আপডেট :

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

রাজধানীতে ন্যাশনাল ইউনিভার্সিটি স্কিল ডেভেলপমেন্ট সামিট’২১ অনুষ্ঠিত

রাজধানীতে ন্যাশনাল ইউনিভার্সিটি স্কিল ডেভেলপমেন্ট সামিট’২১ অনুষ্ঠিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ন্যাশনাল ইউনিভার্সিটি স্কিল ডেভেলপমেন্ট সামিট-২০২১।

রাজধানীর ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটিতে শুক্রবার (১২ মার্চ) সকাল ১০:৩০ থেকে দুপুর পর্যন্ত চলে এই অনুষ্ঠান।

স্কিল ডেভেলপমেন্ট নিয়ে এগিয়ে চলা সংগঠন ন্যাশনাল ইউনিভার্সিটি স্কিল ডেভেলপমেন্ট ফোরাম (এনইউএসডিএফ) এই সামিটের আয়োজন করে।

এতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা সারাদেশের প্রায় ৬০টিরও বেশি কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। পাশাপাশি এসময় উপস্থিত ছিলেন, দেশের সুনামধন্য করপোরেট ব্যক্তিত্ব ও জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজগুলোর শিক্ষকরা।

শিক্ষার্থীদের স্কিল ডেভেলপমেন্ট নিয়ে পুরো প্রোগ্রামে ছিল ভিন্ন ভিন্ন আয়োজন । প্যানেল ডিসকাশনের পাশাপাশি অন স্টেজ প্রতিযোগিতা ও যারা উদ্যোক্তা হতে চান তাদের জন্যে দিকনির্দেশনা সম্বলিত একটি চমৎকার সেশন।

আয়োজনে অতিথি হিসেবে ছিলেন রিয়েল ক্যাপিটা গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আরিফুজ্জামান, একমি গ্রুপের কনসার্ন প্রতিষ্ঠানের চিফ অপারেটিং অফিসার শাকিল আহমেদ, সদাগর ডটকমের ফাউন্ডার ও সিইও আরিফ চৌধুরি, স্টার সিনেপ্লেক্সের হেড অব এইচআর অ্যান্ড এডমিন লায়লা নাজনীন এবংএক্সিলেন্স বাংলাদেশের ফাউন্ডার ও সিইও বেনজির আবরার।

 এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ ঢাকা সিটি কলেজের শিক্ষক শাহীনূর সোবহান এবং তেজগাঁও কলেজের শিক্ষক মীর হুমায়রা নাজনীন এই আয়োজনে স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন।

এক্সিলেন্স বাংলাদেশ এর ফাউন্ডার ও সিইও বেনজির আবরার বলেন, এটা সত্যিই অসাধারণ মুহূর্ত! জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও তাদের ক্যারিয়ার নিয়ে জানতে পারবে এবং সময়োপযোগী স্কিল ডেভেলপমেন্ট এর মাধ্যমে নিজেদের জব ক্ষেত্রে যোগ্য হিসেবে গড়ে তুলতে পারবে।

আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা  সভাপতি রিয়াজ হোসাইন বলেন, আমরা সত্যি আপনাদের আগ্রহ দেখে মুগ্ধ, আমাদের উপর ভরসা রাখার জন্য সবাইকে ধন্যবাদ। এমন আয়োজন আমরা নিয়মিত ভাবেই পরিচালনা করবো এবং আমরা ক্যাম্পাসভিত্তিক স্কিল ডেভেলপমেন্টের দিকে নজর দিতে সম্মানিত শিক্ষকদের সহযোগিতা কামনা করছি।

শেয়ার করুন

পাঠকের মতামত