আপডেট :

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

বিশ্বসেরা জুটির তালিকায় তামিম-লিটন

বিশ্বসেরা জুটির তালিকায় তামিম-লিটন

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ওয়ানডেতে শুক্রবার জুটির বিশ্ব রেকর্ড গড়েছেন লিটন দাস ও তামিম ইকবাল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী জুটিতে ৪০.৫ ওভারে ২৯২ রানের পার্টনারশিপ গড়েছেন লিটন ও তামিম।

ওয়ানডে ক্রিকেটে ষষ্ঠ সর্বোচ্চ রানের জুটি গড়ার পথে জোড়া সেঞ্চুরি তুলে নেন লিটন-তামিমরা। শুক্রবার দেশসেরা ওপেনার তামিম ইকবালকে ছাড়িয়ে দেশের হয়ে ওয়ানডেতে ব্যক্তিগত সর্বোচ্চ ১৭৬ রানের রেকর্ড ইনিংস খেলেন লিটন

আগের ম্যাচে দেশের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ১৫৮ রানের রানের ইনিংস খেলেছিলেন তামিম। দুই দিনের ব্যবধানে সিলেট স্টেডিয়ামে তামিমের সেই রেকর্ড ভেঙে দেন লিটন।

শুক্রবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে স্বাগতিক বাংলাদেশকে প্রথমে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় জিম্বাবুয়ে। প্রথমে ব্যাটিংয়ে নেমে লিটন দাসকে সঙ্গে নিয়ে উদ্বোধনী জুটিতে ২৯২ রানের রেকর্ড গড়েন তামিম ইকবাল।

২১ বছর আগে ১৯৯৯ সালে শাহরিয়ার হোসেন বিদ্যুত ও মেহরাব হোসেন অপির গড়া ১৭০ রানের রেকর্ড ভাঙেন লিটন-তামিমরা। শুধু উদ্বোধনী জুটিতেই নয়, বাংলাদেশের হয়ে যে কোনো উইকেটে সর্বোচ্চ রানের জুটির রেকর্ড গড়েন লিটন-তামিমরা।

শুধু দেশের ক্রিকেটেই নয়, আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে রানের দিক থেকে ষষ্ঠ সর্বোচ্চ ২৯২ রানের জুটি গড়েছেন তামিম-লিটন।

ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ ৩৭২ রানের জুটির মালিক ক্রিস গেইল ও মারলন স্যামুয়েলস। ওয়েস্ট ইন্ডিজের এ তারকা ব্যাটসম্যানরা ২০১৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় উইকেটে এ রেকর্ড গড়েছিলেন।

রানের দিক থেকে দ্বিতীয় সর্বোচ্চ জুটির রেকর্ড গড়েছেন ক্যারিবীয় দুই ওপেনার শাই হোপ ও জন ক্যাম্পবেল। ২০১৯ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ডাবলিনে উদ্বোধনী জুটিতে ৩৬৫ রানের জুটির রেকর্ড গড়েন তারা।

ওয়ানডেতে তৃতীয় সর্বোচ্চ ৩৩১ রানের জুটির রেকর্ড গড়েছেন শচীন টেন্ডুলকার ও রাহুল দ্রাবিড়। ১৯৯৯ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় উইকেটে এই রেকর্ড গড়েছিলেন ভারতীয় এ দুই কিংবদন্তি।

একদিনের ক্রিকেটে চতুর্থ সর্বোচ্চ ৩১৮ রানের জুটির মালিক সৌরভ গাঙ্গুলী ও রাহুল দ্রাবিড়। ১৯৯৯ সালে শ্রীলংকার বিপক্ষে দ্বিতীয় উইকেটে তারা এ রেকর্ড গড়েছিলেন।

২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে বুলাওয়ে স্টেডিয়ামে পাকিস্তানের দুই ওপেনার ইমাম-উল-হক ও ফখর জামান উদ্বোধনী জুটিতে দ্বিতীয় সর্বোচ্চ এবং রানের দিক থেকে পঞ্চম সর্বোচ্চ ৩০৪ রানের জুটি গড়েছিলেন।

শুক্রবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জুটির এ রেকর্ড গড়ার পথে ১৪৩ বলে ১৬টি চার ও ৮টি দৃষ্টিনন্দন ছক্কার সাহায্যে ১৭৬ রানের ইনিংসে খেলেন লিটন দাস। আন্তর্জাতিক ক্রিকেটে এটা তার তৃতীয় সেঞ্চুরি।

আর তামিম ইকবাল ১০৯ বলে ৭টি চার ও ৬টি ছক্কার সাহায্যে অপরাজিত ১২৮ রানের ইনিংস খেলেন। এর আগের ম্যাচে ১৩৬ বলে ১৫৮ রান করেছিলেন তামিম।

শেয়ার করুন

পাঠকের মতামত