আপডেট :

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

জেন আলফার ‘বিশেষ শব্দগুলো’ বুঝতে পারছেন না বাবা-মায়েরা

জেন আলফার ‘বিশেষ শব্দগুলো’ বুঝতে পারছেন না বাবা-মায়েরা

ছবি: এলএবাংলাটাইমস

ভাব প্রকাশের অন্যতম মাধ্যম ভাষা। সময়ের সঙ্গে সঙ্গে প্রত্যেক ভাষারই বিবর্তন ঘটে। এই বিবর্তনে অনেক পুরনো শব্দ হারিয়ে যায়, সময়ের প্রয়োজনে যোগ হয় নতুন নতুন শব্দ। তবে বর্তমানে জেনারেশন আলফা শিশুদের মধ্যে যে বিশেষ ভাষা ও শব্দের বিস্তার, সেগুলো দুর্বোধ্য ঠেকছে বাবা-মায়েদের কাছে। বিশেষ ধরনের এই শব্দ ব্যবহারের কারণে সন্তানদের সঙ্গে সঠিকভাবে ভাব বিনিময় করতে পারছেন না তারা। অনলাইনে প্রসার ঘটা এই শব্দগুলো বড়দের জন্য দুর্বোধ্য ঠেকলেও জেন আলফার মধ্যে ব্যাপক জনপ্রিয়।

জেন আলফা শিশুদের মধ্যে বেশ কিছু শব্দের ব্যবহার লক্ষ্য করছেন বাবা-মায়েরা। সেসব শব্দের অর্থ কখনও গালি, কখনও প্রশংসামূলক কিছু, কখনও বা নিতান্তই বলার জন্য বলা–যার আদৌ কোনও অর্থ নেই।

শুরুতেই জেন আলফা শিশুদের মধ্যে ‘স্কিবিডি’ শব্দটির ব্যবহারের আধিক্য দেখা যায়। এই ‘গালিবাচক’ শব্দটি বিশেষত ১৪ বছর বয়সী শিশুদের মধ্যে বেশ জনপ্রিয়। রাতের খাবারের সময় শিশুদের মুখে এই শব্দ শুনতে শুনতে কান ঝালাপালা হওয়ার উপক্রম হয় বাবা-মায়েদের। শব্দটির অর্থ হতে পারে; খারাপ, দারুণ বা আদতে কিছুই না। এরকম আরও অনেক অদ্ভুত অদ্ভুত পরিভাষা আছে।

২০১৪ সালের পর যে-সব শিশু জন্ম নিয়েছে তারাই মূলত আলফা জেনারেশন। এরা ইন্টারনেট জগতের নতুন অতিথি। অনেকেই বলছেন, এ সব শব্দ ব্যবহারের জন্য আন্তর্জাতিক কথোপকথন আরও দুর্বোধ্য হয়ে যাচ্ছে।

জেন আলফা শিশুদের কথায় কথায় অনলাইন শব্দ ব্যবহার করার প্রবণতাকে ‘ব্রেইনরট’ (হালকা চালের কথা) হিসেবে বলে থাকে জেন জি জেনারেশনের বড় সদস্যরা। তারা টিকটকের মতো প্লাটফর্মের সঙ্গে পরিচিত।

যে পরিবারের বাচ্চারা এই ধরনের শব্দ ব্যবহার করে সেই পরিবারে বড়রা এসব শুনে মাথা চুলকাতে থাকে। এই শব্দগুলো অন্যান্য শব্দগুলোর চেয়ে আলাদা না। মূল বিষয় হলো, বড়রা সেগুলোর অর্থ জানে না। আর মজাটা লুকিয়ে আছে এখানেই। অ্যালেকসি বলেন, ‘এই মিমগুলো এতটা মজার বলে মনে হতো না যদি নিজের মুখে সেগুলো শুনতেন। আর ঠিক এ কারণেই এগুলো প্রচলন বেশিদিন থাকে না।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত