্ববিদ্যালয়গুলোতে রয়েছে ক্যারিয়ার ক্লাব, ডিবেটিং ক্লাব, কালচারাল ক্লাব, ড্রামা সোসাইটিসহ নানা ধরনের সহশিক্ষাকার্যক্রম পরিচালনাকারী সংগঠন। গত ৭ মাসে ক্যাম্পাস বন্ধ থাকার এই সময়ে তারা নানাভাবে টিকিয়ে রেখেছে তাদের কার্যক্রম। তারুণ্যের সংগঠন এক্সিলেন্স বাংলাদেশও কাজ করছে গত তিন বছর ধরে শিক্ষার্থীদের পড়াশোনা, চাকরির বাজারে প্রবেশের তথ্য প্রদান ও স্কিল ডেভেলপমেন্ট বিষয়ক নানা প্রশিক্ষণ নিয়ে।

দুদিনের আয়োজনের পর্দা উঠবে আগামী শুক্রবার সকালে। আয়োজনটিতে মূল আকর্ষণ হিসেবে থাকবে ৪টি কি-নোট সেশন। এগুলোতে দ্য ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, মিডিয়া ব্যক্তিত্ব গাওসুল আজম শাওন, আইসিটি ব্যক্তিত্ব সোনিয়া বশির কবির, গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান অংশ নেবেন।

এছাড়াও দুদিনের আয়োজনে প্রাক্তন সফল ক্লাবিয়ান, স্কিল ডেভেলপমেন্ট সেক্টরের জনপ্রিয় বিভিন্ন মানুষ অংশ নেবেন অতিথি হিসেবে।

এ বিষয়ে মাইডাস ফাইনান্সিং লিমিটেডের কোম্পানি সেক্রেটারি তানভীর হাসান বলেন, ‘আমরা খুবই আনন্দিত তারুণ্যের এতবড় একটি জয়োৎসবের সঙ্গে যুক্ত হতে পেরে। এই আয়োজন ইতোমধ্যেই দেশের ভার্সিটিগুলোতে সাড়া ফেলেছে।’

সহ-আয়োজক প্রতিষ্ঠান দ্য ডেইলি স্টারের হেড অব মার্কেটিং তাজদীন হাসান বলেন, ‘ডেইলি স্টার সবসময় তারুণ্যকে প্রমোট করে, ভালো কাজের অংশ হিসেবে এই সামিটকে আমরা সফল করতে চাই।’

এক্সিলেন্স বাংলাদেশের সিইও বেনজির আবরার বলেন, ‘আমরা দীর্ঘ দিন ধরে শিক্ষার্থীদের নিয়ে কাজ করছি। আমাদের এবারের আয়োজনটি অনলাইনে হলেও আমাদের ইচ্ছা ২১ সালের ক্লাব সামিট অফলাইনে দেশের সর্ববৃহৎ তারুণ্যের মিলনমেলায় পরিণত করার। ক্লাবিং আমাদের দেশের ভার্সিটি পড়ুয়া শিক্ষার্থীদের এক চমৎকার সময়ের নাম।’

ক্লাব প্রেসিডেন্টদের জন্য রয়েছে একটি ‘শো’। ক্যাম্পাস ক্লাবগুলোর সভাপতিদের কি কি গুণ থাকলে সেটা তার পরবর্তী জীবনকে করবে রঙ্গিন, এমন বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হবে শো-তে। এরপর বিকাল ৩টায় ক্লাবের সদস্য বাকি সবার জন্য থাকবে আরেকটি সেশন। সেশনটি নেবেন এসবি টেক ভেঞ্চারসের সিইও সোনিয়া বশির কবির।

ইভেন্টটির শেষদিন সন্ধ্যা ৭ টায় হবে ‘রিকগনিশন সেরেমনি’। করোনাকালানীন সময়ে ক্লাবের কার্যক্রম সচল রাখা পাঁচটি ক্লাব তাদের জমা দেয়া পোর্টফোলিওর উপর ভিত্তি করে পাবে ‘রিকশনিশন’।

ইভেন্টের অন্যতম সহযোগী প্রতিষ্ঠান সদাগর.কম, ক্যারিয়ার্স হাব বাংলাদেশ, অ্যাশেন্সী, পার্কিং কই, জাগোজবস, টিএল এক্সপ্রেস কুরিয়ার, এইচ বি এভিয়েশন ট্রেনিং সেন্টার, উমাই ফুড অ্যান্ড বেভারেজেস লি.।  

আয়োজনে মিডিয়া সহযোগী হিসেবে থাকছে রাইজিংবিডি ডটকম, দৈনিক সমকাল, সময় টেলিভিশন, বার্তাবাজার ও পজেটিভ নিউজ।

শেয়ার করুন

পাঠকের মতামত