আপডেট :

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

স্টামফোর্ড মাদকবিরোধী ফোরামের নেতৃত্বে সজীব-অমি

স্টামফোর্ড মাদকবিরোধী ফোরামের নেতৃত্বে সজীব-অমি

বিশ্ববিদ্যালয় ভিত্তিক দেশের প্রথম মাদকবিরোধী সংগঠন স্টামফোর্ড মাদকবিরোধী ফোরাম (এসএডিএফ) এর ২০২১-২০২২ বর্ষের নতুন কমিটির সভাপতি হিসেবে মোঃ মাইনুল ইসলাম সজীব এবং সাধারণ সম্পাদক হিসেবে কামরুন্নাহার অমি দায়িত্ব পেয়েছেন।

গতকাল বুধবার (০২ সেপ্টেম্বর)নতুন কমিটি ঘোষনা করেন ড. ফারাহনাজ ফিরোজ-কনভেনর, স্টামফোর্ড মাদক বিরোধী ফোরাম;চেয়ারম্যান,মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট; সদস্য, বোর্ড অব ট্রাস্টির, স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশ।

নবনির্বাচিত কমিটির অন্য সদস্যরা হলেন সাব্বির হাসান রিয়াদ- সহ সভাপতি, কামরুজ্জামান কনক- সহ সভাপতি, আরিফুল ইসলাম– যুগ্ম সাধারণ সম্পাদক, তাসফিয়া আহসান মুন- যুগ্ম সাধারণ সম্পাদক, আল মাসুদ- সাংগঠনিক সম্পাদক,নুর আলম রাব্বি-কোষাধ্যক্ষ, খালেদ রহমান পার্থিব- ম্যানেজমেন্ট সেক্রেটারি,মিজানুর রহমান-পাবলিকেশন সেক্রেটারি, আশরাফুল ইসলাম পিপাস- প্রোগ্রাম সেক্রেটারি,তাহার আহমেদ তমাল- জয়েন্ট ওর্গানাইজন সেক্রেটারি, নাজমুল ইসলাম- জয়েন্ট প্রোগ্রাম সেক্রেটারি, শেখ আলিফ- জয়েন্ট প্রোগ্রাম সেক্রেটারি, লাবনী লাবণ্য- জয়েন্ট পাবলিকেশন সেক্রেটারি,শাকিলা নাজনীন- কমিউনিকেশন সেক্রেটারি, গোলাম সাব্বির শোভন- জয়েন্ট কমিউনিকেশন সেক্রেটারি, মশিউর তুশার- অফিস সেক্রেটারি, মোঃ রাকিবুল ইসলাম-জয়েন্ট অফিস সেক্রেটারি,বুশরা-জয়েন্ট ম্যানেজমেন্ট সেক্রেটারি, ঐশী-জয়েন্ট ম্যানেজমেন্ট সেক্রেটারি,তাসনিম হোসেন তানহা-রিফ্রেশমেন্ট সেক্রেটারি, শাহ ইমরান- জয়েন্ট রিফ্রেশমেন্ট সেক্রেটারি, ফাতেমা মেঘলা-মিডিয়া সেক্রেটারি,কামরুল ইসলাম- জয়েন্ট মিডিয়া সেক্রেটারি।

উল্লেখ্যঃ বিশ্ববিদ্যালয় ভিত্তিক দেশের প্রথম মাদক বিরোধী সংগঠন- স্টামফোর্ড মাদক বিরোধী ফোরাম এর সূচনা হয় ২০১৬ সাল থেকে এবং স্টামফোর্ড মাদক বিরোধী ফোরাম সরাসরি বাংলাদেশ মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর এর সাথে কাজ করে এবং ফোরামের মূল উদ্দেশ্য বিশ্ববিদ্যালয় ভিত্তিক সকল শিক্ষার্থীদের মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি কার্যক্রম, মাদকের ভয়াবহ কুফল সম্পর্কে জানা, তরুণ প্রজন্ম কে ঐক্যবদ্ধ হয়ে দেশের সেবায় কাজ করতে উৎসাহিত করা, নিজের আত্মবিশ্বাস ও মনোবল বৃদ্ধি করা, পারিবারিক ও সামাজিক সম্পর্ক গুলোর যত্ন নেয়ার স্পৃহা বাড়িয়ে তোলা, যা আমাদের সুন্দর জীবন এর স্বপ্ন পূরণের হাতিয়ার।

নবনির্বাচিত কমিটির সভাপতি মোঃ মাইনুল ইসলাম সজীব বলেন মানুষ তার সাফল্য পাবার আশায় সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন কিন্তু এই মাদক ই সেই পথের বাঁধা হয়ে দাঁড়াতে পারে, তাই সাফল্য পেতে হলে মাদকদ্রব্য থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে! সবাই দোয়া করবেন যেন সামনের দিনগুলো তে যে সুষ্ঠ এবং সুন্দরভাবে সংগঠনকে এগিয়ে নিয়ে যেতে পারি!

শেয়ার করুন

পাঠকের মতামত