আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

সিডনিতে ‘ফাদার অব দ্য ন্যাশন: সিলেক্টেড স্পিচেস অব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠিত

সিডনিতে ‘ফাদার অব দ্য ন্যাশন: সিলেক্টেড স্পিচেস অব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠিত

সিডনিতে ৬ নভেম্বর, ২০২১ শনিবার সন্ধ্যা সাতটায় বঙ্গবন্ধুর নির্বাচিত ভাষণের ইংরেজি সংকলন গ্রন্থ “ফাদার অব দ্য ন্যাশন: সিলেক্টেড স্পিচেস অব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বিশিষ্ট লেখক, শিক্ষাবিদ এবং অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ড. আবুল হাসনাৎ মিল্টন অনূদিত এই ভাষণ সংকলন গ্রন্থের প্রকাশনা উৎসবে সভাপতিত্ব করেন সিডনির কমিউনিটির প্রবীন সংগঠক গামা আব্দুল কাদির এবং সঞ্চালনা করেন বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়ার সাধারণ সম্পাদক নির্মাল্য তালুকদার ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জুমের মাধ্যমে ঢাকা থেকে যুক্ত হন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউ সাউথ ওয়েলস রাজ্যের সংসদ সদস্য জিহাদ ডিব এবং ক্যান্টাবারি ব্যাংকসটাউন সিটি কাউন্সিলরের মেয়র কাল আসফোর।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেব উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়ার সভাপতি আব্দুল জলিল এবং অস্ট্রেলিয়া আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ড. খায়রুল চৌধুরী। প্রকাশনা উৎসবে গ্রন্থটি সম্পর্কে বক্তব্য রাখেন অস্ট্রেলিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত মো. সুফিউর রহমান, এমদাদ হক, নাসিম সামাদ, নিউজিল্যান্ড থেকে পল মেহু, হাসান শিমুন ফারুক রবিন, আওয়ামী যুবলীগ অস্ট্রেলিয়ার সাধারণ সম্পাদক নোমান শামীম, সিডনি কনসুলেট জেনারেল অফিসের কনসাল মোহাম্মদ আশফাক হোসেন এবং কবিপত্নী ডা. শাহনাজ হাসনাৎ নূপুর।
প্রধান অতিথির বক্তব্যে ডা. মুরাদ হাসান এমপি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরে বলেন, এই বইটির মাধ্যমে বিশ্ববাসী বঙ্গবন্ধু সম্পর্কে বিস্তারিত জানতে পারবে। তিনি গ্রন্থটির লেখক, সাবেক ছাত্রলীগ নেতা ড. আবুল হাসনাৎ মিল্টনকে ধন্যবাদ জানান। মুক্তিযোদ্ধার সন্তান ডা. মুরাদ হাসান বাংলাদেশ গড়ার জন্য প্রবাসী বাংলাদেশীদের যথাযথ ভূমিকা রাখার আহ্বান জানান। অনুষ্ঠানে সংকলনগ্রন্থের লেখক ড. আবুল হাসনাৎ মিল্টন বলেন, ‘এই গ্রন্থটির মাধ্যমে বিশ্ববাসীর কাছে বঙ্গবন্ধুর আদর্শকে পৌছে দিতে পেরে আমি আনন্দিত। এই গ্রন্থটির জন্য ভূমিকা লিখে দিয়ে বঙ্গবন্ধু কন্যা, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করেছেন। বইটি আমি বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা এবং শেখ রেহানাকে উৎসর্গ করেছি।
ভিনদেশী যারা বঙ্গবন্ধুর রাজনীতি, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস এবং যুদ্ধোত্তর বাংলাদেশ সম্পর্কে জানতে আগ্রহী, তারা এই বইটি পাঠে প্রয়োজনীয় তথ্য পাবেন। অনুষ্ঠানের বক্তারা বইটির বহুল প্রচার আশা করেন। এর মাধ্যমে বিদেশী পাঠকের পাশাপাশি বিদেশে বেড়ে ওঠা তরুণ বাঙালি প্রজন্মও বঙ্গবন্ধুর সম্পর্কে জানতে পারবে। বইটি অস্ট্রেলিয়ার বিভিন্ন লাইব্রেরিতে বিতরণের ব্যাপারেও উদ্যোগ নেওয়া হবে বলে বক্তারা জানান। বক্তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমেও বিদেশে বইটি প্রচারের ব্যবস্থা গ্রহণ করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ করেন।     এলএবাংলাটাইমস/এলআরটি/এ

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত