আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

তৃতীয় বাংলাদেশী হিসেবে তাইজুলের সেঞ্চুরি

তৃতীয় বাংলাদেশী হিসেবে তাইজুলের সেঞ্চুরি

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। টসে জিতে ব্যাটিংয়ের নামার পর আফগানিস্তানের বিপক্ষে এদিন বাংলাদেশের হয়ে ওপেনিং বোলিং করেন তাইজুল ইসলাম। বাম-হাতি এই স্পিনার ম্যাচের ১৩তম ও নিজের ৭ম ওভারেই প্রথম উইকেটটি তুলে নেন। ওভারের দ্বিতীয় বলে ওপেনার ইহসানউল্লাহ জানাতকে বোল্ড করে প্যাভিলিয়নে ফেরান তিনি। ৩৬ বলে ৯ রান করে মাঠ ছাড়েন জানাত।

এই উইকেটটি শিকার করে টেস্টে বাংলাদেশের হয়ে তৃতীয় বোলার হিসেবে ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন তাইজুল। এর আগে টাইগারদের হয়ে মোহাম্মদ রফিক ও সাকিব আল হাসান ১০০ উইকেট সংগ্রহ করতে সক্ষম হয়েছেন। রফিকের ক্যারিয়ারের মোট উইকেট সংখ্যা ১০০টি। অন্যদিকে এই পর্যন্ত ৫৬ ম্যাচে ২০৫টি উইকেট শিকার করেছেন সাকিব।

বৃহস্পতিবার প্রথম ও নিজের ক্যারিয়ারের ১০০তম উইকেট শিকার করে তাইজুল ইসলাম দুই হাত ওপরে তুলে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। শুধুমাত্র এই উইকেটের জন্য যেন বাড়তি উন্মাদনা বাঁহাতি স্পিনারের। কেন-ই বা হবে না। বাংলাদেশি ক্রিকেটার হিসেবে দ্রুততম একশ উইকেট নেয়ার কীর্তিও গড়েছেন তাইজুল। নিজের ২৫তম টেস্টে তাইজুল পেলেন একশ উইকেট। আগের রেকর্ডধারী সাকিব আল হাসান উইকেটের তিন অঙ্ক ছুঁয়েছিলেন ২৮ তম টেস্টে।

ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফরম্যান্সের সুবাদে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০১৪ সালে টেস্ট অভিষেক হয় বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামের। সেসময় প্রথম ইনিংসেই পেয়েছিলেন ৫ উইকেট। পারফরম্যান্সের সেই ধারাবাহিকতা এখনো চলছে। দেশের মাটিতে সাদা পোশাকে ধারাবাহিক সাফল্য পাচ্ছেন। ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে ৮ উইকেট, পাকিস্তানের বিপক্ষে ৬ উইকেট তার সেরা পারফরম্যান্স। ঢাকায় ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়াকে হারাতে বড় ভূমিকা রেখেছিলেন এই স্পিনার।

৩০.৭৯ গড়ে, ৩.১৮ ইকোনমি রেটে ২৫ টেস্টে তাইজুলের শিকার ১০০ উইকেট। মোহাম্মদ রফিক ও সাকিব আল হাসানের পর বাংলাদেশের তৃতীয় বোলার হিসেবে তাইজুল পেলেন একশ উইকেটের স্বাদ। মোহাম্মদ রফিকের ক্যারিয়ার থেমে গিয়েছিল একশ উইকেটের ল্যান্ডমার্কে। সাকিবের টেস্ট উইকেট ২০৫টি। যেন বাঁহাতি স্পিনারদের দাপট চলছে বাংলাদেশ ক্রিকেটে।

শেয়ার করুন

পাঠকের মতামত