আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

টিউলিপ, রুশনারা ও রূপাকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

টিউলিপ, রুশনারা ও রূপাকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে দ্বিতীয়বারের মতো জেতায় বাংলাদেশী বংশোদ্ভুত টিউলিপ সিদ্দিক, রুশনারা আলী ও রূপা হককে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার সকালে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এক বার্তায় এ অভিনন্দন জানানো হয়। অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী বলেন, তাদের এই জয় যুক্তরাজ্যের রাজনীতিতে বাংলাদেশীদের অংশগ্রহণকে আরও গুরুত্ববহ করে তুলবে।


বৃহস্পতিবার অনুষ্ঠিত যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচনে বিজয়ী এই তিন বাঙালি কন্যাই লেবার পার্টির প্রার্থী ছিলেন। রুশনারা তৃতীয় ও টিউলিপ এবং রূপা দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন। এই তিন জনই ২০১৫ সালের পার্লামেন্ট নির্বাচনে জিতেছিলেন।লন্ডনের হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে সাড়ে ১৫ হাজারেরও বেশি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ। লন্ডনের ইলিং সেন্ট্রাল অ্যান্ড অ্যাকটন আসন থেকে রূপা হক গত নির্বাচনে জিতেছিলেন ২৭৪ ভোটের ব্যবধানে। বৃহস্পতিবার ভোটে তিনি জিতলেন ১৩ হাজার ৮০৭ ভোটের ব্যবধানে।


রুশনারা আলীও জিতেছেন বাঙালি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসের বেথনাল গ্রিন ও বো আসন থেকে। তিনি ৩৫ হাজার ৩৯৩ ভোটের বিশাল ব্যবধানে জয়ী হন। গত নির্বাচনে তিনি জিতেছিলেন ২৪ হাজার ভোটের ব্যবধানে।

শেয়ার করুন

পাঠকের মতামত