আপডেট :

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ড পেলেন ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী সাজ্জাদ ও প্রাপ্তি

বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ড পেলেন ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী সাজ্জাদ ও প্রাপ্তি

ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিখাতের শীর্ষ বাণিজ্য সংগঠন ‘বাংলাদেশ এসোসিয়েশন অব সফটওয়্যার এন্ড ইনফরমেশন সার্ভিসেস’(বেসিস) কর্তৃক আয়োজিত ‘৪র্থ বেসিস ন্যাশনাল আইসিটি এওয়ার্ড-২০২০’  পাওয়ার গৌরব অর্জন করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দুই শিক্ষার্থী। শিক্ষা বিষয়ক সফটওয়্যার তৈরি করে তারা এই পুরস্কার অর্জন করেন। শিক্ষার্থী দুজন হলেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রাক্তন শিক্ষার্থী সাজ্জাদুর রহমান ও একই বিভাগের ৯ম সেমিস্টারের শিক্ষার্থী প্রাপ্তি রহমান। সাজ্জাদুর রহমান ইনক্লুশান এন্ড কমিউিনিটি সার্ভিসেস এর  রিজিওনাল, রুরাল এন্ড রিমোর্ট সাব ক্যাটাগরিতে ‘স্কুল ৩৬০’ প্রকল্পের জন্য চ্যাম্পিয়ন পুরস্কার এবং প্রাপ্তি রহমান স্টুডেন্ট ক্যাটাগরিতে ‘মিনিস্ট্রি অব কোডস’ প্রজেক্টের জন্য মেরিট এওর্য়াড পাওয়ার গৌরব অর্জন করে।


গত ২৭ জুন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাঈদ আহমেদ পলক। বেসিস প্রেসিডেন্ট সৈয়দ আলমাস কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেসিসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফারহানা এ রহমান, ভাইস প্রেসিডেন্ট শোয়াইব আহমেদ মাসুদ, পরিচালক ও বেসিস আইসিটি অ্যাওয়ার্ডের আহ্বায়ক তামজিদ সিদ্দিক স্পন্দন ও সহ-আহ্বায়ক রাশেদ কামাল।


বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ড প্রদান করার মাধ্যমে বেসিস ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে ব্যক্তি, ছাত্র, উদ্যোক্তা, এসএমই এবং বাংলাদেশের তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানসমূহের উদ্ভাবনী এবং সম্ভাবনাময় তথ্যপ্রযুক্তি প্রকল্পগুলোকে বাছাই করে এবং উৎসাহ প্রদান করার লক্ষ্যে পুরস্কার প্রদান করে। এ বছর ৩৬ টি ক্যাটাগরিতে ৫৯ টি অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।

এলএবাংলাটাইমস/এলআরটি/ওয়াই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত