আপডেট :

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

বৃটেনে সিলেটী মেয়ে ফারহানার অসাধারণ সাফল্য

বৃটেনে সিলেটী মেয়ে ফারহানার অসাধারণ সাফল্য

ফারহানা আহমদের পৈতৃক নিবাস সিলেটের বিশ্বনাথ উপজেলায়। তিনি বৃটেনে অর্জন করেছেন অসাধারণ সাফল্য।

ফারহানা বিশ্বখ্যাত লন্ডন ইউনিভার্সিটির স্বনামধন্য দ্যা সিটি ল স্কুল থেকে ল ডিগ্রি তথা এলএলবি (অনার্স) ডিগ্রিতে প্রথম শ্রেণিতে প্রথম হয়েছেন।

ডিগ্রিতে তার ওভারল গড়ে মার্কস ছিল ৭৬.৩%। কিছু সাবজেক্টে সে তার ইউনিভার্সিটির ল ডিপার্টমেন্টের অতীতের সব রেকর্ড ভঙ্গ করে সর্বোচ্চ মার্কস পেয়েছে। ফারহানা আহমদ ফ্যামিলি ল’তে মার্কস পেয়েছে ৮১.৫%, কোম্পানি ল’তে ৮১.৫%, কমপ্যারাটিভ কনস্টিটিউশনাল ল’তে ৮২%, ক্রিমিনাল ল’তে ৮২.৮%, প্রফেশনাল কোয়ালিফিকেশন মডিউল-এ ৮৩%, ইমিগ্রেশন ল’তে ৮৫% এবং এডভান্সড ক্রিমিনাল ল’তে ৮৮%।

ছোটবেলা থেকে প্রখর মেধাবী ও প্রত্যুতপন্নমতি ছাত্রী ফারহানা আহমদ এ বছর সেপ্টেম্বরে বার-এট-ল এবং এলএলএম-এ ভর্তি হবে। ইতিমধ্যে তিনি তিনটি বিশ্বখ্যাত প্রতিষ্ঠান থেকে বার-এট-ল কোর্স এবং একসাথে এলএলএম করার অফার পেয়েছে। এমনকি ফলাফল বের হবার আগেই একটি থেকে আনকন্ডিশনাল অফার পেয়েছেন।

লন্ডনে জন্ম নেয়া ফারহানা আহমদের পৈত্রিক নিবাস বাংলাদেশের সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের বাহাড়া দুবাগ গ্রামে। তিনি বিলেতের প্রতিথযশা আইনজীবী ও নিউহ্যাম কাউন্সিলের টানা তিন টার্মের সাবেক ডেপুটি স্পিকার কাউন্সিলর ব্যারিস্টার নাজির আহমদ ও কবি মিসেস সালমা আহমদের দ্বিতীয় সন্তান।

বৃটিশ হাইকোর্টের বিচারপতি হওয়ার স্বপ্ন দেখা ফারহানা আহমদ বলেন, “প্রথমেই শুকরিয়া জানাচ্ছি মহান আল্লাহপাকের প্রতি। এরপর কৃতজ্ঞতা জানাচ্ছি আমার শ্রদ্ধেয় পিতামাতা ও শিক্ষকমন্ডলীর প্রতি যাদের সাপোর্ট, সহায়তা ও গাইডেন্স আমাকে এই ফলাফল আনতে উদ্বুদ্ধ করেছে। আমি আলোকিত সমাজ ও কমিউনিটি বিনির্মানে এবং আইনের শাষন প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা রাখতে চাই।”

উল্লেখ্য, ফারহানার বড় বোন তাসনিয়া আহমদ গত সপ্তাহে ইউনিভার্সিটি অব ওয়েস্টমিনস্টর থেকে সেকেন্ড ক্লাস ফার্স্ট ডিভিশন পেয়ে এলএলবি (অনার্স) ডিগ্রী লাভ করেছে। এক সপ্তাহের ব্যবধানে একই পরিবারের দুই বোন ল ডিগ্রীতে চমৎকার ফলাফল লাভ করায় পরিবারের মধ্যে আনন্দের বন্যা বইছে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/ওয়াই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত