আপডেট :

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

বার্সা ছেড়ে কোথায় যাবেন মেসি?

বার্সা ছেড়ে কোথায় যাবেন মেসি?

লিওনেল মেসির বার্সেলোনা ছাড়ার খবরে হতবাক তার ভক্তরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে চলছে নানা আলোচনা। কোন ক্লাবের সাথে নতুন করে চুক্তি করবেন তা নিয়েও শুরু হয়েছেন নানা গুঞ্জন।

আর্জেন্টাইন এই ফরোয়ার্ডকে দলে নিতে বিশ্বের যে কোনো ক্লাবই আগ্রহী। তাদের মধ্যে একটা ম্যানচেস্টার সিটি। বলার অপেক্ষা রাখে না মেসি তার ক্লাব ক্যারিয়ারের সেরা সময়টা কাটিয়েছেন পেপ গার্দিওলার অধীনেই।

মেসির দুই প্রিয় বন্ধুর একজন সার্জিও অ্যাগুয়েরো বহু বছর ধরে খেলছেন ম্যানচেস্টার সিটিতে, ক্লাবটির ইতিহাসের সফলতম ফুটবলার তিনি। আরেক প্রিয় বন্ধু সেস ফ্যাব্রেগাস ইংলিশ ফুটবলে খেলেছেন বহুদিন। তাই প্রিমিয়ার লিগ নিয়ে মেসির উচ্চ ধারণা আছে এবং যেসব ক্লাব মেসির আকাশচুম্বী বেতন দিতে সক্ষম তার একটি ম্যানচেস্টার সিটি।

ইংলিশ ফুটবলের সফলতম ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডও মেসির দিকে হাত বাড়াবে বলে খবর বের হয়েছে। সম্প্রতি ম্যানচেস্টার ইউনাইটেড ট্রান্সফার মার্কেটে ভুল করছে একের পর এক।

ভক্তরা এখন ইউনাইটেডের বর্তমান মালিক গ্ল্যাজার পরিবারের ওপর ক্ষুব্ধ। এটা এমনই এক পরিস্থিতি নিজের ভাবমূর্তি রক্ষা করতে মেসির শরণাপন্ন হতেই পারে এই বিপুল অর্থের মালিক পরিবার।

তবে আরো একটা বিষয় এখানে বিবেচনায় আসবে সেটা জীবনযাপন নিয়ে, মেসির পরিবার ইংল্যান্ডে মানিয়ে নিতে কতটা পারবেন আর মেসির বাচ্চারা? তবে মেসির বাচ্চারা এখনই বার্সেলোনায় একটি ব্রিটিশ স্কুলে পড়ালেখা করছে।

ইংল্যান্ডের বাইরে সবচেয়ে বেশি শোনা যাচ্ছে প্যারিসের নাম। এবার ইউরোপীয়ান ক্লাব ফুটবলের সবচেয়ে বড় প্রতিযোগিতায় রানার আপ হয়েছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। তাদের আছে অর্থ এবং জৌলুস, এবং মেসিকে দলে নিলে আবারো মেসি ও নেইমারের জুগলবন্দী দেখতে পারে ফুটবল বিশ্ব।

তবে লিওনেল মেসির জন্য সবচেয়ে রোমান্টিক হবে যদি তিনি তার ছোটবেলার ক্লাব নিউয়েল ওল্ড বয়েজে যান। আর্জেন্টিনার রোজারিওর এই ক্লাবেই মেসি শৈশবে বলের সাথে বন্ধুত্ব করেন।

শেষ অপশন হতে পারে মেসি আসবেন এশিয়াতে, মেসির সাবেক দুই সতীর্থ জাভি ও ইনিয়েস্তা এখন এশিয়াতেই ফুটবল নিয়ে সময় কাটাচ্ছেন। জাভি কাতারে কোচের দায়িত্বে আছেন, ইনিয়েস্তা জাপানে।

তবে এসব ভাবনা ছেড়ে দেয়াই ভালো। মেসি এখনো সর্বোচ্চ পর্যায়ে খেলার মতো অবস্থায় আছেন, আরো একটি চ্যাম্পিয়ন্স লিগ জেতার চেষ্টা তিনি করতেই পারেন।


এলএবাংলাটাইমস/এলআরটি/এস

শেয়ার করুন

পাঠকের মতামত