আপডেট :

        ইরান যুদ্ধের উত্তেজনার মধ্যেই বেইজিংয়ে শি জিনপিংয়ের সঙ্গে ট্রাম্পের গুরুত্বপূর্ণ বৈঠক

        ক্যালিফোর্নিয়ার সাবেক গভর্নর প্রার্থী স্টিফেন ক্লুবেক গ্রেপ্তার

        সান বার্নার্ডিনো কাউন্টিতে গ্র্যান্ড ফায়ার, বাধ্যতামূলক সরিয়ে নেওয়ার নির্দেশ

        জ্বালানি পুরোপুরি শেষ, ভয়াবহ বিদ্যুৎ সংকটে কিউবা

        নিউইয়র্কে গোপন চীনা ‘পুলিশ স্টেশন’ পরিচালনার দায়ে মার্কিন নাগরিক দোষী সাব্যস্ত

        বিশ্বকাপ দর্শকদের জন্য ১৫ হাজার ডলারের মার্কিন ভিসা জামানত বাতিল

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ওসি ফেয়ারে ৪০০ কর্মী নিয়োগ, ঘণ্টায় মজুরি ১৭ ডলার থেকে

        অনলি ফ্যানসের ভিডিও ধারণের সময় মৃত্যু, ক্যালিফোর্নিয়ার নারী অনিচ্ছাকৃত হত্যার দায় স্বীকার

        ক্যালিফোর্নিয়ায় শিশু যৌন নির্যাতনবিষয়ক অভিযানে মনোবিজ্ঞানী ও চিকিৎসকসহ ৪২ জন গ্রেপ্তার

        ট্রাম্পের ‘গোল্ডেন ডোম’ নির্মাণে খরচ হতে পারে ১.২ ট্রিলিয়ন ডলার

        হান্টাভাইরাসে আক্রান্ত ক্রুজ জাহাজ থেকে শেষ যাত্রীরাও নামলেন, আরও তিনজনের শরীরে ভাইরাস শনাক্ত

        এফডিএ প্রধানের পদ ছাড়লেন মার্টি মাকারি, ঘোষণা ট্রাম্পের

        চীনা প্রচারণা চালানোর অভিযোগে দোষ স্বীকারে রাজি ক্যালিফোর্নিয়ার মেয়র

        ক্যালিফোর্নিয়ায় শিশু নির্যাতনবিষয়ক অনলাইন চক্রের বিরুদ্ধে বড় অভিযান, গ্রেপ্তার ৪২

        গ্রিনল্যান্ডে নতুন সামরিক ঘাঁটি স্থাপনে যুক্তরাষ্ট্রের গোপন আলোচনা

        জনপ্রিয় শিক্ষা প্ল্যাটফর্ম Canvas হ্যাক: শিক্ষার্থীদের তথ্য প্রকাশ না করতে হ্যাকারদের সঙ্গে সমঝোতা

        শিশুদের তথ্য চুরির অভিযোগে নেটফ্লিক্সের বিরুদ্ধে টেক্সাসের মামলা

        হান্টাভাইরাস আশঙ্কায় নেব্রাস্কায় নজরদারিতে ১৮ মার্কিন যাত্রী

        ক্যালিফোর্নিয়ায় ৩৫০টির বেশি ভূমিকম্প, কমছে কম্পন

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম, বেড়েছে দাবানলের ঝুঁকি

শাস্তি কমানোর আবেদন করবেন সাকিব

শাস্তি কমানোর আবেদন করবেন সাকিব

এক বছর ধরেই ব্যাপারটি নিজের মধ্যে রেখে যন্ত্রণা ভোগ করছিলেন তিনি। কাছের কাউকেও ঘুণাক্ষরে টের পেতে দেননি যে তার বিরুদ্ধে কী মারাত্মক অভিযোগ এনেছে আইসিসি। ভেবেছিলেন, হয়তো সবকিছু ঠিক হয়ে যাবে। কেননা, মাঝের প্রায় অনেকটা সময় এ ব্যাপারে আইসিসি আর কোনো যোগাযোগ করেনি তার সঙ্গে। কিন্তু সে সময় যে আইসিসি অভিযুক্ত ওই জুয়াড়ির ব্যাপারে খোঁজখবর নিচ্ছিল, সেটাও টের পাননি। সেই জুয়াড়ির খোঁজ নিতে গিয়েই আকসু দেখতে পায়, ঢাকা লিগের একসময়কার দাপুটে ক্রীড়া সংগঠকের সঙ্গে সাকিব এবং ওই জুয়াড়ির ভালো সম্পর্ক ছিল। তার পর থেকেই এ তদন্ত আরও গভীরে যায়। সাকিব নিশ্চিত হয়ে যান, সাজা তাকে পেতেই হচ্ছে। জাতীয় দলের এক সিনিয়র ক্রিকেটারের কাছে প্রথম এ ব্যাপারটি জানান তিনি। এ ছাড়া ক্রিকেটাঙ্গনে খুব ঘনিষ্ঠ একজনকে ব্যাপারটি খুলে বলেন।

না জেনে ভুলটি করে বসেছেন- আকসুর মুখোমুখি হয়ে নিঃশর্তভাবে  এমন স্বীকারোক্তি দিয়েছেন তিনি। আশা করছেন, সাজার মেয়াদ হয়তো খুব বেশি দিন হবে না। আইসিসির ধারা ২.২.৪ থেকে ২.২.৬- এ অংশে অভিযুক্ত হয়েছেন সাকিব। যার শাস্তি সর্বনিম্ন ছয় মাস থেকে সর্বোচ্চ পাঁচ বছর নিষিদ্ধ হওয়া। তবে যেহেতু আকসুর সঙ্গে তিনি সহায়তা করেছেন এবং অতীতে তার বিরুদ্ধে এমন অভিযোগের রেকর্ড নেই, তাই আবেদন করলে সেটি কমে ছয় মাস করতে পারে আইসিসি। তবে এ জন্য বিসিবি নয়, সাকিবকেই শাস্তি কমানোর আবেদন করতে হবে। সাকিব আল হাসানের ঘনিষ্ঠ এক সূত্রের দাবি, সাকিব এই আবেদন করার জন্য মানসিক এবং আইনি প্রস্তুতিও নিয়ে রেখেছেন।

এমনিতে গত তিন দিন ধরেই চেনা-অচেনা কারোরই ফোন সেভাবে ধরছেন না সাকিব। হোয়াটসঅ্যাপের টেক্সটগুলো 'সিন' করেও উত্তর দিচ্ছেন না। বিসিবি থেকেই বলে দেওয়া হয়েছে, ৩০ অক্টোবর পর্যন্ত কোনো ধরনের মিডিয়ার মুখোমুখি না হতে। সাকিবের এই ব্যাপারটি গোপন রাখা হয়েছে কোচিং স্টাফদের কাছেও। মিরপুরে গত দুটি অনুশীলন ম্যাচ খেলেননি তিনি। কোচকে ফোন করে শুধু জানিয়েছেন, 'শরীর খারাপ লাগছে।' কোচ রাসেল ডমিঙ্গো ব্যাপারটি স্বাভাবিকভাবেই নিয়েছেন। বিসিবির পক্ষ থেকেও কোচকে জানিয়ে দেওয়া হয়েছে, সাকিবের পরিবর্তে নতুন কোনো ক্রিকেটারকে দিয়ে ম্যাচ খেলাতে। সাকিবের ভারত সফর অনিশ্চিত হয়ে যাওয়ার ব্যাপারটি নাকি কোচিং স্টাফদেরও কেউ বুঝতে পারেননি। তবে গতকাল মিরপুরে কোচিং স্টাফদের সঙ্গে বসে নাজমুল হাসান পাপন তাদের ইঙ্গিত দিয়েছেন, সাকিবকে ছাড়াই হয়তো যেতে হবে ভারত সফরে। সাকিবকে ছাড়া তাই নতুন করে টিম প্ল্যান তৈরি করতে হচ্ছে রাসেল ডমিঙ্গোকে।

শেয়ার করুন

পাঠকের মতামত