আপডেট :

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

চুক্তি হারিয়ে ক্রিকেটই ছেড়ে দিলেন ইংলিশ স্পিনার

চুক্তি হারিয়ে ক্রিকেটই ছেড়ে দিলেন ইংলিশ স্পিনার

ইংল্যান্ডের কাউন্টি ক্লাব মিডলসেক্সকে ২০১৬ সালের চ্যাম্পিয়নশিপ জেতাতে অগ্রণী ভূমিকা রেখেছিলেন ৩৪ বছর বয়সী অফস্পিনার অলি রেইনার। কিন্তু চার বছরের ব্যবধানে তাকে আর নিজেদের বিবেচনায় রাখছে না মিডলসেক্স।

ক্লাবের পক্ষ থেকে নতুন করে কোনো চুক্তির প্রস্তাব দেয়া হয়নি বিধায় ক্রিকেট ক্যারিয়ার থেকেই অবসর নিয়ে নিলেন রেইনার। জানিয়ে দিয়েছেন আর কখনও নামবেন না ক্রিকেট মাঠে। নিজ দল মিডলসেক্সের সঙ্গে বোঝাপড়ার অভাবেই মাত্র ৩৪ বছর বয়সে এমন সিদ্ধান্ত নিলেন প্রায় সাড়ে ছয় ফুট লম্বা এ অফস্পিনার।

২০১৬ সালে মিডলসেক্সকে চ্যাম্পিয়ন করার পথে মাত্র ২৩.৫৬ গড়ে ৫১টি উইকেট শিকার করেছিলেন রেইনার। কিন্তু পরের মৌসুমেই তাকে আর মূল বোলার হিসেবে রাখেনি মিডলসেক্স। রবি প্যাটেল এবং নাথান সোটারের আগমনে তৃতীয় বোলার হয়ে যান রেইনার।

পরে রেইনারকে ২০১৮ সালে হ্যাম্পশায়ার এবং ২০১৯ সালে কেন্টের কাছে লোনে ছেড়ে দেয় মিডলসেক্স। এ দুইটি কাউন্টিই ছিলো ডিভিশন-১ এর দল। কিন্তু মিডলসেক্স তখন দ্বিতীয় টায়ারে খেলে। যা কি না ক্লাবের সঙ্গে রেইনারের সম্পর্কের অবনতিতে প্রভাবক হিসেবে কাজ করে।

তবু রেইনারের আশা ছিলো, নতুন মৌসুমে হয়তো মিডলসেক্সেই খেলতে পারবেন তিনি। কিন্তু গত মৌসুম শেষে তাকে ছেড়ে দেয়ার সিদ্ধান্ত জানিয়েছে মিডলসেক্স। যার ফলে ক্রিকেট খেলাটিই ছেড়ে দিলেন দীর্ঘদেহী এ অফস্পিনার।

নিজের অবসরের খবর নিশ্চিত করে উইসডেনকে দেয়া সাক্ষাৎকারে রেইনার বলেন, ‘তারা জানালো যে, আমাকে লোনে ছেড়ে দেয়ার কথা ভাবা হচ্ছে। আমি তখন ভাবলাম, সিদ্ধান্ত নেয়ার আগে আমার পরিবারের সঙ্গে কথা বলতে হবে। বিষয়গুলো আরও ভালো হতে পারত নিশ্চিতভাবেই।’

এসময় নিজের সেরা মৌসুমের স্মৃতিচারণ করে রেইনার আরও বলেন, ‘পুরো ক্যারিয়ার জুড়েই আমি নিয়ন্ত্রিত বোলিংয়ের জন্য পরিচিত ছিলাম। পেস বোলিংবান্ধব কন্ডিশনেও আমি দারুণ নিয়ন্ত্রণ রেখে বোলিং করতাম। আমার মনে হয় না বিরুদ্ধ কন্ডিশনে আমার কখনও সমস্যা হয়েছে।’

‘২০১৬ সালে আমার বোলিংটা কাজে লেগেছে। পুরো ক্যারিয়ারে যখনই আমি ভালো সময়ের মধ্যে গিয়েছি, তখন আমাকে উইকেট নেয়ার হাতিয়ার হিসেবেই ব্যবহার করা হয়েছে। সেই মৌসুমে জুটি ভাঙার জন্য আমাকেই ডাকা হতো। অ্যাডাম ভোজেস লাঞ্চ ব্রেকের আগে আমার হাতে বল তুলে দিতো, ভালো করলে তা চলতেই থাকতো।’

প্রায় ১৩ বছরের ঘরোয়া ক্যারিয়ারে ১৫১টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে শিকার করেছেন ৩১৩ উইকেট। এছাড়া ব্যাট হাতে দুই সেঞ্চুরিতে করেছেন ৩৪৩২ রান। ২০১৬ সালে বাংলাদেশ সফরের দলে ঢোকার কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন রেইনার। কিন্তু শেষপর্যন্ত আর সুযোগ পাননি আন্তর্জাতিক ক্রিকেট খেলার।


এম/এইচ/টি

শেয়ার করুন

পাঠকের মতামত