আপডেট :

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

বাংলাদেশে ফাইভ স্টার হোটেল ও রিসোর্টের বিজ্ঞাপন বানালেন পান্থ রহমান

বাংলাদেশে ফাইভ স্টার হোটেল ও রিসোর্টের বিজ্ঞাপন বানালেন পান্থ রহমান

বগুড়ায় অবস্থিত মম ইন ফাইভ স্টার হোটেল ও রিসোর্টের বিজ্ঞাপন নির্মাণ করলেন পান্থ রহমান।

ইতিপূর্বে তিনি হলিউডের নামকরা ফিল্ম ইনস্টিটিউট 'নিউ ইয়র্ক ফিল্ম একাডেমি (লস এঞ্জেলেস) থেকে ফিল্ম ও মিডিয়া প্রোডাকশন বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেন। পান্থ রহমানের পরিচালনায়  নির্মিত স্বল্পদৈর্ঘ চলচ্চিত্র 'ডিসিসড' সর্বপ্রথম প্রদর্শিত হয় হলিউডের বিখ্যাত চলচ্চিত্র নির্মাণকারী সংস্থা 'ওয়ার্নার ব্রাদার্স ষ্টুডিও' তে। তারপর বিভিন্ন দেশের ফিল্ম ফেস্টিভালগুলোয় প্রদর্শিত হতে থাকে। এছাড়া ২০১৪ সালে পান্থ রহমান চিত্রগ্রাহক হিসেবে কাজ করেন পরিচালক কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় এর সাথে 'গ্রে ঢাকা'র আউটডোর এডভার্ট, এইচএমবিআর লক, 'দ্যা ইম্পসিপাজল পোস্টারে' যেটি কান লায়ন এ ফাইনালিস্ট হিসেবে  নির্বাচিত হয়।

বড় শুটিং ইউনিট নিয়ে ঢাকা থেকে এত দূরে বগুড়ায় কাজ করতে কষ্ট হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন শুটিং এর প্রয়োজনে দূর দূরান্তে তো যেতেই হয়, এতে কষ্টের কি আছে? আর কর্তৃপক্ষ যথেষ্ট সহযোগিতা করেছেন। তারা বলেছেন যা সত্য তাই প্রকাশ করতে, ব্যবসায়িক স্বার্থে ভুল তথ্য উপস্থাপন না করতে এবং কোন কিছু ফলাও করে প্রচার না করতে।

মম ইনের বিজ্ঞাপনটির নির্মাণকারী সংস্থা স্টিডিফাস্ট, যার কর্ণধার সনামধন্য কথাসাহিত্যিক আফরোজা পারভীন।

তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিভিন্ন দায়িত্বপূর্ণ পদে কর্মজীবনের সমাপ্তি শেষ করেছেন ঠিকই কিন্তু তার লেখনী থেমে থাকেনি। তিরিশোর্ধ বছরের লেখক জীবনে তার অর্জন ৭২টি প্রকাশিত গ্রন্থ, বেশ কয়েকটি টিভি নাটক, অসংখ্য পুরস্কার এবং সম্মাননা। চাকরীজীবন শেষে এখন তার সময় কাটছে কিভাবে জানতে চাইলে তিনি জানান তিনি তার সপূর্ণ  সময় বায় করছেন শিল্প সাহিত্য নিয়েই। একদিকে জাহাঙ্গীরনগর বিশবিদ্যালয় এর অধীনে জহির রায়হানের চলচ্চিত্রের উপর পিএইচডি করছেন, নিয়মিত সম্পাদনা করে চলেছেন রক্তবীজ শিল্প ও সাহিত্য ভিত্তিক ওয়েব পোর্টাল, আর ব্যক্তিগত লেখালেখিতো আছেই।

মম ইন করতোয়া নদীর তীরবর্তী ও বগুড়া রংপুর রোডে অবস্থিত একটি সুদৃশ্য ফাইভ ষ্টার খ্যাত হোটেল ও রিসোর্ট যাতে রয়েছে নিজস্ব হেলিপ্যাড ও হেলিকপ্টার, বিজনেস সেন্টার, কনফারেন্স রুম, মানসম্পন্ন রেস্টুরেন্ট, সুইমিং পুল ও জাকুজি, হ্রদ, অত্যাধুনিক ফোর কে প্রজেকশন ক্ষমতা সম্পন্ন মুভি থিয়েটার, প্রসারিত লবি, জিমনেশিয়াম, স্পা ও নিজস্ব হস্তশিল্পে সজ্জিত গিফট শপ।

বিজ্ঞাপনটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সাদমান সামির ও সিস্কি ক্লাসেন। এছাড়াও অন্নান্য চরিত্রে অভিনয় করেছেন এসএম তালিম কুমার ও পিনু জামান। সাদমান সামির ইতিমধ্যে ৪টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন এবং নিয়মিত টিভি নাটক ও বিজ্ঞাপনে অভিনয় করছেন। নেদারল্যান্ড থেকে আসা সিস্কি ক্লাসেন বাংলাদেশে একটি আন্তর্জাতিক এনজিও এর জন্য কাজ করছেন। তিনি বলেন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের পরদিনই শুটিং এর জন্য তাকে বগুড়ায় চলে আসতে হয়েছিল। মম ইনের আতিথেয়তা, বগুড়ার দই আর  মহাস্থানগড়ের সৌন্দর্য তাকে বিমোহিত করলেও রোহিঙ্গা ক্যাম্পের কথা ভুলতে পারছিলেন না।  

বিজ্ঞাপনটির পরিচালনা করেছেন জহিরুল হাসান, যিনি মুম্বাই এর সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে ফিল্ম এন্ড টেলিভিশন বিষয়ে পড়ালেখা করেছেন এবং একশত এর বেশি টেলিভিশন প্রোডাকশন নির্মাণ করেছেন। তিনি মম ইন সম্পর্কে বলেন, 'মম ইন হোটেল ও রিসোর্ট এর কর্তৃপক্ষ বিশ্বাস করেন বাংলাদেশের উত্তরবঙ্গে পর্যটন শিল্পের বিকাশে মম ইন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং এজন্য মম ইন তার সেবামান ও সুবিধাগুলির উন্নতি সাধনে অবিরত থাকবে আমরা এই প্রত্যাশা করছি'।

শেয়ার করুন

পাঠকের মতামত