আপডেট :

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

এনবিও-এর Entrepreneurship Boot-camp শুরু ১৩ সেপ্টেম্বর

এনবিও-এর Entrepreneurship Boot-camp শুরু ১৩ সেপ্টেম্বর

চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের একদল তরুণ শিক্ষার্থী দেশে ব্যবসায় সম্পর্কে জ্ঞান প্রদান করার উদ্দেশ্য "ন্যাশনাল বিজনেস অলিম্পিয়াড" নামে একটি প্ল্যাটফরম গঠন করেছে।তার পাশাপাশি কাজ করছে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীরা তাঁরা  কাজ করছে ইন্টার্ন ,এম্বাসাডর ও ক্যাম্পাস এক্সিকিউটিভ হয়ে। সারাদেশে বিজনেস অলিম্পিয়াড আয়োজন করে তরুনদের ব্যবসায় সম্পর্কে জ্ঞান প্রদান করার পাশাপাশি নেতৃত্ব ও যোগাযোগের দক্ষতা বৃদ্ধি করায় হলো ন্যাশনাল বিজনেস অলিম্পিয়াড সংগঠনের মূল উদ্দেশ্য।

আমাদের দেশে নতুন নতুন উদ্যােক্তা তৈরি করার উদ্দেশ্যে ৩ দিনের "Entrepreneurship Boot-camp 21" আয়োজন করতে যাচ্ছে ন্যাশনাল বিজনেস অলিম্পিয়াড টিম। দেশের স্নাতক পর্যায়ে পড়ুয়া সকল পাবলিক, প্রাইভেট এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই বুটক্যাম্পে অংশগ্রহণ করতে পারবে। এই বুটক্যাম্পে অংশগ্রহণ করতে কোন রেজিস্ট্রেশন ফি এর প্রয়োজন হবে না।

বিনামূল্যে এই বুটক্যাম্পটিতে অংশগ্রহণ করা যাবে।''Entrepreneurship Boot-camp'' শুরু হবে সেপ্টেম্বরের ১৩ তারিখ এবং শেষ হবে সেপ্টেম্বরের ১৫ তারিখ। আর এই বুটক্যাম্পের জন্য রেজিস্ট্রেশন চলবে সেপ্টেম্বরের ৩ তারিখ থেকে ৯ তারিখ পর্যন্ত। শিক্ষার্থীরা বুটক্যাম্পটি করে নিজেদের উদ্যােক্তা হওয়ার মানসিকতা তৈরী করতে পারবে। তাছাড়াও, দক্ষ নেতৃত্বের চর্চা, যোগাযোগ এবং সঠিক কৌশলের মাধ্যমে একজন উদ্যােক্তা কীভাবে নিজের ব্যবসা গঠন করবে এবং পরিচালনা করবে তা সম্পর্কে জানতে পারবে। চাকরি এবং ব্যবসার মধ্যে বিশাল পার্থক্য রয়েছে তা জানা আবশ্যক। একজন উদ্যােক্তাকে বড় বড় স্পন্সর বা পার্টানারদের সাথে চুক্তি করার জন্য প্রস্তুতি নিতে হবে। চুক্তি করার জন্য মেইল লিখতে পারা, আপনার ব্যবসার ধরন এবং উদ্দেশ্য সম্পর্কে তাদের কাছে তুলে ধরা বিশেষভাবে প্রয়োজন।

ভবিষ্যতে উদ্যােক্তা হতে চাইলে এই বুটক্যাম্পটি প্রতিটি শিক্ষার্থীর জন্য গুরুত্বপূর্ণ। ন্যাশনাল বিজনেস অলিম্পিয়াড সংগঠনটি সফলতার সাথে ২ টা ইভেন্ট সম্পন্ন করেছিল। ১ম ইভেন্টে তরুন উদ্যােক্তাদের ব্যবসাকে প্রমোশন করার উদ্দেশ্য "Enhance Your Startup" নামে একটি ইভেন্ট আয়োজন করে। যেখানে ৬০ টিরও বেশি ছোট স্টার্টআপ অংশগ্রহণ করে। ২য় ইভেন্টে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ বিজনেস ক্লাবের সহযোগিতায় অনলাইনে সিসিপিসি বিজনেস অলিম্পিয়াড আয়োজন করে। আগামীতেও এই প্ল্যাটফরমের মাধ্যমে দেশের শিক্ষার্থীদের নিয়ে এধরণের কার্যক্রমে অবদান রাখার কথাও জানিয়েছে এই প্ল্যাটফরমটি।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/ওয়াই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত