আপডেট :

        ফ্যাসিবাদবিরোধী ঐক্য ফেরাতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের পরামর্শ শফিকুর রহমানের

        ইরানের তেল পরিবহনে নতুন বাধা, সমুদ্রে জাহাজ চলাচলে কঠোর বিধিনিষেধ যুক্তরাষ্ট্রের

        ক্যালিফোর্নিয়ায় নিষেধাজ্ঞার পর যুক্তরাষ্ট্রজুড়ে ফ্রিওয়ে থেকে চালকবিহীন ট্যাক্সি সরাল ওয়েমো

        তারেক রহমানের সঙ্গে শফিকুর রহমানের একান্ত বৈঠক, আলোচনায় যেসব বিষয়

        ক্যালিফোর্নিয়ায় অন্তঃসত্ত্বা মার্কিন নাগরিককে পিপার স্প্রে করলেন আইসিই কর্মকর্তা

        প্রমোদতরিতে বমি ও ডায়রিয়ায় আক্রান্ত ১৪৮, কারণ এখনো অজানা

        চীনে ট্রাম্পকে শি’র উষ্ণ অভ্যর্থনা, পায়ের ভঙ্গিতে কী ইঙ্গিত

        সিএমএ অ্যাওয়ার্ডস ২০২৬: সম্প্রচার, তারকাদের পরিবেশনা ও আয়োজনের সব তথ্য

        গভীর রাতে উত্তরার বাসায় অভিযান, গ্রেফতার সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ

        শৈশবে হামের টিকা নিয়েছেন, প্রাপ্তবয়স্ক অবস্থায় আবার টিকা নেওয়া প্রয়োজন কী না জানুন

        ইরানে যৌথ সামরিক হা মলা চায় ইসরায়েল, ওয়াশিংটনে প্রস্তাব দিলেন গোয়েন্দাপ্রধান

        ২৫ বছরেই চলে গেলেন জনপ্রিয় ইনফ্লুয়েন্সার কাটা আমাতিস্তা, তিন বছরের ক্যানসার লড়াইয়ের অবসান

        ১০০ দিনের পরিকল্পনায় গৃহহীনদের পুনর্বাসন, লস এঞ্জেলেসে কী কী বদলাতে চান রামান

        শক্তিশালী ঝড়ের আশঙ্কায় সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, বন্যা ও কাদাধস ঠেকাতে চলছে প্রস্তুতি

        স্পেসএক্সের পর ইতিহাস গড়তে যাচ্ছে অ্যানথ্রপিক, আইপিওতে কতটা এগিয়ে এআই কোম্পানিটি

        জিটিএ ৬ মুক্তির আগেই বিপাকে প্লেস্টেশন, নেটওয়ার্কে দেখা দিল একের পর এক বিভ্রাট

        সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের পারমাণবিক চুক্তির পরিদর্শন ব্যবস্থা সন্তোষজনক বলছে আইএইএ

        ৩০ বিলিয়ন ডলারের সম্পদে ভাগ চান সাবেক স্ত্রী, আইনি লড়াইয়ে রুশ ধনকুবের

        বাড়ির উঠানে পাহাড়ি সিংহের আনাগোনা, কেন ধরছে না বন্যপ্রাণী বিভাগ

        জেফ্রিসের মেডিকেয়ার সম্প্রসারণ পরিকল্পনাকে ‘ভালো সূচনা’ বললেন আবদুল এল-সায়েদ

ফেসবুকে চাকরি পেলেন বাংলাদেশি তরুণ মামুন

ফেসবুকে চাকরি পেলেন বাংলাদেশি তরুণ মামুন

বিশ্বের সর্ববৃহৎ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের (মেটা) হেড কোর্য়াটারে সফটওয়্যার ইঞ্জিনিয়ার (মেশিন লার্নিং) হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) এর সাবেক শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন।  তিনি ডুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ৮ম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

তার নিয়োগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়টির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. ওবায়দুর রহমান।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আব্দুল্লাহ আল মামুনকে অভিনন্দন জানিয়ে তিনি লিখেন, পুরো সিএসই, ডুয়েট পরিবার তোমার দুর্দান্ত সাফল্যে গর্বিত। তুমি একটি নতুন যুগের সূচনা করেছ এবং অবশ্যই জুনিয়ররা তোমার এই কৃতিত্বে উৎসাহিত ও অনুপ্রাণিত হবে।

কিভাবে স্বপ্নের প্রতিষ্ঠানে চাকরি পেলেন এমন প্রশ্নের জবাবে আব্দুল্লাহ আল মামুন বলেন, আমি বরাবরই মনে করতাম ফেসবুক, গুগলের মতো জায়েন্ট কোম্পানিতে  শুধুমাত্র অধিক মেধাবীরাই চাকরির সুযোগ পান। শুরুতে আত্মবিশ্বাসী ছিলাম না কারণ কখনো প্রোগ্রামিং কম্পিটেশনে অংশ গ্রহণ করিনি। আমেরিকায় পিএইচডি পড়াশোনার শেষ দিকে প্রতিযোগিতামূলক প্রোগ্রামিং শুরু করি এবং চাকরির জন্য আবেদন করতে থাকি। যদিও অনেক কোম্পানি থেকে আমি ব্যর্থ হই কিন্তু আমি হাল ছাড়িনি এবং পরিশেষে মোট ৭ রাউন্ড ইন্টারভিউ নেয়ার মাধ্যমে আমাকে নির্বাচিত করা হয়।

এই সাফল্যে কার অবদান সবচেয়ে বেশি এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এই সাফল্যের পিছনে আমার মা-বাবা এবং স্ত্রীর অবদান অনস্বীকার্য। তারা আমাকে সমর্থন ও অনুপ্রেরণা না দিলে এ প্রাপ্তি অর্জন কখনই সম্ভব হত না।

এমন সফলতার পর নিজের অনুভূতি জানতে চাইলে আব্দুল্লাহ বলেন, কঠোর অধ্যবসায় এবং ধারাবাহিকতা বজায় রাখলে যেকোনো অসম্ভব স্বপ্নকেও জয় করা সম্ভব। আমার সাফল্যে বিশ্ববিদ্যালয়ের সবাই উৎফুল্ল এটা জেনে আমি ভবিষ্যতে আরো ভালো কিছু করার অনুপ্রেরণা পাচ্ছি। আশা করি খুব তাড়াতাড়ি গুগুল, ফেসবুকের মতো প্রতিষ্ঠানে ডুয়েটের অনেক তরুণ মেধাবী শিক্ষার্থী চাকরি পাবেন।

দেশকে নিয়ে ভবিষ্যৎ ভাবনা জানতে চাইলে তিনি বলেন, এখন দেশের অনেক সেক্টর পুরোনো ম্যানুয়াল পদ্ধিতিতে কাজ করে, আমার পরিকল্পনা, সেই সব সেক্টরকে কম্পিউটার সফটওয়ার তৈরির মাধ্যমে অটোমেটেট করা, যেন দেশের জনগণ যেকোনো সার্ভিস অতি দ্রুত ও নিরবিচ্ছিন্ন ভাবে পেতে পারেন।

উল্লেখ্য, এর আগে তিনি সৌদি আরবের কিং ফাহাদ বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি ও আমেরিকার ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পিএইচডি শেষ করে সেখানে রিসার্চ এসিস্ট্যান্ট হিসেবে কর্মরত ছিলেন।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/ওয়াই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত