আপডেট :

        ১,৫০০ একর এলাকায় দাবানল, রিভারসাইডে জারি জরুরি উচ্ছেদ নির্দেশ

        প্রেমিকাকে হত্যার পর মেয়েকে নিয়ে পালানো লস এঞ্জেলেসের বাবা মেক্সিকোতে গ্রেপ্তার

        ক্যালিফোর্নিয়ায় বড় ভূমিকম্পের আশঙ্কা, এক হাজার বছরের মধ্যে সর্বোচ্চ চাপে সান আন্দ্রেয়াস ফল্ট

        স্ট্যানফোর্ড সমাবর্তনে সুন্দর পিচাইয়ের বক্তব্য চলাকালে শিক্ষার্থীদের ওয়াকআউট

        ট্রাম্পের সমালোচক হওয়ায় তদন্তের অভিযোগ নিউসমের, নজরে স্ত্রী ও সাবেক সহযোগীরা

        ক্যালিফোর্নিয়ায় মার্কিন বিমান বাহিনীর বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

        অরেঞ্জ কাউন্টিতে সপ্তাহজুড়ে উচ্চ ঢেউ ও বিপজ্জনক সাগরস্রোতের সতর্কতা

        ক্যালিফোর্নিয়ার সৈকতে ঘুমিয়ে থাকা দুই নারী সাগরে ভেসে গেলেন, একজনের মৃত্যু

        নিকসের ঐতিহাসিক শিরোপা জয়ের উল্লাসে নিউইয়র্কে বিশৃঙ্খলা, গুলিতে কিশোর আহত

        যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, পাইলটসহ ১২ জন নিহত

        যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে স্বস্তি মিলবে কি লেবাননের? রয়ে গেছে অনিশ্চয়তা

        হোয়াইট হাউসের লনে ইউএফসি লড়াই আয়োজন করলেন ট্রাম্প

        যৌন নির্যাতন মামলার ক্ষতিপূরণ বিতরণ স্থগিতের আবেদন লস এঞ্জেলেস কাউন্টি ডিএর

        ওয়েস্ট হলিউডের জনপ্রিয় বারে আকস্মিক উপস্থিতি কমলা হ্যারিসের

        আদালতের নির্দেশে কেনেডি সেন্টার থেকে সরানো হলো ট্রাম্পের নাম

        রোববারই যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সই হতে পারে, দাবি ট্রাম্পের

        মার্কিন বিমান হামলায় নিহত ভেনেজুয়েলার ট্রেন দে আরাগুয়া গ্যাংয়ের নেতা

        ৫০ বছরের বেশি অপেক্ষার অবসান, এনবিএ চ্যাম্পিয়ন নিউইয়র্ক নিকস

        ওয়াক অব ফেমে স্থান পেলেন বেকহ্যাম

        মেয়র নির্বাচনে হেরে ক্ষোভ ঝাড়লেন স্পেন্সার প্র্যাট, বললেন: ‘এখন যুদ্ধ শুরু’

যুক্তরাষ্ট্রের সায়েন্স নিউজে স্থান পেলো বাংলাদেশি তরুণী

যুক্তরাষ্ট্রের সায়েন্স নিউজে স্থান পেলো বাংলাদেশি তরুণী

ছবি: এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রভিত্তিক সায়েন্স নিউজের বিচারে বাছাইকৃত ১০ জন বিজ্ঞানীর তালিকায় জায়গা করে নিলেন বাংলাদেশি তরুণী তনিমা তাসনিম অনন্যা।

কৃষ্ণগহ্বর নিয়ে গবেষণার জন্য এই সম্মানসূচক তালিকায় স্থান পেয়েছেন তিনি। এ নিয়ে ষষ্ঠবারের মতো এমন বিজ্ঞানীর তালিকা প্রকাশ করল সায়েন্স নিউজ। মূলত কৃষ্ণগহ্বরের নিখুঁত ছবি তৈরি করেই ‘এসএন টেন: সায়েন্টিস্ট টু ওয়াচ’ নামের তালিকায় শুরুর দিকেই স্থান পেয়েছেন তিনি

সায়েন্স নিউজ তার গবেষণা বিষয়ে বিস্তারিতভাবে তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছেন। তাঁর কাজকে ‘অসাধারণ গবেষণা’ বলেও অভিহিত করা হয়।

সায়েন্স নিউজের ওয়েবসাইট সূত্র মতে, তনিমা তাসনিম মূলত একজন জ্যোতিপদার্থবিদ। বর্তমানে ডার্টমাউথ কলেজের সাথে তিনি যুক্ত রয়েছেন। কৃষ্ণগহ্বরের পূর্ণাঙ্গ চিত্র এঁকেছেন তিনি। তিনি দেখিয়েছেন, কীভাবে কৃষ্ণগহ্বরগুলো বেড়ে উঠেছে এবং পরিবেশে কী প্রভাব রাখে। গবেষণাটি সফল করতে তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করেন।

১৯২১ সালে প্রতিষ্ঠিত সায়েন্স নিউজ একটি স্বাধীন ও অলাভজনক প্রতিষ্ঠান। বিজ্ঞান, ওষুধ ও প্রযুক্তির হালনাগাদ তথ্য সরবরাহ করাই এর প্রধান লক্ষ্য। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনভিত্তিক এই প্রতিষ্ঠান তরুণ ও ক্যারিয়ারের মাঝামাঝি থাকা বিজ্ঞানীদের একটি শীর্ষ তালিকা প্রস্তুত করে থাকে। এই তালিকায় ৪০ বছর বা তার কম বয়সী বিজ্ঞানীরাই শুধু স্থান পেয়ে থাকেন।

এএলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত