আপডেট :

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

১৮ বছর বয়সে ব্রিটেনের কাউন্সিলর বাংলাদেশী শরিফাহ

১৮ বছর বয়সে ব্রিটেনের কাউন্সিলর বাংলাদেশী শরিফাহ

মাত্র ১৮ বছর বয়সে সিটি কাউন্সিলর নির্বাচিত হয়ে ব্রিটেনে চমক সৃষ্টি করেছেন বাংলাদেশের সিলেটি কন্যা শরিফাহ রহমান।

গত সপ্তাহে অনুষ্ঠিত নর্থ-ইস্ট ইংল্যান্ডের ডারলিংটন বার কাউন্সিলের উপ-নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হন তিনি।

লেবার পার্টির প্রার্থী হিসেবে ৪৪ দশমিক ৮ শতাংশ ভোট পেয়ে স্থানীয় রেড হল এবং লিংফিলড ওয়ার্ড থেকে নির্বাচিত হয়েছেন শরিফাহ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী টোরি পার্টির জোনাথন ডালস্টন। অন্য প্রতিদ্বন্দ্বীরা হলেন- লিবারেল ডেমোক্রেটস দলের হ্যারি লংমুর (১১ ভোট), গ্রিন পার্টির মাইকেল ম্যাকটিমনি (২০ ভোট) এবং সাবেক ইউকিপ কর্মী স্বতন্ত্র প্রার্থী কেভিন ব্রা পেয়েছেন (৪৬ ভোট)।

নির্বাচনের ফলাফল প্রকাশের পর শরিফাহকে অভিনন্দন জানিয়েছেন স্থানীয় এমপি জেনি চাপম্যান ও এন্ড্রু গাইন। আর শুক্রবার (২৪ নভেম্বর) তাকে অভিনন্দন জানান ব্রিটেনের প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত এমপি রোশনারা আলী।

এত কম বয়সে রাজনীতিতে যুক্ত হওয়ার কারণ সম্পর্কে জানতে চাইলে শরিফাহ ব্রিটেনের দৈনিক গেজেট লাইভকে দেওয়া সাক্ষাতকারে জানান, অতীত অভিজ্ঞতা ও সংগ্রামের গল্পগুলোই তাকে রাজনীতিতে নিয়ে এসেছে।

কয়েক মাস আগে প্রকাশিত ‘এ’ লেভেল পরীক্ষার ফলাফলেও ঈর্ষণীয় সফলতা অর্জন করেন শরিফাহ।

উল্লেখ্য, শরিফাহ’র জন্ম ও বেড়ে ওঠা ডার্লিংটন শহরে। বাবা লোকমান খানের দেশের বাড়ি সিলেটের  সুনামগঞ্জ জেলার বরমরা গ্রামে। সাত ভাইবোনের মধ্যে শরিফাহ সবার ছোট।

এলএবাংলাটাইমস/ওয়াই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত